তেল নয়, জলে চলবে গাড়ি! যুগান্তকারী আবিষ্কার তামিলনাড়ুর ইঞ্জিনিয়ারের
দ্য ওয়াল ব্যুরো: পেট্রল-ডিজেলের দাম আকাশছোঁয়া। শুধু তাই নয়, গাড়ির ব্যবহার বেড়ে যাওয়াতে পাল্লা দিয়ে বাড়ছে দূষণ। এই অবস্থায় বিকল্প ইঞ্জিন আবিষ্কার করেছেন তামিলনাড়ুর বাসিন্দা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার সৌন্থিরাজন কুমারস্বামী। কোয়েম্বাটোরের এই বাসি
শেষ আপডেট: 11 May 2019 12:37
দ্য ওয়াল ব্যুরো: পেট্রল-ডিজেলের দাম আকাশছোঁয়া। শুধু তাই নয়, গাড়ির ব্যবহার বেড়ে যাওয়াতে পাল্লা দিয়ে বাড়ছে দূষণ। এই অবস্থায় বিকল্প ইঞ্জিন আবিষ্কার করেছেন তামিলনাড়ুর বাসিন্দা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার সৌন্থিরাজন কুমারস্বামী। কোয়েম্বাটোরের এই বাসিন্দার আবিষ্কার করা এই ইঞ্জিনে জ্বালানির জন্য পেট্রলের ব্যবহার করতে হবে না, আবার দূষণের পরিমাণও কমবে। তিনি জানিয়েছেন, হাইড্রোজেনে চলবে এই ইঞ্জিন। সেইসঙ্গে ইঞ্জিন থেকে বেরিয়ে আসবে অক্সিজেন।
কুমারস্বামীর বক্তব্য, তাঁর আবিষ্কার করা ইঞ্জিনে জ্বালানি হিসেবে ব্যবহার করা হবে হাইড্রোজেন। আবার ইঞ্জিন যখন চলবে তখন কার্বন ডাই-অক্সাইডের জায়গায় বেরিয়ে আসবে অক্সিজেন। ফলে দু'রকম সুবিধায় পাওয়া যাবে এই ইঞ্জিন থেকে। কুমারস্বামীর কথায়, "এই ইঞ্জিন তৈরি করতে আমার ১০ বছর সময় লেগেছে। এই ধরণের ইঞ্জিন পৃথিবীতে আজ পর্যন্ত আবিষ্কার হয়নি। আমি মূলত বিশুদ্ধ জলকে জ্বালানির কাজে ব্যবহার করছি। ইঞ্জিনের মধ্যে থাকা প্রযুক্তির মাধ্যমে জলের মূল দুই উপাদান, অর্থাৎ হাইডোজেন ও অক্সিজেন আলাদা হয়ে যাবে। তারপর হাইডোজেনের সাহায্যে ইঞ্জিন চলবে ও অক্সিজেন বের কয়ে আসবে। অর্থাৎ একদিকে যেমন জ্বালানির খরচ কমবে, অন্যদিকে তেমনই এই ইঞ্জিন ব্যবহার করলে পরিবেশে অক্সিজেনের জোগানও বাড়বে।"

তবে এখনও পর্যন্ত ভারতে এই ইঞ্জিন ব্যবহারের অনুমতি পাননি কুমারস্বামী। ভারত না দিলেও জাপান অবশ্য তাঁকে এই অনুমতি দিয়েছে। কুমারস্বামীর কথায়, "আমার স্বপ্ন হলো ভারতে এই ইঞ্জিন ব্যবহার করা। আমি প্রশাসনের অনেকের সঙ্গে কথা বলেছি। কিন্তু কেউ আমার আবেদনে সাড়া দেয়নি। অন্যদিকে জাপান সরকারের তরফে আমাকে এই ইঞ্জিন সেখানে ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। কয়েকদিনের মধ্যেই জাপানে এই ইঞ্জিন ব্যবহার করে দেখা হবে।"
আরও পড়ুন
https://www.four.suk.1wp.in/more-heat-wave-in-south-bengal-than-rajasthan/