Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

এক-দু’দিনের মধ্যেই কৃষকদের সঙ্গে বৈঠক হতে পারে সরকারের: হরিয়ানার মুখ্যমন্ত্রী

দ্য ওয়াল ব্যুরো: কেন্দ্রের আনা তিনটি কৃষি আইনের বিরুদ্ধে এখনও বিক্ষোভ করছেন কৃষকরা। ইতিমধ্যে পাঁচবার সরকারের সঙ্গে বৈঠকে বসেছে কৃষক সংগঠনগুলি। কিন্তু কোনও সমাধান সূত্র বের হয়নি। এর মাঝেই আগামী এক-দু’দিনের মধ্যে ফের কৃষক-সরকার বৈঠক হতে পারে,

এক-দু’দিনের মধ্যেই কৃষকদের সঙ্গে বৈঠক হতে পারে সরকারের: হরিয়ানার মুখ্যমন্ত্রী

শেষ আপডেট: 20 December 2020 02:13

দ্য ওয়াল ব্যুরো: কেন্দ্রের আনা তিনটি কৃষি আইনের বিরুদ্ধে এখনও বিক্ষোভ করছেন কৃষকরা। ইতিমধ্যে পাঁচবার সরকারের সঙ্গে বৈঠকে বসেছে কৃষক সংগঠনগুলি। কিন্তু কোনও সমাধান সূত্র বের হয়নি। এর মাঝেই আগামী এক-দু’দিনের মধ্যে ফের কৃষক-সরকার বৈঠক হতে পারে, এমনটাই জানালেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর। শনিবার কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমরের সঙ্গে সাক্ষাতের পরে একথা বলেছেন তিনি। কৃষক বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে এই নিয়ে দ্বিতীয়বার তোমরের সঙ্গে দেখা করলেন খট্টর। এর আগে গত ৮ ডিসেম্বর কৃষিমন্ত্রীর সঙ্গে তাঁর বাড়ি গিয়ে দেখা করেন খট্টর। শনিবারের সাক্ষাতের পরে হরিয়ানা সরকারের তরফে বিবৃতি দিয়ে মনোহর লাল খট্টর বলেন, “এক-দু’দিনের মধ্যে আলোচনার রাস্তা বের হতে পারে। হ্যাঁ, না-র বাইরে বেরিয়ে কৃষক সংগঠনগুলি যদি এগিয়ে আসে তাহলে সরকার আলোচনা করতে তৈরি।” তিনি আরও বলেন, কেন্দ্রীয় কৃষিমন্ত্রীর সঙ্গে এই বিক্ষোভের ব্যাপারে তাঁর কথা হয়েছে। কৃষিমন্ত্রী তাঁকে জানিয়েছেন, আলোচনার মাধ্যমে এই সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে। সরকার এই কৃষি আইনে পরিবর্তনের কথাও ভাবতে পারে। শতদ্রু-যমুনা লিঙ্ক ক্যানাল সমস্যার ক্ষেত্রে পাঞ্জাবের কৃষকদের কাছে আর্জি জানিয়েছেন হরিয়ানার মুখ্যমন্ত্রী। তাঁর আবেদন, পাঞ্জাবের কৃষকরা যেন এই সমস্যা গুরুত্ব দিয়ে দেখে। কারণ অতিরিক্ত জলের ফলে পাঞ্জাবে ফসল নষ্ট হচ্ছে। তাই এই সমস্যার সমাধান দরকার। এদিকে হরিয়ানার রোহতকে বিজেপি নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী চৌধরী বীরেন্দ্র সিং কৃষকদের সমর্থনে হওয়া এক বিক্ষোভে যোগ দেন। স্যার ছোটু রাম মঞ্চের সদস্যরা এই ধর্নার আয়োজন করেছিল। স্যার ছোটু রামের নাতি চৌধরী বীরেন্দ্র সিং একজন জাঠ নেতা। তাই এই ধর্নায় যোগ দেন তিনি। গত তিন সপ্তাহ ধরে দেশের বিভিন্ন রাজ্য থেকে কৃষকরা এসে জড়ো হয়েছেন দিল্লি সীমান্তে। সেখানেই অবস্থান বিক্ষোভ শুরু করেছেন তাঁরা। তাঁদের দাবি, কেন্দ্রের নিয়ে আসা তিনটি কৃষি আইন প্রত্যাহার করতে হবে। কেন্দ্রের তরফে বলা হয়েছে, কৃষকদের ভুল বোঝানো হচ্ছে। এই আইন কৃষকদের স্বার্থেই নিয়ে আসা হয়েছে। বিক্ষোভের মুখে আইনে সংশোধনীর কথাও শোনা যায় সরকারের মুখে। কিন্তু কৃষকরা বিক্ষোভে অনড়। তাঁদের দাবি, এই আইন প্রত্যাহার না হওয়ার পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তাঁরা।

```