Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

জঙ্গি যোগে ধৃত দাভিন্দর সিংয়ের এনআইএ হেফাজত

দ্য ওয়াল ব্যুরো: জম্মু ও কাশ্মীর পুলিশের ডিএসপি দাভিন্দর সিংকে ১৫ দিনের জন্য হেফাজতে নিল ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ)। হিজবুল মুজাহিদিনের জঙ্গিদের সঙ্গে হাতেনাতে পাকড়াও হয়েছিলেন এই অফিসার। দাভিন্দর ছাড়াও আরও চার অভিযুক্তকে হেফাজতে

জঙ্গি যোগে ধৃত দাভিন্দর সিংয়ের এনআইএ হেফাজত

শেষ আপডেট: 23 January 2020 15:08

দ্য ওয়াল ব্যুরো: জম্মু ও কাশ্মীর পুলিশের ডিএসপি দাভিন্দর সিংকে ১৫ দিনের জন্য হেফাজতে নিল ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ)। হিজবুল মুজাহিদিনের জঙ্গিদের সঙ্গে হাতেনাতে পাকড়াও হয়েছিলেন এই অফিসার। দাভিন্দর ছাড়াও আরও চার অভিযুক্তকে হেফাজতে নিয়েছে এনআইএ। শ্রীনগর-জম্মু জাতীয় সড়কের উপর ‘মোস্ট ওয়ান্টেড’ তিন হিজবুল জঙ্গি সমেত ধরা পড়েন কাশ্মীর পুলিশের অফিসার দাভিন্দর সিং। বাহাদুর পুলিশকর্মী হিসেবেই সুনাম ছিল তাঁর। সাহসিকতার জন্য পেয়েছিলেন রাষ্ট্রপতি পুরস্কারও। শ্রীনগরের আন্তর্জাতিক বিমানবন্দরে পোস্টিং ছিল তাঁর। কাশ্মীর সফরে আসা বিদেশি প্রতিনিধি দলের নিরাপত্তার দায়িত্বে ছিলেন তিনি। তবে এইসবের মাঝেই হিজবুল মুজাহিদিনের তিন কুখ্যাত জঙ্গির সঙ্গে নাম জড়িয়ে যায় দাভিন্দরের। গ্রেফতার হওয়ার পরেই দাভিন্দর সিংয়ের বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। সামনে আসা আরও ভয়ঙ্কর তথ্য। জানা যায়, তিন হিজবুল জঙ্গিকে নিজের বাড়িতেই লুকিয়ে রেখেছিলেন দাভিন্দর। জম্মু-শ্রীনগর হাইওয়ে দিয়ে তিন জঙ্গিকে দিল্লি পাঠানোর ব্যবস্থা করছিলেন তিনি। এই যাত্রার সময়ের ধরা পড়েন দাভিন্দর। উদ্ধার হয় প্রচুর অস্ত্রশস্ত্র। এবং জানা যায় দাভিন্দরের সঙ্গে হিজবুলের যে তিনজন জঙ্গি ছিল তাদের মধ্যে একজন কুলগামে বাঙালি শ্রমিক হত্যার মূল অভিযুক্ত নাভিদ বাবু। এছাড়াও ইরফান এবং রফি নামের দুই জঙ্গিও লুকিয়ে ছিল দাভিন্দরের বাড়িতে। পুলিশ সূত্রে খবর, এর আগেও নাভিদ বাবুকে বিভিন্ন জায়গায় যেতে সাহায্য করেছেন দাভিন্দর। গত বছরই তাকে জম্মু পালাতে সহায়তা করেছিলেন তিনি। প্রায় দু’দশক আগের সংসদ হামলার সময়ে আফজল গুরুও এই পুলিশ অফিসারের নাম উল্লেখ করেছিলেন। ২০০১ সালে সংসদ হামলার পরে অভিযুক্ত আফজল গুরু জেল থেকে তাঁর আইনজীবীকে যে চিঠি লিখেছিলেন, তাতে ডিএসপি দাভিন্দরের নাম ছিল। আফজল দাবি করেছিল, সংসদ হামলায় জড়িত থাকা এক জঙ্গি মহম্মদকে দিল্লি নিয়ে যাওয়ার জন্য আফজলের ওপর জোর খাটিয়েছিলেন দাভিন্দর সিং। তখন তিনি বডগামের হুমহামায় দায়িত্বে ছিলেন।

```