Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

‘স্বেচ্ছাবসরই’ বেছে নিলেন সুষমা, থাকছেন না মোদী মন্ত্রিসভায়

দ্য ওয়াল ব্যুরো: দ্য ওয়াল লিখনই সত্যি হল! কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকারের দ্বিতীয় মেয়াদে মন্ত্রিসভায় থাকছেন না সুষমা স্বরাজ। এ বার লোকসভা ভোটে মধ্যপ্রদেশের বিদিশা থেকে আর প্রার্থী হননি সুষমা। তাঁর সেই সিদ্ধান্তের কথা দশ মাস আগেই জানিয়ে দিয়

‘স্বেচ্ছাবসরই’ বেছে নিলেন সুষমা, থাকছেন না মোদী মন্ত্রিসভায়

শেষ আপডেট: 30 May 2019 14:02

দ্য ওয়াল ব্যুরো: দ্য ওয়াল লিখনই সত্যি হল! কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকারের দ্বিতীয় মেয়াদে মন্ত্রিসভায় থাকছেন না সুষমা স্বরাজ। এ বার লোকসভা ভোটে মধ্যপ্রদেশের বিদিশা থেকে আর প্রার্থী হননি সুষমা। তাঁর সেই সিদ্ধান্তের কথা দশ মাস আগেই জানিয়ে দিয়েছিলেন তিনি। তবুও চাইলে মন্ত্রী হওয়ার সুযোগ ছিল তাঁর সামনে। রাজ্যসভা থেকে মনোনীত হয়ে সংসদে ফিরতেই পারতেন তিনি। কিন্তু স্বেচ্ছাবসরই বেছে নিলেন সুষমা। বৃহস্পতিবার সন্ধ্যায় রাইসিনা হিলের উঠোনে শপথ গ্রহণ অনুষ্ঠানের সময় দেখা গেল দর্শক আসনে বসেছেন তিনি। দেখুন তাঁর টুইট https://twitter.com/SushmaSwaraj/status/1134134966097403904 কেন্দ্রে মোদীর প্রথম জমানায় বিদেশমন্ত্রী ছিলেন সুষমা। যদিও দুনিয়া জানত, বিদেশ মন্ত্রক প্রকারান্তরে পরিচালিত হত প্রধানমন্ত্রীর সচিবালয় থেকে। দ্য ওয়ালে বুধবারই লেখা হয়েছিল যে সঙ্ঘ পরিবার ও মোদী-শাহ-র তরফে ক'দিন আগে সুষমাকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, তিনি মন্ত্রিসভায় থাকতে চান কিনা সে ব্যাপারে তাঁর সিদ্ধান্তই মেনে নেওয়া হবে। মজা করে সঙ্ঘের এক শীর্ষ নেতা বলেছিলেন, ‘স্বেচ্ছামৃত্যুর বর’ দেওয়া হয়েছে ওঁকে। চাইলে সুষমা এ বারও মন্ত্রী হতে পারেন। নইলে মার্গ দর্শক মণ্ডলীর সদস্য হয়ে যেতে পারেন। শেষমেশ দেখা গেল, সরে দাঁড়ালেন সুষমা। বিজেপি-র অনেকের মতে, মোদী-শাহ যে কায়দায় সরকার চালিয়েছেন তার সঙ্গে মানিয়ে নিতে অসুবিধা হচ্ছিল সুষমার। নাম কে ওয়াস্তে বিদেশ মন্ত্রী তথা মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক ক্যাবিনেট কমিটির সদস্য হলেও তাঁর বস্তুত কোনও গুরুত্ব ছিল না। এই পরিস্থিতিতে সম্মানের সঙ্গে সরে যাওয়া ঠিক হবে বলে হয়তো মনে করেন সুষমা। তবে তাঁর ঘনিষ্ঠ সূত্রে বলা হচ্ছে, সুষমাজি শরীর ভাল যাচ্ছে না। গত বছর দীর্ঘ সময় তিনি এইমসে ভর্তি ছিলেন। বিদেশ মন্ত্রীকে প্রচুর সফর করতে হয়। তা তাঁর পক্ষে আর সম্ভব হচ্ছিল না বলেই সরে দাঁড়ালেন তিনি।

```