Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রায়নার পিসেমশাইকে কুপিয়ে মারল দুষ্কৃতীরা, আশঙ্কাজনক পিসি, তাই কি দেশে ফেরা ক্রিকেটারের!

দ্য ওয়াল ব্যুরো: শনিবার সকালে জানা গিয়েছিল হঠাৎ করেই সংযুক্ত আরব আমিরশাহী থেকে দেশে ফিরেছেন সুরেশ রায়না। ব্যক্তিগত কারণ দেখিয়ে ফিরে আসেন তিনি। চলতি আইপিএলে নাকি আর দেখা যাবে না রায়নাকে। তারপরেই জল্পনা শুরু হয়েছিল হঠাৎ এমন কী হল, যাতে নিজেকে

রায়নার পিসেমশাইকে কুপিয়ে মারল দুষ্কৃতীরা, আশঙ্কাজনক পিসি, তাই কি দেশে ফেরা ক্রিকেটারের!

শেষ আপডেট: 29 August 2020 13:15

দ্য ওয়াল ব্যুরো: শনিবার সকালে জানা গিয়েছিল হঠাৎ করেই সংযুক্ত আরব আমিরশাহী থেকে দেশে ফিরেছেন সুরেশ রায়না। ব্যক্তিগত কারণ দেখিয়ে ফিরে আসেন তিনি। চলতি আইপিএলে নাকি আর দেখা যাবে না রায়নাকে। তারপরেই জল্পনা শুরু হয়েছিল হঠাৎ এমন কী হল, যাতে নিজেকে আইপিএল থেকে সরিয়ে নিলেন রায়না। জানা গিয়েছে, পঞ্জাবের পাঠানকোটে দুষ্কৃতী হামলায় রায়নার পিসেমশাই নিহত হয়েছেন। তাঁর পিসি, পিসতুতো দুই ভাই ও পিসেমশাইয়ের মা হাসপাতালে ভর্তি। তার জন্যই কি তড়িঘড়ি দেশে ফিরে এসেছেন রায়না। রায়নার আত্মীয়দের উপর এই হামলার খবর প্রকাশ করেছে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম। সেখানে প্রকাশিত খবর অনুযায়ী, পঞ্জাবের পাঠানকোটের পাথারিয়াল গ্রামে থাকেন রায়নার পিসি ও তাঁর পরিবার। সম্প্রতি সেখানে তাঁদের বাড়িতে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের হামলা হয়। পরিবারের সবাই যখন রাতে বাড়ির ছাদে ঘুমিয়ে ছিলেন, তখন তাঁদের বাড়িতে ঢোকে দুষ্কৃতীদের দল। ধারালো অস্ত্র নিয়ে তারা সবার উপর আক্রমণ করে বলে খবর। জানা গিয়েছে, এই হামলায় রায়নার পিসেমশাই ৫৪ বছরের অশোক কুমার নিহত হন। গুরুতর আঘাত পান তাঁর স্ত্রী আশা দেবী। তাঁদের দুই সন্তান ৩২ বছরের কৌশল কুমার ও ২৪ বছরের আপিন কুমারও গুরুতর চোট পান। দুষ্কৃতীদের হাতে আহত হন অশোকবাবুর ৮০ বছরের মাও। অশোকবাবু মারা গেলেও আশা দেবী এখনও বেঁচে রয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি তিনি। হাসপাতালে ভর্তি পরিবারের বাকিরাও। সবার চিকিৎসা চলছে। এই ঘটনার পর তদন্ত শুরু করেছে পুলিশ। হামলাকারীদের খোঁজ শুরু হয়েছে। আশেপাশের বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ও সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছে ফরেন্সিক দল। শুধুই ছিনতাই করতে এই হামলা, নাকি এই ঘটনার পিছনে কোনও জঙ্গি দলের হাত রয়েছে তাও খতিয়ে দেখা হচ্ছে। যদিও এখনও কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। সূত্রের খবর, এই হামলার খবর পেয়েই দেশে ফিরে এসেছেন রায়না। তিনি নিজে কাশ্মীরি পণ্ডিত। ছোটোবেলায় কাশ্মীর থেকে উত্তরপ্রদেশে চলে এসেছিলেন তাঁরা। কিন্তু রায়নার মনের মধ্যে এখনও কাশ্মীর রয়েছে। অবসরের পরে জম্মু-কাশ্মীরে ক্রিকেটের জন্য কিছু করতে চান বলে ইতিমধ্যেই জম্ম-কাশ্মীর পুলিশের প্রধান দিলবাগ সিংকে চিঠিও লিখেছেন রায়না। তার মধ্যেই এই খবরে নিশ্চয় তাঁর মানসিক স্থিতি ভাল জায়গায় নেই। পরিবারের পাশে থাকার জন্যই হয়তো দেশে ফিরলেন তিনি। শনিবার রায়নার ফিরে আসা নিয়ে চেন্নাই সুপার কিংস দলের সিইও কে এস বিশ্বনাথন জানিয়েছেন, “ব্যক্তিগত কারণে দেশে ফিরে গিয়েছেন সুরেশ রায়না। বাকি মরসুম তাঁকে পাওয়া যাবে না। এই সময় সুরেশ ও তাঁর পরিবারের প্রতি আমাদের সব রকমের সমর্থন রয়েছে।” ঠিক কী কারণে আইপিএলের আগেই রায়না দেশে ফিরে এলেন সে বিষয়ে কিছু জানানো হয়নি দলের তরফে। তবে মনে করা হয়েছে এই দুষ্কৃতী হামলার খবর পেয়েই দেশে ফিরেছেন তিনি।

```