Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সমস্ত ল্যাবেই বিনামূল্যে করতে হবে করোনা পরীক্ষা, কেন্দ্রকে নির্দেশ সুপ্রিম কোর্টের

দ্য ওয়াল ব্যুরো: সরকারি এবং বেসরকারি ল্যাবরেটরিতে বিনামূল্যে করোনা পরীক্ষা করার ব্যবস্থা সুনিশ্চিত করতে কেন্দ্রকে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। বুধবার একটি জনস্বার্থ মামলার রায়ে বিচারপতি অশোক ভূষণ ও বিচারপতি রবীন্দ্র এস ভাটের বেঞ্চ এই নির্দেশ

সমস্ত ল্যাবেই বিনামূল্যে করতে হবে করোনা পরীক্ষা, কেন্দ্রকে নির্দেশ সুপ্রিম কোর্টের

শেষ আপডেট: 8 April 2020 14:55

দ্য ওয়াল ব্যুরো: সরকারি এবং বেসরকারি ল্যাবরেটরিতে বিনামূল্যে করোনা পরীক্ষা করার ব্যবস্থা সুনিশ্চিত করতে কেন্দ্রকে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। বুধবার একটি জনস্বার্থ মামলার রায়ে বিচারপতি অশোক ভূষণ ও বিচারপতি রবীন্দ্র এস ভাটের বেঞ্চ এই নির্দেশ দেয়। নিখরচায় কোভিড-১৯ পরীক্ষার দাবি জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন আইনজীবী শশাঙ্ক দেও সুধী। তাঁর আর্জি ছিল, দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের আর্থিক অবস্থার কথা বিবেচনা করে কেন্দ্রীয় সরকার করোনা পরীক্ষার খরচ দিক। সেই মামলার পরিপ্রেক্ষিতেই এদিন সুপ্রিম কোর্ট জানায়, সরকারি তো বটেই বেসরকারি ল্যাবগুলির বিনামূল্যে করোনা পরীক্ষা করা উচিত। তবে বেসরকারি ল্যাবগুলি যাতে সেই টাকা কেন্দ্রের কাছ থেকে পায় (রিএমবার্স) তার জন্যও একটি প্রক্রিয়া চালু করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। প্রথমে দেশে ১১৮টি ল্যাবে করোনা পরীক্ষা করা হচ্ছিল। পরে সেই সংখ্যা আরও বাড়ে। ৪৭টি বেসরকারি ল্যাবকে করোনা পরীক্ষার ছাড়পত্র দেয় আইসিএমআর। কেন্দ্র বলেছিল, বেসরকারি ল্যাবগুলি সাড়ে চার হাজার টাকার বেশি নিতে পারবে না করোনা পরীক্ষার জন্য। কিন্ত শীর্ষ আদালত জানিয়ে দিল বিনামূল্যে করতে হবে কোভিড-১৯ পরীক্ষা।

```