Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?

‘সানি দেওল পর্দার ফৌজি, আমি আসল সৈনিক’, বিজেপি প্রার্থীকে বিঁধলেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী

দ্য ওয়াল ব্যুরো: সদ্য বিজেপিতে যোগ দিয়েছেন বর্ষীয়ান বলিউড তারকা সানি দেওল। পঞ্জাবের গুরদাসপুরের প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষণা করেছে বিজেপি। তাঁর যোগদানের ব্যাপারে কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমন ও রেলমন্ত্রী পীযূষ গোয়েল তুলে এন

‘সানি দেওল পর্দার ফৌজি, আমি আসল সৈনিক’, বিজেপি প্রার্থীকে বিঁধলেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী

শেষ আপডেট: 26 April 2019 14:22

দ্য ওয়াল ব্যুরো: সদ্য বিজেপিতে যোগ দিয়েছেন বর্ষীয়ান বলিউড তারকা সানি দেওল। পঞ্জাবের গুরদাসপুরের প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষণা করেছে বিজেপি। তাঁর যোগদানের ব্যাপারে কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমন ও রেলমন্ত্রী পীযূষ গোয়েল তুলে এনেছেন ‘বর্ডার’ ছবির কথা। এই ছবিতে ব্রিগেডিয়ার কুলদীপ সিং চাঁদপুরির চরিত্রে অভিনয় করেছিলেন সানি। বিজেপি কেন্দ্রীয় মন্ত্রীদের বক্তব্য ছিল এইসব চরিত্রে অভিনয় করার জন্য যুব সমাজের আইডল সানি। এই কথার পরিপ্রেক্ষিতে সানির বিরুদ্ধে তোপ দাগলেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা ক্যাপ্টেন অমরেন্দ্র সিং। তিনি বলেন, “সানি দেওল তো পর্দায় সৈনিকের চরিত্রে অভিনয় করেছেন, আমি সত্যিকারের সৈনিক। তাই পঞ্জাবে ফের কংগ্রেসই জিতবে।” গুরদাসপুরের কংগ্রেস প্রার্থী সুনীল জাখারের সমর্থনে প্রচার করতে গিয়ে এ কথা বলেন অমরেন্দ্র। প্রাক্তন এই সেনাকর্তা বলেন, “তৃণমূল স্তরে সানি দেওলের কোনও সমর্থন নেই। এইসব সিনেমার ফৌজিকে নিয়ে এসে কিছু লাভ হবে না। আমরা ওনাকে হারাবো। সুনীলের কাছে উনি কোনও প্রতিদ্বন্দ্বীই নন।” অমরেন্দ্র আরও বলেন, “সানি দেওলের বয়স হয়েছে। তাই সিনেমায় সুযোগ না পেয়ে রাজনীতিতে এসেছেন তিনি। এই ধরণের মানুষ রাজনীতিতে আসে-যায়। সানি হয়তো বর্ডার ছবিতে ২৩ পঞ্জাব রেজিমেন্টের ব্রিগেডিয়ার কুলদীপ সিং চাঁদপুরির চরিত্রে অভিনয় করেছেন, কিন্তু তা থেকে তিনি প্রকৃত সৈনিক হয়ে উঠতে পারবেন না।” মঙ্গলবার বিজেপিতে যোগ দেন সানি দেওল। যোগ দেওয়ার পর নিজের বক্তব্যে তিনি বলেন, “আমার বাবা প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর কাজে অনুপ্রাণিত হয়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। আমিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাজে অনুপ্রাণিত হয়ে বিজেপিতে যোগ দিয়েছি। আমি চাই সামনের পাঁচ বছর মোদীই প্রধানমন্ত্রী থাকুন।” বলিউডের এই জনপ্রিয় অভিনেতাকে স্বাগত জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমন। তিনি বলেন, “সানি দেওল বর্ডার ছবি করেছিলেন। এটা দেখেই বোঝা যায়, সাধারণ মানুষ ও দেশের প্রতি তাঁর ভালোবাসা। তাঁর দেশভক্তির পরিচয় গোটা দেশের মানুষ পেয়েছেন। তাঁকে আমরা দলে স্বাগত জানাচ্ছি।” কেন্দ্রীয় মন্ত্রী পীযুষ গোয়েল বলেছেন, “যখন হৃদয় থেকে অভিনয় করা হয়, তখন তাকে আর অভিনয় বলে মনে হয় না।” পঞ্জাবে শিরোমণি আকালি দলের সঙ্গে জোট বেঁধে লড়াই করছে বিজেপি। ১৩টা আসনের মধ্যে অমৃতসর, গুরদাসপুর ও হোসিয়ারপুরে প্রার্থী দেওয়ার কথা বিজেপির। গুরদাসপুর আসনের সাংসদ ছিলেন প্রয়াত বলিউড অভিনেতা বিনোদ খান্না। ২০১৭ সালে তাঁর মৃত্যুর পর শোনা যাচ্ছিল, এ বার ওই আসনে বিনোদ খান্নার স্ত্রী কবিতা খান্না কিংবা ছেলে অক্ষয় খান্না প্রার্থী হতে পারেন। কিন্তু তাঁদের জায়গায় ওই আসনে প্রার্থী হন সানি দেওল।

আরও পড়ুন

https://www.four.suk.1wp.in/news-state-election-commission-orders-bjp-nadia-district-president-mahedev-sarkar-to-stay-away-from-campaigning-for-48-hours/

```