Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

এই ধরনের মেয়েদের মৃতদেহ ক্ষেতেই পাওয়া যায়, হাথরাস কাণ্ডে বিজেপি নেতার মন্তব্যে বিতর্ক

দ্য ওয়াল ব্যুরোঃ হাথরাসের ঘটনা নিয়ে ফের বিতর্কিত মন্তব্য করলেন বিজেপি নেতা। ফের একবার সমালোচনা শুরু হয়েছে যোগী প্রশাসনের বিরুদ্ধে। একজন নির্যাতিতা তরুণীর চরিত্র নিয়ে প্রশ্ন তুলে বিতর্কের মুখে পড়েছেন উত্তরপ্রদেশের বারাবাঁকির এক বিজেপি নেতা র

এই ধরনের মেয়েদের মৃতদেহ ক্ষেতেই পাওয়া যায়, হাথরাস কাণ্ডে বিজেপি নেতার মন্তব্যে বিতর্ক

শেষ আপডেট: 7 October 2020 06:24

দ্য ওয়াল ব্যুরোঃ হাথরাসের ঘটনা নিয়ে ফের বিতর্কিত মন্তব্য করলেন বিজেপি নেতা। ফের একবার সমালোচনা শুরু হয়েছে যোগী প্রশাসনের বিরুদ্ধে। একজন নির্যাতিতা তরুণীর চরিত্র নিয়ে প্রশ্ন তুলে বিতর্কের মুখে পড়েছেন উত্তরপ্রদেশের বারাবাঁকির এক বিজেপি নেতা রঞ্জিত বাহাদুর শ্রীবাস্তব। অভিযুক্তদের নির্দোষ দাবি করে তিনি জানিয়েছেন, এই ধরনের (পড়ুন নির্যাতিতার মতো) মেয়েদের মৃতদেহ ক্ষেতের মধ্যেই পাওয়া যায়। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে নির্যাতিতার চরিত্র নিয়ে প্রশ্ন তুলতে দেখা যাচ্ছে রঞ্জিতকে। তাঁর দাবি, নির্যাতিতা তরুণীর সঙ্গে অভিযুক্তদের কারও সম্পর্ক ছিল। তরুণীই নাকি ক্ষেতের মধ্যে তাঁকে ডেকে পাঠিয়েছিলেন। রঞ্জিত বলেন, “ওই তরুণীই নিশ্চয় যুবককে ক্ষেতের মধ্যে ডেকেছিল, কারণ তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। এই খবরটা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া ও সংবাদমাধ্যমে ছড়িয়ে গিয়েছে। নিশ্চয় ওই তরুণী ধরা পড়ে গিয়েছিল।” এখানেই থেমে থাকেননি ওই বিজেপি নেতা। তিনি আরও বলেন, এই ধরনের মেয়েদের মৃতদেহ ক্ষেতেই পাওয়া যায়। রঞ্জিত বলেন, “এই ধরনের মেয়েদের মৃতদেহ কিছু নির্দিষ্ট জায়গাতেই পাওয়া যায়। তাদের দেহ আখের ক্ষেত, ভুট্টা, বাজরার ক্ষেত, নইলে ঝোঁপ, নর্দমা বা জঙ্গলেই পাওয়া যায়। কেন তাদের দেহ কোনও সময় ধান কিংবা গমের ক্ষেতে পাওয়া যায় না?” https://twitter.com/dnetta/status/1313494264983285766?s=19 নির্যাতিতার মৃত্যুকে অনার কিলিং বলেই উল্লেখ করেছেন ওই বিজেপি নেতা। অর্থাৎ তাঁর অভিযোগ, তরুণীকে যুবকের সঙ্গে ক্ষেতের মধ্যে দেখে ফেলায় তাঁর পরিবারের লোকেরাই তাঁকে মেরেছেন। এই ঘটনায় অভিযুক্তদের কোনও দোষ নেই বলেই দাবি করেছেন তিনি। রঞ্জিতের দাবি, কেউ দেখেনি ওই তরুণীকে ক্ষেতের মধ্যে টেনে নিয়ে যেতে। তাহলে যতদিন না এই মামলায় সিবিআই চার্জশিট পেশ করছে, ততদিন অভিযুক্ত চারজনকে জামিন দেওয়া উচিত বলেই জানিয়েছেন তিনি। বিজেপি নেতা বলেন, “আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি চারজন যুবক নির্দোষ। যদি তাদের সময়ে ছাড়া না হয় তাহলে তারা মানসিক চাপ পাবে। তাদের এই হারিয়ে যাওয়া সময়টা কে ফিরিয়ে দেবে? সরকার কি তাদের ক্ষতিপূরণ দেবে?” বিজেপি নেতার এই বিতর্কিত মন্তব্যের পরিপ্রেক্ষিতে জাতীয় মহিলা কমিশনের প্রধান রেখা শর্মা বলেছেন, “উনি কোনও দলেরই নেতা বলার যোগ্য নন। উনি নিজের খারাপ ও নোংরা মানসিকতার পরিচয় দিয়েছেন। আমি তাঁকে একটি নোটিস পাঠাব।” অবশ্য এই প্রথম নয়, এর আগেও একাধিক বার বিতর্কিত ও ধর্মীয় উস্কানিমূলক মন্তব্য করেছেন রঞ্জিত বাহাদুর শ্রীবাস্তব। সীতাপুর, লখনউ ও উত্তরপ্রদেশের একাধিক জায়গায় মোট ৪৪টি মামলা দায়ের রয়েছে তাঁর বিরুদ্ধে।

```