Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কাশ্মীরে পাকিস্তানের অবৈধ কব্জা এখনও আমাকে দংশন করে: মোদী

দ্য ওয়াল ব্যুরো: জম্মু-কাশ্মীরের উপর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়ার পর এই প্রথম সেখানে গেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজৌরি জেলায় মোতায়েন ভারতীয় সেনাদের নিয়ে দীপাবলি উদযাপন করলেন তিনি। এই আনন্দের মধ্যেও পাকিস্তানের সমালোচনা করলেন প

কাশ্মীরে পাকিস্তানের অবৈধ কব্জা এখনও আমাকে দংশন করে: মোদী

শেষ আপডেট: 28 October 2019 08:28

দ্য ওয়াল ব্যুরো: জম্মু-কাশ্মীরের উপর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়ার পর এই প্রথম সেখানে গেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজৌরি জেলায় মোতায়েন ভারতীয় সেনাদের নিয়ে দীপাবলি উদযাপন করলেন তিনি। এই আনন্দের মধ্যেও পাকিস্তানের সমালোচনা করলেন প্রধানমন্ত্রী। বললেন, পাকিস্তান অবৈধভাবে কাশ্মীরের যে অংশ দখল করে আছে তা এখনও দংশন করছে তাঁকে। অগস্ট মাস থেকে সীমান্তে লাগাতার গুলি চালাচ্ছে পাক সেনা। অনুপ্রবেশের চেষ্টা হচ্ছে বারবার। কিন্তু যেভাবে ভারতীয় সেনা পাকিস্তানের সব পরিকল্পনা বানচাল করে দিয়েছে তার প্রশংসা করেন মোদী। এই প্রসঙ্গে কথা বলতে গিয়েই কাশ্মীরের একটা অংশে অবৈধ অনুপ্রবেশ ও দখলের প্রসঙ্গ তুলে আনেন মোদী। তিনি বলেন, "আমাদের দেশ ভাগ করা হয়েছিল। লক্ষ লক্ষ মানুষ মারা যান এবং আরও অসংখ্য মানুষ শরণার্থী হয়ে পড়েন। তবে আমরা পাকিস্তানের বিরুদ্ধে কোনও প্রতিশোধ নেওয়ার ইচ্ছা পোষণ করি না। তবে ওরা জম্মু ও কাশ্মীর দখল করার ষড়যন্ত্র করে। যদিও আমাদের সাহসী সৈন্যরা ওদের পরিকল্পনা বানচাল করে দিয়েছে এবং আজ আমরা একে ভারতের অংশ বলে গর্ব বোধ করতে পারি"। তারপরেই নিজের আক্ষেপের কথা জানান মোদী। তিনি বলেন, "এত কিছুর পরেও ওরা জম্মু-কাশ্মীরের কিছু অংশ দখল করতে পেরেছিল। এই দখল বেআইনি, অবৈধ। এই বিষয়টা এখনও আমাকে দংশন করে চলেছে।" রবিবার যুদ্ধের পোশাক পরে প্রধানমন্ত্রী নিয়ন্ত্রণরেখায় মোতায়েন সেনা জওয়ানদের সঙ্গে দীপাবলির শুভেচ্ছা ও মিষ্টি বিনিময় করেন এবং সেনা ঘাঁটিতে প্রায় ঘণ্টা দুয়েক সময় কাটান। ভারতীয় জওয়ানদের নিজের পরিবার হিসেবেই উল্লেখ করেন মোদী। প্রধানমন্ত্রীর সঙ্গে দীপাবলি উদযাপন করতে পেরে হাসি দেখা যায় জওয়ানদের মুখেও। পড়ুন 'দ্য ওয়াল' পুজো ম্যাগাজিন ২০১৯–এ প্রকাশিত গল্প https://www.four.suk.1wp.in/pujomagazine2019/%e0%a6%b6%e0%a6%af%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be-%e0%a6%89%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8b%e0%a6%b2%e0%a6%a8/

```