Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দিল্লি হিংসা: গোয়েন্দা অফিসার অঙ্কিত শর্মা খুনে গ্রেফতার আরও ১

দ্য ওয়াল ব্যুরো: দিল্লি হিংসার বলি হয়েছিলেন গোয়েন্দা অফিসার অঙ্কিত শর্মা। তাঁর খুনের অভিযোগে ইতিমধ্যেই আম আদমি পার্টির নেতা তাহির হুসেনকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। এবার রাজধানীর পুলিশের স্পেশ্যাল সেলের হাতে পাকড়াও হয়েছে আরও একজন। পুলিশ স

দিল্লি হিংসা: গোয়েন্দা অফিসার অঙ্কিত শর্মা খুনে গ্রেফতার আরও ১

শেষ আপডেট: 12 March 2020 11:31

দ্য ওয়াল ব্যুরো: দিল্লি হিংসার বলি হয়েছিলেন গোয়েন্দা অফিসার অঙ্কিত শর্মা। তাঁর খুনের অভিযোগে ইতিমধ্যেই আম আদমি পার্টির নেতা তাহির হুসেনকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। এবার রাজধানীর পুলিশের স্পেশ্যাল সেলের হাতে পাকড়াও হয়েছে আরও একজন। পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম সলমন। অভিযোগ, আইবি অফিসার অঙ্কিত শর্মা খুনে যুক্ত ছিল এই সলমনও। বৃহস্পতিবার এই সলমনকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশের স্পেশ্যাল সেল। সপ্তাহ দুয়েক আগে সিএএ বিরোধী এবং সমর্থকদের সংঘর্ষের রণক্ষেত্রের চেহারা নিয়েছিল উত্তর-পূর্ব দিল্লি। টানা পাঁচদিন ধরে চলা তাণ্ডবে পরিস্থিতি ক্রমশ অগ্নিগর্ভ হয়েছিল। মৃত্যু হয়েছে পঞ্চাশের বেশি মানুষের। আহতের সংখ্যা ৩০০-র বেশি। রাজধানীর এই হিংসারই বলি হয়েছিলেন গোয়েনা অফিসার অঙ্কিত শর্মা। নিখোঁজ থাকার একদিন পর উত্তর-পূর্ব দিল্লির চাঁদবাগে তাঁর বাড়ির কাছে একটি ড্রেন থেকে উদ্ধার হয় অঙ্কিত শর্মার রক্তাক্ত-থেঁতলানো দেহ। ময়নাতদন্তের রিপোর্টে জানা যায়, মারার আগে অন্তত ৪০০ বার কোপানো হয়েছিল অঙ্কিতকে। তারপর খুব কাছ থেকে গুলি করে মারা হয় তাঁকে। গোয়েন্দা অফিসারের বাবা জানিয়েছিলেন উদ্ধারের সময় অঙ্কিতের পরনে ছিল কেবল অন্তর্বাস। শরীরের একটা অংশের আঘাতের চিহ্ন থাকতে বাকি ছিল না। ছেলের খুনের জন্য আপ কাউন্সিলর তাহির হুসেনকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছিলেন অঙ্কিত শর্মার বাবা। এফআইআরও দায়ের করেছিলেন থানায়। এরপরেই প্রকাশ্যে আসে দুটি ভিডিও। একটিতে নিজেকে নির্দোষ বলে দাবি করেন তাহির হুসেন। অন্যটিতে দেখা যায় তাহিরের বাড়ির ছাদে জড়ো হয়েছে অনেক লোক। ছাদ থেকে পাথর-ইট-পেট্রোল বোমা ছুড়ছে তারা। অভিযোগ ছিল এইসবের আঘাতেই মৃত্যু হয়েছে অঙ্কিত শর্মার। গোয়েন্দা অফিসার খুনে নাম জড়ানোর পর দল থেকে সাসপেন্ড করা হয় তাহিরকে। সেসময় ফেরার ছিলেন তিনি। এরপর দিল্লির একটি আদালতে আত্মসমর্পণ করার সময় তাহির হুসেনকে গ্রেফতার করে দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। অন্যদিকে দিল্লি হিংসায় আর্থিক সাহায্য করার অভিযোগে ইতিমধ্যেই তাহিরের বিরুদ্ধে প্রতারণের মামলা দায়ের করেছে ইডি-ও। গত ৬ মার্চ গ্রেফতার হন তাহির হুসেন। তাঁকে সাতদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় আদালত।

```