Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
West Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের

আবাসনকে হোটেল বানিয়েছেন সোনু সুদ! পুলিশে অভিযোগ দায়ের বিএমসি-র

দ্য ওয়াল ব্যুরো: বলিউড অভিনেতা সোনু সুদের বিরুদ্ধে এবার অভিযোগ তুলল বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন বা বিএমসি। তাদের অভিযোগ, জুহুতে অবস্থিত একটি ছ’তলা আবাসনকে হোটেলে পরিণত করেছেন সোনু সুদ। এই মর্মে পুলিশের কাছে অভিযোগও দায়ের করেছে তারা।

আবাসনকে হোটেল বানিয়েছেন সোনু সুদ! পুলিশে অভিযোগ দায়ের বিএমসি-র

শেষ আপডেট: 7 January 2021 10:44

দ্য ওয়াল ব্যুরো: বলিউড অভিনেতা সোনু সুদের বিরুদ্ধে এবার অভিযোগ তুলল বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন বা বিএমসি। তাদের অভিযোগ, জুহুতে অবস্থিত একটি ছ’তলা আবাসনকে হোটেলে পরিণত করেছেন সোনু সুদ। এই মর্মে পুলিশের কাছে অভিযোগও দায়ের করেছে তারা। ভারতে করোনা সংক্রমণ শুরু হওয়ার পর থেকে হিরোর ভূমিকায় উঠে এসেছেন সোনু সুদ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে পরিযায়ী শ্রমিক, আটকে পড়া ছাত্র-ছাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষকে নিজেদের বাড়িতে পৌঁছে দিয়েছেন তিনি। যাতায়াতের জন্য বাস, ট্রেন এমনকি চার্টার্ড বিমানের ব্যবস্থা পর্যন্ত করেছেন তিনি। এই সময়েই জুহুতে একটি ছ’তলা বিল্ডিংকে স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীদের কোয়ারেন্টাইন সেন্টার হিসেবে ছেড়ে দিয়েছিলেন সোনু। সেই বিল্ডিং নিয়েই বিতর্ক দেখা দিয়েছে। বিএমসি-র অভিযোগ দায়ের করার পরে মুম্বই পুলিশ জানিয়েছে, তারা ঘটনার তদন্ত করে দেখে যথাযথ ব্যবস্থা নেবে। এই ব্যাপারে অবশ্য এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি সোনু। তবে এই অভিযোগের পরে প্রতিক্রিয়া দিয়েছে বিজেপি। তাদের অভিযোগ, কঙ্গনা রানাওয়াতের পরে এবার সোনু সুদকে নিশানা বানিয়েছে শিবসেনা। তাই বিএমসি-কে দিয়ে এই ধরনের অভিযোগ করাচ্ছে তারা। বিজেপি নেতা রাম কদম টুইট করে বলেছেন, “শিবসেনার আর এক রাজনৈতিক চাল? সমাজসেবী ও অভিনেতা সোনু সুদের বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে তা রাজনৈতিক প্রভাবে করা হয়েছে। আমরা দেখেছি কীভাবে এই মহারাষ্ট্র সরকার কঙ্গনা রানাওয়াতের উপরে হামলা করেছে। সোনু সুদের মানবিক কাজের সবসময় বিরোধিতা করেছে শিবসেনা। আর কত লোকের আওয়াজ দমন করার চেষ্টা করবেন আপনারা?” কদমের দাবি, সোনুর কাজে বারবার মহারাষ্ট্র সরকারের ব্যর্থতা প্রকাশ পেয়েছে। তাই তাঁকে নিশানা করা হয়েছে। সোনুকে নিয়ে বিজেপি ও শিবসেনার মধ্যে সংঘাত এই প্রথম নয়। করোনা পরিস্থিতিতে সোনুকে নিয়ে একবার বিতর্ক হয়েছিল বিজেপি ও শিবসেনার মধ্যে। শিবসেনার এক নেতা অভিযোগ করেছিলেন, বিজেপির হয়ে কাজ করছেন সোনু। অবশ্য এই অভিযোগের পরেই মাতোশ্রীতে গিয়ে উদ্ধব ঠাকরে ও আদিত্য ঠাকরের সঙ্গে দেখা করে আসেন সোনু সুদ। তিনি নিজে জানান, তাঁর কাজে সব রাজ্যের সরকার ও কেন্দ্রীয় সরকার সবাই তাঁকে খুব সাহায্য করেছেন। সেই সময়ের মতো বিতর্ক থামলেও এবার ফের বিএমসি-র এই অভিযোগের পরে নতুন বিতর্ক মাথা চাড়া দিয়ে উঠল।

```