
শেষ আপডেট: 8 January 2020 06:45
দীপিকা জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পর থেকেই তাঁর প্রশংসা শুরু করেছেন বেশ কিছু বলিউড সেলিব্রিটি। পরিচালক, প্রযোজক অনুরাগ কাশ্যপ নিজের টুইটারের ছবি বদলে সেখানে ঐশী ঘোষ ও দীপিকার ছবি দেন। তিনি বলেন, ছপক বয়কটের ডাকে ভয় পাই না। দীপিকা যে কাজ করেছেন তা সবাই পারেন না। অভিনেত্রী স্বরা ভাস্কর দীপিকার একটি ভিডিও শেয়ার করে প্রশংসা করেছেন। ছপকে দীপিকার সহ-অভিনেতা বিক্রান্ত মাসিও টুইট করে দীপিকার প্রশংসা করেছেন। তিনি বলেন, বলিউডের অভিনেতাদের থেকে অভিনেত্রীদের সাহস অনেক বেশি। দীপিকা ফের একবার তা প্রমাণ করলেন।
https://twitter.com/ReallySwara/status/1214567086866890753?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1214567086866890753&ref_url=https%3A%2F%2Fzeenews.india.com%2Fbengali%2Fentertainment%2Fdeepika-padukone-at-jnu-swara-bhasker-anurag-kashyap-call-her-stronger-than-men_294857.html
জেএনইউ যাওয়ার আগেই ছাত্র-ছাত্রীদের এই আন্দোলন নিয়ে মুখ খুলেছিলেন দীপিকা। সংবাদমাধ্যমের সামনে তিনি বলেন, পড়ুয়ারা যেভাবে ভয় না পেয়ে সব দাবিদাওয়া নিয়ে সুর চড়াচ্ছে, প্রতিবাদ করছে, তাতে তিনি গর্বিত। এভাবে নিজেদের দাবি আদায়ে রাস্তায় নেমে আন্দোলনকে কুর্নিশ জানান তিনি। দেশের ভবিষ্যৎ সুরক্ষিত হাতে আছে বলেই মন্তব্য করেন তিনি।