Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আজ থেকে মুম্বইয়ে চলবে কিছু লোকাল ট্রেন, শুধুমাত্র জরুরি পরিষেবায় যুক্ত কর্মীদের জন্য

দ্য ওয়াল ব্যুরো: আজ থেকে মুম্বইয়ে শুরু হচ্ছে কিছু লোকাল ট্রেন চলাচল। পশ্চিম রেলওয়ের তরফে টুইট করে একথা জানানো হয়েছে। তবে শুধুমাত্র জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীদের জন্যই চালু হচ্ছে এই ট্রেন পরিষেবা। বাকি কোনও প্যাসেঞ্জার চাপতে পারবেন

আজ থেকে মুম্বইয়ে চলবে কিছু লোকাল ট্রেন, শুধুমাত্র জরুরি পরিষেবায় যুক্ত কর্মীদের জন্য

শেষ আপডেট: 15 June 2020 03:19

দ্য ওয়াল ব্যুরো: আজ থেকে মুম্বইয়ে শুরু হচ্ছে কিছু লোকাল ট্রেন চলাচল। পশ্চিম রেলওয়ের তরফে টুইট করে একথা জানানো হয়েছে। তবে শুধুমাত্র জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীদের জন্যই চালু হচ্ছে এই ট্রেন পরিষেবা। বাকি কোনও প্যাসেঞ্জার চাপতে পারবেন না ট্রেনে। তাই জরুরি পরিষেবার কর্মী ছাড়া বাকিদের স্টেশনে আসতে বারণ করা হয়েছে। রবিবার রাতে পশ্চিম রেলওয়ের তরফে টুইট করে বলা হয়, "পশ্চিম রেলওয়ে সিদ্ধান্ত নিয়েছে কিছু সাব আর্বান ট্রেন চালু করা হবে। তবে শুধুমাত্র জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীরাই এই ট্রেনে চাপতে পারবেন। নির্দিষ্ট নিয়ম ও স্বাস্থ্যবিধি মেনে এই ট্রেন চালানো হবে। রাজ্য সরকারের তরফে যে কর্মীদের তালিকা দেওয়া হয়েছে, তাঁদের বাইরে আর কেউ চাপতে পারবেন না ট্রেনে।" জানা গিয়েছে ভোর সাড়ে ৫ টা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত চলবে এইসব ট্রেন। ১৫ মিনিট পর পর ট্রেন ছাড়বে। বেশিরভাগ ট্রেনই চার্চ গেট স্টেশন থেকে ভিরার স্টেশনের মধ্যে যাতায়াত করবে বলে জানানো হয়েছে। জানা গিয়েছে, জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত প্রায় ১ লাখ ২৫ হাজার কর্মী এই সুবিধা পাবেন। যদি কারও সিজন পাস শেষও হয়ে যায় তার পরেও তাঁরা এই ট্রেনে যাতায়াত করতে পারবেন বলে জানানো হয়েছে। নির্দিষ্ট কিছু নিয়ম মানতে হবে ট্রেনে। স্টেশনে গিয়ে প্রত্যেক কর্মীকে তাঁদের কার্ড দেখাতে হবে। ট্রেনের মধ্যে যাতে সামাজিক দূরত্ব বজায় থাকে তার জন্য ১২০০ যাত্রী নিয়ে যাতায়াত করা ট্রেন ৭০০ যাত্রী নিয়ে যাতায়াত করবে। স্টেশন বা ট্রেনে যেন কেউ ভিড় না করেন সেই নির্দেশ দেওয়া হয়েছে। লোকাল ট্রেন হল মুম্বইয়ের লাইফ লাইন। প্রতিদিন কয়েক লক্ষ মানুষ যাতায়াত করেন। কিন্তু করোনা সংক্রমণ শুরু হওয়ার পর থেকে এই পরিষেবা বন্ধ রাখা হয়েছে। মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা দেশের মধ্যে সবথেকে বেশি। রবিবার অবধি মারাঠা প্রদেশে আক্রান্তের সংখ্যা ১,০৪,৫৬৮। গত এক সপ্তাহে মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা বেড়েছে ৭০ হাজার। এই সময়ে মৃত্যু হয়েছে ২০০০। এই পরিস্থিতি মোকাবিলা করতে হিমশিম খাচ্ছে সরকার।

```