Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

এটাই কি 'নয়া ভারত', দেশের সংবিধান রক্ষা করুন, সৌমিত্র-অপর্ণাদের বিরুদ্ধে এফআইআর প্রসঙ্গে মোদীকে আবেদন শশী থারুরের

দ্য ওয়াল ব্যুরো: দেশের অভ্যন্তরে ক্রমাগত গণপ্রহারে মৃত্যুর ঘটনা, আক্রমণের স্লোগান হিসেবে ‘জয় শ্রীরাম’–এর ব্যবহার সহ একাধিক ‘দুঃখজনক ঘটনা’ নিয়ে উদ্বিগ্ন দেশের ৪৯ জন বিশিষ্ট ব্যক্তি খোলা চিঠি পাঠিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশে।

এটাই কি 'নয়া ভারত', দেশের সংবিধান রক্ষা করুন, সৌমিত্র-অপর্ণাদের বিরুদ্ধে এফআইআর প্রসঙ্গে মোদীকে আবেদন শশী থারুরের

শেষ আপডেট: 8 October 2019 07:50

দ্য ওয়াল ব্যুরো: দেশের অভ্যন্তরে ক্রমাগত গণপ্রহারে মৃত্যুর ঘটনা, আক্রমণের স্লোগান হিসেবে ‘জয় শ্রীরাম’–এর ব্যবহার সহ একাধিক ‘দুঃখজনক ঘটনা’ নিয়ে উদ্বিগ্ন দেশের ৪৯ জন বিশিষ্ট ব্যক্তি খোলা চিঠি পাঠিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশে। স্বাক্ষরকারীদের মধ্যে ছিলেন রামচন্দ্র গুহ, আদুর গোপালকৃষ্ণন, শ্যাম বেনেগল, আশিস চট্টোপাধ্যায়, সৌমিত্র চট্টোপাধ্যায়, অপর্ণা সেন, অমিত চৌধুরী, গৌতম ঘোষ, অনুরাগ কাশ্যপ, ড. পার্থ চট্টোপাধ্যায়, অঞ্জন দত্ত, মনি রত্নম, শুভা মুদগল-সহ দেশের খ্যাতনামা ব্যক্তিরা। সেই ৪৯ জন বিশিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হয় এফআইআর। সেই এফআইআর-এর বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হস্তক্ষেপ করার অনুরোধ করেছেন কংগ্রেস সাংসদ শশী থারুর। টুইট করে প্রধানমন্ত্রীর কাছে শশী থারুর আবেদন জানিয়েছেন সংবিধানকে রক্ষা করার জন্য। সংবিধানের মৌলিক অধিকার বাক স্বাধীনতা। অথচ মানুষের কথা বলার অধিকার হরণ করা হচ্ছে। এই ঘটনা তাঁকে খুবই আঘাত দিয়েছে বলেই জানিয়েছেন কংগ্রেস সাংসদ। তাঁর বক্তব্য, এটাই কি নয়া ভারত? প্রধানমন্ত্রী যদি সংবিধানের অধিকার ফিরিয়ে না আনেন তাহলে তাঁর 'মন কি বাত' 'মৌন কি বাত'এ পরিণত হবে। নিজেদের কথা বলার সাহস মানুষ হারিয়ে ফেলবে বলেই আশঙ্কা থারুরের। https://twitter.com/ShashiTharoor/status/1181393057628844032?s=19 ২৪ জুলাই প্রধানমন্ত্রীকে পাঠানো বিদ্বজ্জনদের চিঠির বিষয়ে দু’মাস আগে বিহারের মুজফফরপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সূর্যকান্ত তিওয়ারির কাছে একটি পিটিশন দাখিল করেছিলেন সুধীর কুমার ওঝা নামের এক আইনজীবী। সেই পিটিশনকে ঘিরে একটি অর্ডার পাস করেন ম্যাজিস্ট্রেট। সেই অর্ডারের ভিত্তিতেই সদর পুলিশ স্টেশনে ৪৯ জনের বিরুদ্ধে এফআইআর করেন সুধীরবাবু। নিজের অভিযোগে সুধীরবাবু বলেন, “এই চিঠি লিখে তাঁরা দেশের মান ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরিশ্রমকে ছোট করতে চেয়েছেন। তাঁরা দেশদ্রোহী ও বিচ্ছিন্নতাবাদীদের সমর্থন করেছেন। এটা মেনে নেওয়া যায় না। তাই আমি এফআইআর করেছি।” পুলিশ সূত্রে জানা গিয়েছে আইপিসির একাধিক ধারায় অভিযোগ দায়ের হয়েছে তাঁদের বিরুদ্ধে। তার মধ্যে রয়েছে রাষ্ট্রের বিরোধিতা করা, অস্থিরতা তৈরি করা, ধর্মীয় ভাবাবাগে আঘাত, শান্তি বিঘ্ন করার চেষ্টা প্রভৃতি। সেই ব্যাপারেই এ দিন প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করলেন শশী থারুর। দেশের সংবিধান রক্ষার আবেদন করলেন তিনি।

```