Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

ব্যাঙ্কের শেয়ার মূল্য পড়ে গেল অনেকটাই, দশটি ব্যাঙ্ককে মিশিয়ে চারটি করার ঘোষণা করেছিলেন অর্থমন্ত্রী

দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার শেয়ার বাজার বন্ধ হওয়ার পর নয়াদিল্লিতে সাংবাদিক বৈঠক করেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তিনি ঘোষণা করেছিলেন, দশটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ককে মিশিয়ে দিয়ে চারটি ব্যাঙ্কে পরিণত করা হবে। শুক্রবারের পর থেকে তিন

ব্যাঙ্কের শেয়ার মূল্য পড়ে গেল অনেকটাই, দশটি ব্যাঙ্ককে মিশিয়ে চারটি করার ঘোষণা করেছিলেন অর্থমন্ত্রী

শেষ আপডেট: 3 September 2019 08:41

দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার শেয়ার বাজার বন্ধ হওয়ার পর নয়াদিল্লিতে সাংবাদিক বৈঠক করেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তিনি ঘোষণা করেছিলেন, দশটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ককে মিশিয়ে দিয়ে চারটি ব্যাঙ্কে পরিণত করা হবে। শুক্রবারের পর থেকে তিন দিন শেয়ার বাজার বন্ধ ছিল। সোমবার তা খুলতেই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির শেয়ার মূল্য পড়তে শুরু করে দিল। কপোর্রেশন ব্যাঙ্কের শেয়ার মূল্য প্রায় ৯.৩ শতাংশ পড়েছে। শেয়ার পিছু দাম হয়েছে ১৭.১০ টাকা। পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের শেয়ারও ৮.৫৪ শতাংশ পড়ে ৫৯.৪০ হয়েছে। একই সঙ্গে পড়েছে কানাড়া ব্যাঙ্কের শেয়ারের দামও। ৭.৫৪ শতাংশ কমে তা হয়েছে ২০৩.৯০ টাকা। গত এক বছরের মধ্যেই এটাই কানাড়া ব্যাঙ্কের সর্বনিম্ন শেয়ার মূল্য। একই রকম গতি প্রকৃতি দেখা যায় ইউনাইটেড ব্যাঙ্ক অব ইন্ডিয়ার শেয়ারের দামের ক্ষেত্রেও। গত ৫২ সপ্তাহের মধ্যে এ দিন ইউবিআইয়ের শেয়ারের দামও ছিল সর্বনিম্ন,- ৫৪.৯০ টাকা। এ ছাড়াও এলাহাবাদ ব্যাঙ্কের শেয়ারও এ দিন সামান্য পড়েছে। তবে অন্ধ্র ব্যাঙ্ক এবং সিন্ডিকেট ব্যাঙ্কের শেয়ারের দাম ছিল উর্ধ্বমুখী। ব্যাঙ্ক মার্জারের সিদ্ধান্তের নেপথ্যে কারণ ব্যাখ্যা করতে গিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেছিলেন, ছোট রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ঋণ দেওয়ার ক্ষমতা কম। তাদের ব্যবসার আয়তন কম বলে ঝুঁকি নেওয়ার ক্ষমতাও কম। সেই কারণেই তাদের মিশিয়ে দেওয়া হল। আবার অর্থ সচিব রাজীব কুমার বলেছিলেন, নতুন ব্যবস্থায় পূর্বতন ২৭ টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক কমে গিয়ে মোট ১২ টি ব্যাঙ্ক হবে। এর মধ্যে কয়েকটি ব্যাঙ্ক তৈরি হবে। বড় ব্যাঙ্ক বিশ্ব বাজারে কারবার করবে, মাঝারি ব্যাঙ্ক দেশীয় বাজারে ব্যবসা বাড়াবে এবং ছোট রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক স্থানীয় বাজারে কাজ করবে। এ দিন শেয়ার বাজারে গতি প্রকৃতি দেখে অর্থমন্ত্রকের কর্তারা বলেন, শনিবার ও রবিবার বাজার এমনি বন্ধ থাকে। সোমবার গণেশ চতুর্থীর জন্য শেয়ার বাজার বন্ধ ছিল। মঙ্গলবার ব্যাঙ্ক মার্জার নিয়ে প্রাথমিক প্রতিক্রিয়া দেখা গিয়েছে। এটা স্থায়ী হবে না। কারণ, মিশিয়ে দেওয়ার ফলে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির আর্থিক কাঠামো আরও মজবুত হবে। ব্যবসা ও ঋণ দেওয়ার ক্ষমতা বাড়বে। ফলে অদূর ভবিষ্যতে তাদের শেয়ার মূল্য বাড়ার সম্ভাবনাই বেশি।

```