Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

হাত পুড়ল শাহরুখের, ঐশ্বর্যার ম্যানেজারের লেহেঙ্গাতে আগুন, নেভালেন কিং খান

দ্য ওয়াল ব্যুরো : শুধু বড় পর্দাতেই নয় বাস্তবেও যে ঠাণ্ডা মাথায় সব সমস্যার সমাধান তিনি করতে পারেন তা দেখালেন শাহরুখ খান। তাঁর উপস্থিত বুদ্ধিতেই দীপাবলির পার্টিতে বড় বিপদের হাত থেকে বাঁচলেন ঐশ্বর্যা রাই বচ্চনের ম্যানেজার অর্চনা সদানন্দ। তবে ত

হাত পুড়ল শাহরুখের, ঐশ্বর্যার ম্যানেজারের লেহেঙ্গাতে আগুন, নেভালেন কিং খান

শেষ আপডেট: 30 October 2019 12:30

দ্য ওয়াল ব্যুরো : শুধু বড় পর্দাতেই নয় বাস্তবেও যে ঠাণ্ডা মাথায় সব সমস্যার সমাধান তিনি করতে পারেন তা দেখালেন শাহরুখ খান। তাঁর উপস্থিত বুদ্ধিতেই দীপাবলির পার্টিতে বড় বিপদের হাত থেকে বাঁচলেন ঐশ্বর্যা রাই বচ্চনের ম্যানেজার অর্চনা সদানন্দ। তবে তাতে আহত হয়েছেন শাহরুখও। হাতের খানিকটা পুড়ে গিয়েছে কিং খানের। দু’বছর পর জলসাতে দীপাবলির পার্টি দিয়েছিলেন অমিতাভ বচ্চন। বলিউডের প্রায় সব তারকা হাজির ছিলেন সেখানে। গৌরীকে নিয়ে হাজির ছিলেন শাহরুখ খানও। পার্টি চলাকালীনই ঘটে এই দুর্ঘটনা। জানা গিয়েছে, ঐশ্বর্যার ম্যানেজার অর্চনা নিজের মেয়ের সঙ্গে উঠোনে ঘুরছিলেন। সেই সময় হঠাৎ করেই তাঁর লেহেঙ্গাতে আগুন ধরে যায়। ঘটনায় চমকে ওঠেন সবাই। কী করবেন কেউ বুঝে উঠতে পারছিলেন না। সেই সময়ই হিরোর ভূমিকায় এসআরকে। সূত্রের খবর, সেই সময় কাছেই স্ত্রী গৌরীর সঙ্গে ছিলেন শাহরুখ। সময় নষ্ট না করে সঙ্গে সঙ্গে নিজের জ্যাকেট খুলে তার সাহায্য আগুন নেভাতে শুরু করেন তিনি। কিছুক্ষণ পরেই নিরাপত্তা রক্ষীরা ছুটে আসেন। কিন্তু ততক্ষণে আগুন নিভিয়ে ফেলেছেন শাহরুখ। যদিও তারমধ্যেই শরীরের কিছুটা পুড়ে যায় অর্চনার। সঙ্গে সঙ্গে অর্চনাকে নিয়ে যাওয়া হয় নানাবতী হাসপাতালে। সেখানে আইসিইউতে ভর্তি আছেন তিনি। হাসপাতালের তরফে বিবৃতিতে বলা হয়েছে, “অর্চনার শরীরের ১৫ শতাংশ পুড়ে গিয়েছে। আপাতত স্থিতিশীল তিনি। যাতে সংক্রমণ না হয় তাই তাঁকে আইসিইউতে রাখা হয়েছে। শাহরুখের হাতও খানিকটা পুড়েছে। তাঁকে চিকিৎসা করার পর ছেড়ে দেওয়া হয়েছে।“ জলসাতে উপস্থিত সবাই শাহরুখের এই কাজের প্রশংসা করেছেন। যেভাবে নিজের কথা না ভেবে একজনকে বাঁচানোর চেষ্টা তিনি করেছেন তাতে কুর্নিশ জানিয়েছে সবাই। ঘটনাস্থলে উপস্থিত এক অতিথি জানিয়েছেন, “কেউ বুঝতে পারছিলাম না কী করব। কিন্তু শাহরুখ যা করলেন তা সত্যিই প্রশংসার যোগ্য। আগুন নেভানোর সময় বোঝা যাচ্ছিল শাহরুখের হাতও পুড়ছে। কিন্তু সেইসময় তাঁর খেয়াল সে দিকে ছিল না। তিনি অর্চনার লেহেঙ্গার আগুন নেভাতেই ব্যস্ত ছিলেন।“ পড়ুন ‘দ্য ওয়াল’ পুজো ম্যাগাজিন ২০১৯ -এ প্রকাশিত গল্প

```