Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সুযোগ পেলেই মেয়েদের চুমু, সিসিটিভি ধরে দিল লম্পটকে

দ্য ওয়াল ব্যুরো: বয়স বেশি নয়। পরনে সাদা জামা, নীল জিন্স। মুম্বইয়ের একটা রেলব্রিজে দাঁড়িয়ে রয়েছে এক যুবক। কাছ দিয়েই এক তরুণী যাচ্ছিলেন। হঠাৎ করে ছুটে গিয়ে পিছন থেকে চুমু খেয়ে পালিয়ে গেল সে। আকস্মিক এই ঘটনায় হতবাক তরুণী। এমনই ঘটনা ধরা পড়েছে স

সুযোগ পেলেই মেয়েদের চুমু, সিসিটিভি ধরে দিল লম্পটকে

শেষ আপডেট: 6 February 2020 14:27

দ্য ওয়াল ব্যুরো: বয়স বেশি নয়। পরনে সাদা জামা, নীল জিন্স। মুম্বইয়ের একটা রেলব্রিজে দাঁড়িয়ে রয়েছে এক যুবক। কাছ দিয়েই এক তরুণী যাচ্ছিলেন। হঠাৎ করে ছুটে গিয়ে পিছন থেকে চুমু খেয়ে পালিয়ে গেল সে। আকস্মিক এই ঘটনায় হতবাক তরুণী। এমনই ঘটনা ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়। আর এই সিসিটিভির ছবি ধরেই সেই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি মুম্বইয়ের মাটুঙ্গা রেল স্টেশনের কাছে একটি রেলব্রিজের। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে, বেশ কিছুক্ষণ ধরে ব্রিজের উপর দাঁড়িয়ে রয়েছে এক যুবক। কোনও মহিলা সেই ব্রিজ দিয়ে যাতায়াত করলেই আচমকা গায়ে হাত দিয়ে বা চুমু খেয়ে পালিয়ে যাচ্ছে সে। কেউ কিছু বুঝে ওঠার আগেই পালিয়ে যাচ্ছে ওই যুবক। তাই কেউ কিছু করতে পারছে না। এই ঘটনা সামনে আসে এক মহিলার অভিযোগের ভিত্তিতে। তিনি অভিযোগ করেন, ওই রেলব্রিজের উপরে তাঁর ব্যাগ ছিনতাই করেছে এক যুবক। সেই অভিযোগের পরে সিসিটিভি ফুটেজ দেখে চিহ্নিত করা হয় যুবককে। তখনই বাকি সব ফুটেজ সামনে আসে। তারপরেই তাকে গ্রেফতার করে মাটুঙ্গা থানার পুলিশ। জানা গিয়েছে, ছিনতাইয়ের অভিযোগ দায়ের হলেও এখনও শ্লীলতাহানির অভিযোগ তার বিরুদ্ধে দায়ের করা হয়নি। কারণ কোনও মহিলা এখনও থানায় এসে শ্লীলতাহানির অভিযোগ করেননি। গ্রেফতার করার পরেই অবশ্য জামিন পেয়ে গিয়েছে অভিযুক্ত যুবক। পুলিশ সূত্রে খবর, যেদিনের সিসিটিভি ক্যামেরাতে এই শ্লীলতাহানির ছবি ধরা পড়েছে তা ২৫ জানুয়ারির। বারবার মহিলাদের জোর করে চুমু কিংবা গায়ে হাত দিয়ে পালাতে দেখা যাচ্ছে ওই যুবককে। যদিও এই ঘটনার পরে কোনও মহিলা অভিযোগ করেননি। পুলিশ জানিয়েছে, কিছুদিন অপেক্ষা করার পরে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করতে পারেন তাঁরা।

```