Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কোয়ারেন্টাইন সেন্টার নিয়ে কটাক্ষ, দেশদ্রোহের মামলা দায়ের অসমের বিধায়কের বিরুদ্ধে

দ্য ওয়াল ব্যুরো: করোনা মোকাবিলায় দেশজুড়ে সব রাজ্যে গড়ে তোলা হয়েছে অসংখ্য কোয়ারেন্টাইন সেন্টার। কারও মধ্যে করোনাভাইরাসের উপসর্গ দেখা দিলেই তাদের রাখা হয়েছে সেইসব কোয়ারেন্টাইন সেন্টারে। এই কোয়ারেন্টাইন সেন্টার নিয়ে কটাক্ষ করায় গ্রেফতার করা হল

কোয়ারেন্টাইন সেন্টার নিয়ে কটাক্ষ, দেশদ্রোহের মামলা দায়ের অসমের বিধায়কের বিরুদ্ধে

শেষ আপডেট: 7 April 2020 13:18

দ্য ওয়াল ব্যুরো: করোনা মোকাবিলায় দেশজুড়ে সব রাজ্যে গড়ে তোলা হয়েছে অসংখ্য কোয়ারেন্টাইন সেন্টার। কারও মধ্যে করোনাভাইরাসের উপসর্গ দেখা দিলেই তাদের রাখা হয়েছে সেইসব কোয়ারেন্টাইন সেন্টারে। এই কোয়ারেন্টাইন সেন্টার নিয়ে কটাক্ষ করায় গ্রেফতার করা হল অসমের বিধায়ককে। তাঁর বিরুদ্ধে দেশদ্রোহের মামলাও দায়ের করা হয়েছে। সম্প্রতি এক অডিও বার্তায় অসমের বিরোধী দলের বিধায়ক আমিনুল ইসলাম এইসব কোয়ারেন্টাইন সেন্টার নিয়ে কটাক্ষ করেন। তিনি বলেন, “অসমের কোয়ারেন্টাইন সেন্টারগুলি ডিটেনশন ক্যাম্পের থেকেও ভয়ঙ্কর ও খারাপ।” তিনি আরও অভিযোগ করেন, অসমের মুসলিম নাগরিকের বিরুদ্ধে ষড়যন্ত্র করে এইসব কোয়ারেন্টাইন সেন্টারে রাখা হয়েছে। গত মাসে নিজামুদ্দিনের জমায়েত থেকে ফেরা মুসলিমদের জোর করে ইঞ্জেকশন দিয়ে অসুস্থ করে করোনা আক্রান্ত বলে এখানে রাখা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্টের নেতা আমিনুল ইসলাম অসমের নগাঁও জেলার ধিং বিধানসভার বিধায়ক। এই মন্তব্যের পরেই সোমবার তাঁকে আটক করে অসম পুলিশ। মঙ্গলবার সকালে আইনত তাঁকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, জেরায় ওই বিধায়ক স্বীকার করেছেন, অডিওতে গলাটি তাঁর। তাঁর ফোনেও ওই অডিও ক্লিপটি পাওয়া গিয়েছে। জানা গিয়েছে, আমিনুল ইসলামকে কোর্টে তোলা হলে তাঁকে পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়। তাঁর বিরুদ্ধে দেশদ্রোহের মামলাও দায়ের করা হয়েছে। অসমের পুলিশ প্রধান ভাস্কর জ্যোতি মাহাতো জানিয়েছেন, বিধানসভার স্পিকারকে এই ব্যাপারে জানানো হয়েছে। এর আগেও অনেকবার এই ধরনের উস্কানিমূলক মন্তব্য ওই বিধায়ক করেছেন বলে জানিয়েছে পুলিশ। অসমে দুটি স্টেডিয়ামকে কোয়ারেন্টাইন সেন্টার হিসেবে গড়ে তুলেছে সরকার। এই সেন্টারে মোট ২০০০ মানুষ একসঙ্গে থাকতে পারবেন। রাজ্যের ৩৩টি জেলাকে বলা হয়েছে, কারও মধ্যে করোনাভাইরাসের উপসর্গ দেখা দিলে তাঁকে এই সেন্টারে নিয়ে আসতে। এখানে রেখেই চিকিৎসা করা হবে তাঁদের।

```