Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সলমনের বাড়ি ঘিরে রেখেছে পুলিশ, 'বিগ বস' বিক্ষোভের জের

দ্য ওয়াল ব্যুরো: বিগ বস বিতর্কের আঁচ পড়তে পারে সলমনের খানের ঘরে। তাই আগাম সতর্কতা হিসেবে ভাইজানের বাড়ির সামনে বসল বিরাট পুলিশ পিকেট।  ভারতীয় সংস্কৃতিকে নষ্ট করছে রিয়েলিটি শো 'বিগ বস'। এই ইস্যুতেই প্রতিবাদ দেখাতে সলমনের বাংলোর বাইরে জড়ো হয়েছ

সলমনের বাড়ি ঘিরে রেখেছে পুলিশ, 'বিগ বস' বিক্ষোভের জের

শেষ আপডেট: 13 October 2019 08:22

দ্য ওয়াল ব্যুরো: বিগ বস বিতর্কের আঁচ পড়তে পারে সলমনের খানের ঘরে। তাই আগাম সতর্কতা হিসেবে ভাইজানের বাড়ির সামনে বসল বিরাট পুলিশ পিকেট।  ভারতীয় সংস্কৃতিকে নষ্ট করছে রিয়েলিটি শো 'বিগ বস'। এই ইস্যুতেই প্রতিবাদ দেখাতে সলমনের বাংলোর বাইরে জড়ো হয়েছে কারনি সেনা সমর্থকরা। অশান্তি এড়াতে সলমনের বান্দ্রার বাংলোর সামনে তাই মোতেয়েন হয়েছে বিশাল পুলিশবাহিনী। আঁটোসাঁটো নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকা। গত শুক্রবার থেকেই বিক্ষোভ চলছে সলমনের বাংলোর বাইরে। দাবি একটাই। বন্ধ করতে হবে 'বিগ বস'। কারণ এই অনুষ্ঠান পরিবারের সঙ্গে বসে দেখা যায় না। এই শো দেশের ঐতিহ্যের বিরোধী। আপত্তিকর অন্তরঙ্গ দৃশ্য এই অনুষ্ঠানের অংশ। ভিন জাতের নারী-পুরুষকে অন্তরঙ্গ ভাবে দেখা গিয়েছে এই শো-তে, যা মোটেও মেনে নেওয়া যায় না। তাই শো বন্ধের দাবিতে সঞ্চালকের বাড়ির দোরগোড়ায় এ বার প্রতিবাদে দেখাতে জমা হয়েছে কারনি সেনা। তবে পুলিশের তরফে জানানো হয়েছে, বান্দ্রায় সলমনের বাংলোর বাইরে থেকে ভিড় হঠিয়ে দেওয়া হয়েছে। বাড়ানো হয়েছে নিরাপত্তা। মোতায়েন হয়েছে বিশাল পুলিশবাহিনী। কিন্তু কী নিয়ে এত বিক্ষোভ-প্রতিবাদ? টেলিভিশনের অন্যতম জনপ্রিয় রিয়েলিটি শো বিগ বস। এই নিয়ে ১৩ নম্বর সিজন চলছে এই শোয়ের। তবে চলতি মরশুমে শো শুরুর পরেই শুরু হয়েছে বিতর্ক। কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় একটি সাদাকালো ছবি। যেখানে দেখা গিয়েছে, বিগ বসের ঘরে ঘনিষ্ঠ অবস্থায় রয়েছেন দুই প্রতিযোগী। দাবি করা হয়, ওই দুই পুরুষ এবং মহিলা প্রতিযোগী ভিন্ন ধর্মের। এরপরেই শুরু হয় তোলপাড়। শো বন্ধের দাবি তোলেন অনেকেই। দাবি করা হয়, এই শো অশ্লীলতা এবং কদর্যতাকে তুলে ধরছে যা ভারতীয় সংস্কৃতির বিরোধী। যদিও বিগ বসের তরফে জানানো হয়, ২০১৫ সালে ‘বিগ বস’, সিজন ৯-এর সময়কার ওই ছবি। চার বছর আগের ওই ছবিতে থাকা পুরুষ ও মহিলার পরিচয়ও প্রকাশ্যে এসেছে। ছবিতে সুয়ষ রাই ও কিশওয়ার মার্চেন্টকে চুম্বনরত অবস্থায় দেখা গিয়েছে। এই ছবি সামনে আসার পর থেকেই বিক্ষোভ-প্রতিবাদ হয়েছে নানা জায়গায়। অনুষ্ঠানটি বন্ধ না হওয়া পর্যন্ত শস্য দানা মুখে না তোলার প্রতিজ্ঞা করেছেন নবনির্মাণ সেনার উত্তরপ্রদেশের সভাপতি অমিত জানি। দাবি না মানা পর্যন্ত তিনি ফল ও সবজি খেয়েই থাকবেন বলে জানিয়েছেন তিনি। অন্যদিকে শো বন্ধ করতে প্রশাসনিক কর্তাদের স্মারকলিপি জমা দিয়েছে বিভিন্ন ধর্মীয় সংগঠন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকরকে চিঠি লিখে ওই জনপ্রিয় অনুষ্ঠানটি বন্ধ করে দেওয়ার আর্জি জানিয়েছেন গাজিয়াবাদের বিজেপি বিধায়ক নন্দকিশোর গুজ্জর। https://www.four.suk.1wp.in/pujomagazine2019/%e0%a6%a6%e0%a7%81%e0%a6%9a%e0%a6%be%e0%a6%95%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%9a%e0%a7%87%e0%a6%aa%e0%a7%87-%e0%a6%aa%e0%a7%83%e0%a6%a5%e0%a6%bf%e0%a6%ac%e0%a7%80%e0%a6%b0-%e0%a6%9b%e0%a6%be/

```