Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষের শুভেচ্ছাতেও মুখ্যমন্ত্রীর SIR তোপ! গণতান্ত্রিকভাবে জবাব দেওয়ার আহ্বান রাজ্যবাসীকেইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াই

ডেবিট কার্ড তুলে দিচ্ছে স্টেট ব্যাঙ্ক! চেয়ারম্যানের ঘোষণায় দুশ্চিন্তায় গ্রাহকরা

দ্য ওয়াল ব্যুরো: বর্তমানের ক্যাশলেস দুনিয়ায় সাধারণ মানুষের অন্যতম ভরসা এই ডেবিট কার্ড ( যা সাধারণের কাছে এটিএম কার্ড নামেই পরিচিত )। কেনাকাটা করতে গিয়ে কার্ডে পেমেন্ট, কিংবা অনলাইন কেনাকাটা, অথবা কোথাও বেড়াতে গেলে হাতে টাকার বদলে পকেটে ডেবি

ডেবিট কার্ড তুলে দিচ্ছে স্টেট ব্যাঙ্ক! চেয়ারম্যানের ঘোষণায় দুশ্চিন্তায় গ্রাহকরা

শেষ আপডেট: 20 August 2019 11:51

দ্য ওয়াল ব্যুরো: বর্তমানের ক্যাশলেস দুনিয়ায় সাধারণ মানুষের অন্যতম ভরসা এই ডেবিট কার্ড ( যা সাধারণের কাছে এটিএম কার্ড নামেই পরিচিত )। কেনাকাটা করতে গিয়ে কার্ডে পেমেন্ট, কিংবা অনলাইন কেনাকাটা, অথবা কোথাও বেড়াতে গেলে হাতে টাকার বদলে পকেটে ডেবিট কার্ড, সহজেই হয়ে যায় সবকিছু। কিন্তু যদি এ বার থেকে এই ডেবিট কার্ডই না থাকে। হ্যাঁ, ডেবিট কার্ড বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এসবিআই চেয়ারম্যানের এই ঘোষণার পর থেকেই গ্রাহকদের মধ্যে শুরু হয়েছে দুশ্চিন্তা। সোমবার ইন্ডিয়ান ব্যাঙ্কিং অ্যাসোসিয়েশন এবং ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির যৌথ উদ্যোগে ব্যাঙ্কিং কনক্লেভ 'ফাইব্যাক'-এ গিয়েছিলেন এসবিআই চেয়ারম্যান রজনীশ কুমার। সেখানেই তিনি বলেন, "আমরা ডেবিট কার্ড তুলে দিতে চাই। আমাদের আশা শিগগির আমরা সেটা করতে পারব।" তবে এই সিদ্ধান্ত যে ডিজিটাল লেনদেন আরও বাড়ানোর উদ্দেশ্যে তা স্পষ্ট করে বলেন রজনীশ। তিনি বলেন, "এর পর এমন সময় আসবে, যখন পকেটে কার্ড রাখারই দরকার পড়বে না। সবকিছু ডিজিটালেই হবে।" তবে পুরো প্রক্রিয়া ধীরে ধীরে হবে বলেই জানিয়েছেন তিনি। এই মুহূর্তে দেশে স্টেট ব্যাঙ্কের ডেবিট কার্ড ব্যবহারকারীর সংখ্যা প্রায় ৯ কোটি। অর্থাৎ এই বড় জনসংখ্যার হাত থেকে এই সুবিধা তুলে নিতে চাইছে এসবিআই। এই ঘোষণার পরেই স্টেট ব্যাঙ্কের গ্রাহকদের মধ্যে দুশ্চিন্তা। তাঁদের প্রশ্ন, তাহলে এটিএম থেকে কীভাবে টাকা তোলা হবে? তাহলে কি এটিএম পরিষেবাও বন্ধ করে দেবে দেশের সর্ববৃহৎ ব্যাঙ্ক। অবশ্য ডেবিট কার্ড বাতিল করলেও তার বিকল্প পদ্ধতির কথাও বলেছেন স্টেট ব্যাঙ্কের চেয়ারম্যান। সেটি হলো 'ইওনো' পদ্ধতি। এটি একটি কার্ডলেস ডিজিটাল মাধ্যম। এই মাধ্যমে কার্ড ছাড়াই কেনাকাটা থেকে শুরু করে মানি ট্রান্সফার সব কিছুই করা যায়। এই অ্যাপের মাধ্যমে টাকা তুলতে গেলে নির্দিষ্ট ইওনো পয়েন্ট সিলেক্ট করতে হয়। এই ইওনো পয়েন্ট অনেকটা এটিএম কাউন্টারের মতোই। সেখান থেকেই টাকা বেরিয়ে আসে। জানানো হয়েছে, এই মুহূর্তে দেশে ৬৮ হাজার ইওনো পয়েন্ট রয়েছে। দেড় বছরের মধ্যে এই পয়েন্টের সংখ্যা ১০ লক্ষ করতে চাইছে স্টেট ব্যাঙ্ক। রজনীশ কুমার জানিয়েছেন, এই ইওনো অ্যাপ ব্যবহার বাড়লে ক্রেডিট কার্ডের ব্যবহারও কমবে। তবে এ ক্ষেত্রে বেশ কিছু সমস্যা রয়েছে বলেই মনে করছেন ব্যাঙ্কিং বিশেষজ্ঞরা।
  • এটিএম ব্যবহার অনেক দিন ধরে চলায় বর্তমানে প্রায় সবাই এই পরিষেবা ব্যবহার করতে পারেন। কিন্তু ইওনো পয়েন্ট বিষয়টা অনেকেই জানেন না।
  • ডেবিট কার্ডের মাধ্যমে শুধুমাত্র স্টেট ব্যাঙ্ক নয়, যে কোনও ব্যাঙ্কের এটিএম থেকে টাকা তোলা যায়। কিন্তু ইওনো অ্যাপের মাধ্যমে শুধুমাত্র ইওনো পয়েন্ট থেকেই টাকা তোলা সম্ভব হবে। ফলে চাপ বাড়বে পয়েন্টের উপর। যেসব ব্যবহারকারীর কাছাকাছি ইওনো পয়েন্ট থাকবে না, তাদের ক্ষেত্রেও অনেক সমস্যা হবে।
  • ইওনো পরিষেবা ব্যবহার করার জন্য মোবাইলে ইন্টারনেট থাকতেই হবে। কিন্তু অনেকেই আছেন, যাঁরা ইন্টারনেট ব্যবহারে সড়গড় নন, কিংবা অনেকে জানেনই না। ফলে তাঁদের সমস্যায় পড়তে হবে।

```