Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
West Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের

বিমানের মধ্যে প্রতিটি ঘোষণার পরেই বলতে হবে 'জয় হিন্দ', বিমানকর্মীদের জন্য নির্দেশিকা জারি এয়ার ইন্ডিয়ার

দ্য ওয়াল ব্যুরো : এ বার থেকে বিমানের মধ্যে যে কোনও ঘোষণার পরেই বিমানসেবিকা থেকে শুরু করে বিমানকর্মী, সবাইকে 'জয় হিন্দ' বলার নির্দেশ দিল এয়ার ইন্ডিয়া। এয়ার ইন্ডিয়ার তরফে সোমবার একটি অফিসিয়াল নির্দেশিকা জারি করে এই কথা বলা হয়েছে। নির্দেশিকায়

বিমানের মধ্যে প্রতিটি ঘোষণার পরেই বলতে হবে 'জয় হিন্দ', বিমানকর্মীদের জন্য নির্দেশিকা জারি এয়ার ইন্ডিয়ার

শেষ আপডেট: 4 March 2019 22:01

দ্য ওয়াল ব্যুরো : এ বার থেকে বিমানের মধ্যে যে কোনও ঘোষণার পরেই বিমানসেবিকা থেকে শুরু করে বিমানকর্মী, সবাইকে 'জয় হিন্দ' বলার নির্দেশ দিল এয়ার ইন্ডিয়া। এয়ার ইন্ডিয়ার তরফে সোমবার একটি অফিসিয়াল নির্দেশিকা জারি করে এই কথা বলা হয়েছে। নির্দেশিকায় স্পষ্ট করে লেখা রয়েছে, বিমানে যে কোনও ঘোষণার পরেই 'জয় হিন্দ' বলতে হবে। এয়ার ইন্ডিয়ার ডিরেক্টর অফ অপারেশনস অমিতাভ সিং জানিয়েছেন, "নির্দেশিকা জারির পর থেকেই প্রত্যেকটা ঘোষণার পর বিমানকর্মীদের এক সেকেন্ড থেমে তারপর যথেষ্ট জোরের সঙ্গে জয় হিন্দ বলতে হবে। জয় হিন্দ কথাটির সঙ্গে দেশাত্মবোধ সরাসরি যুক্ত। প্রতি মুহূর্তে এটা আমাদের মাথায় রাখতে হবে।" এয়ার ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর অশ্বনী লোহানি ২০১৬ সালের মে মাসে এয়ার ইন্ডিয়ার পাইলটদের জন্য এই রকমেরই এক নির্দেশিকা জারি করেছিলেন। সেই সময় একটি নির্দেশিকা জারি করে লোহানি বলেছিলেন, "বিমানের পাইলটরা যাত্রাপথে কিছুক্ষণ অন্তর অন্তর যাত্রীদের সঙ্গে কথা বলবেন। নিজের প্রত্যেকটা কথার শেষে যথেষ্ট জোরের সঙ্গে জয় হিন্দ বলতে হবে।" এ বার সেই তালিকায় যুক্ত হলেন বিমানকর্মীরাও। এ ছাড়াও সোমবারের নির্দেশিকায় এও বলা হয়েছে, যাত্রীরা যখন বিমানে ঢুকবেন এবং যাত্রা শেষে বিমান থেকে বেরোবেন, তখন বিমানকর্মীরা তাঁদের সঙ্গে সবসময় হাসি মুখে যথেষ্ট বিনয়ের সঙ্গে কথা বলবেন। বেশ কিছুদিন ধরে এয়ার ইন্ডিয়ার কর্মচারীদের ব্যবহার নিয়ে কর্তৃপক্ষের কাছে নালিশ আসছিল। তাই বিমানকর্মীদের নির্দেশিকা জারি করে তাঁদের দায়িত্ব আরেকবার ভালো করে বুঝিয়ে দিল এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ।

আরও পড়ুন

https://thewall.in/news-national-ntro-surveillance-of-jem-camp-in-balakot-before-strikes-confirms-300-active-mobile-phones/

```