Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

মোদীর অনুরোধ, সৌদির জেলে থাকা ৮৫০ ভারতীয়কে মুক্তির নির্দেশ যুবরাজের

দ্য ওয়াল ব্যুরো : ভারতে এসে বৈঠকের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে যৌথ বিবৃতি দিয়ে জানিয়েছিলেন, সন্ত্রাসদমনে ভারতের পাশে আছে সৌদি আরব। এ বার মোদীর অনুরোধে সৌদির জেলে বন্দি থাকা ৮৫০ ভারতীয়কে মুক্তি দেওয়ার কথা ঘোষণা করলেন সৌদির যুবরাজ ম

মোদীর অনুরোধ, সৌদির জেলে থাকা ৮৫০ ভারতীয়কে মুক্তির নির্দেশ যুবরাজের

শেষ আপডেট: 20 February 2019 17:45

দ্য ওয়াল ব্যুরো : ভারতে এসে বৈঠকের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে যৌথ বিবৃতি দিয়ে জানিয়েছিলেন, সন্ত্রাসদমনে ভারতের পাশে আছে সৌদি আরব। এ বার মোদীর অনুরোধে সৌদির জেলে বন্দি থাকা ৮৫০ ভারতীয়কে মুক্তি দেওয়ার কথা ঘোষণা করলেন সৌদির যুবরাজ মহম্মদ বিন সলমন। বুধবার সন্ধেবেলা এই ঘোষণা করেন সৌদির যুবরাজ। তারপরেই বিদেশ মন্ত্রকের মুখপাত্র রাবিশ কুমার টুইট করে সে কথা জানান। টুইটে তিনি লিখেছেন, "আর একটা বড় প্রাপ্তি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনুরোধে সৌদি আরবের যুবরাজ সেখানকার জেলে বন্দি ৮৫০ ভারতীয়র মুক্তির কথা ঘোষণা করেছেন।" এই ঘোষণা ছাড়াও হজের ক্ষেত্রে ভারতীয়দের বিশেষ সুবিধা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। এমনকী হজে যাওয়ার ক্ষেত্রে ভারতীয়দের কোটা বাড়িয়ে ২ লাখ করা হয়েছে। এই কথাও টুইট করেছেন রাবিশ কুমার। মঙ্গলবার সন্ধ্যায় ভারতে পা রাখেন সৌদির যুবরাজ। মোদী ব্যক্তিগতভাবে তাঁকে স্বাগত জানাতে যান। প্লেন থেকে নামার পরে তিনি যুবরাজকে আলিঙ্গন করেন। বিদেশমন্ত্রকের তরফে টুইট করা হয়, ভারত ও সৌদি আরবের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন অধ্যায় শুরু হচ্ছে। এমনকী প্রধানমন্ত্রী মোদীও টুইট করে জানান, "ভারত মহম্মদ বিন সলমনকে অভ্যর্থনা জানাচ্ছে। তাঁর এই সফরে সৌদি আরবের সঙ্গে আমাদের সম্পর্ক আরও মজবুত হবে।" ২০১৬ সালে সৌদি সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সে বার দুই দেশের মধ্যে বাণিজ্য, শিল্পে বিনিয়োগ ও জঙ্গিদমন নিয়ে চুক্তি সই হয়। দু'বছর বাদে এ বার ভারত সফরে এলেন মহম্মদ বিন সলমন। ভারতে আসার আগে অবশ্য পাকিস্তান সফরে গিয়েছিলেন সৌদির যুবরাজ। সেখানে গিয়ে ২ হাজার কোটি টাকা বিনিয়োগের কথা ঘোষণা করেছেন তিনি। ইসলামাবাদে উচ্চ পর্যায়ের বৈঠকে মহম্মদ বিন সলমন বলেন, পাকিস্তান এখন আর্থিক সংকটে পড়েছে। এই অবস্থায় সৌদি বিনিয়োগ করলে সে দেশের সুবিধা হবে। ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা কমানোর জন্য যথাসাধ্য চেষ্টা করবেন বলেও জানান তিনি। সৌদি যুবরাজ জোর দিয়ে বলেন, শান্তি ও স্থিতিশীলতার স্বার্থে দুই দেশকে আলোচনায় বসতেই হবে। পুলওয়ামায় জঙ্গি হামলার পরে ভারত রাষ্ট্রসঙ্ঘে আবেদন জানিয়েছে, জইশ ই মহম্মদের নেতা মৌলানা মাসুদ আজহারের নাম আন্তর্জাতিক সন্ত্রাসবাদীদের তালিকায় ঢোকানো হোক। কিন্তু সৌদির যুবরাজ বলেছেন, রাষ্ট্রসঙ্ঘ কাকে কোন তালিকায় রাখবে, তা নিয়ে রাজনীতি করা উচিত নয়। তবে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার ক্ষেত্রে যে তাঁর দেশ সবসময় প্রথম সারিতেই থাকবে, সে কথাও বলেছেন মহম্মদ বিন সলমন।

আরও পড়ুন

https://thewall.in/news-national-un-action-must-if-theres-proof-against-jaish-saudi-minister-on-pulwama-terror-attack/

```