Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সাফাইকর্মী মণীশ কুমার দেশে প্রথম টিকা নিলেন, পিঠ চাপড়ে দিলেন হর্ষবর্ধন

দ্য ওয়াল ব্যুরো: মনে পড়ে কড়া লকডাউনের সময়ের কথা? গোটা দেশ তখন ভয়ে ঘরবন্দি। শুনশান রাস্তাঘাট। কাজকর্ম কার্যত লাটে উঠেছে। কিন্তু সারা দেশের নোংরা আবর্জনা পরিষ্কার করা থেকে হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রগুলি ঝকঝকে রাখার গুরুদায়িত্ব ছিল তাঁদের কাঁধ

সাফাইকর্মী মণীশ কুমার দেশে প্রথম টিকা নিলেন, পিঠ চাপড়ে দিলেন হর্ষবর্ধন

শেষ আপডেট: 16 January 2021 07:12

দ্য ওয়াল ব্যুরো: মনে পড়ে কড়া লকডাউনের সময়ের কথা? গোটা দেশ তখন ভয়ে ঘরবন্দি। শুনশান রাস্তাঘাট। কাজকর্ম কার্যত লাটে উঠেছে। কিন্তু সারা দেশের নোংরা আবর্জনা পরিষ্কার করা থেকে হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রগুলি ঝকঝকে রাখার গুরুদায়িত্ব ছিল তাঁদের কাঁধে। সেই সাফাই কর্মীদেরই একজন এইমসের মণীশ কুমার। শনিবার পৃথিবীর সবথেকে বড় টিকাকরণ অভিযান শুরু হয়েছে দেশে। এদিন সকালে সেই মণীশই প্রথম ভ্যাকসিন নিলেন। এদিন মণীশ যখন ভ্যাকসিন নেন তাঁর সামনেই দাঁড়িয়েছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার হর্ষবর্ধন। ভ্যাকসিন নেওয়ার পর মণীশের পিঠ চাপড়ে দেন তিনি। তারপরেই এইমসের ডিরেক্টর রণদীপ গুলেরিয়া ভ্যাকসিন নেন। চাতকের মতো তাকিয়ে ছিল জনগণ। কবে আসবে ভ্যাকসিন! যে ভাইরাস বিশ্বজুড়ে ১৩ লক্ষের বেশি মানুষের জীবন কেড়ে নিয়েছে তার প্রতিষেধকের দিকে তাকিয়ে ছিলেন সকলেই। অবশেষে শনিবার সকালে আসে সেই মাহেন্দ্রক্ষণ। https://twitter.com/ANI/status/1350320237212704770 দুটি কোভিড ভ্যাকসিনকে ছাড়পত্র দিয়েছে ডিসিজিআই। কোভিশিল্ড এবং কোভ্যাকসিন। একটি তৈরি করছে সেরাম ইনস্টিটিউট এবং অন্যটি ভারত বায়োটেক। কেন্দ্রীয় সরকার প্রথমেই জানিয়েছিল কোভিড যুদ্ধে সামনের সারির সেনানী তথা ফ্রন্টলাইন ওয়ার্কাররাই প্রথমে ভ্যাকসিন নেবেন। তিন কোটি যোদ্ধাকে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার কথা ঘোষণা করেছে নরেন্দ্র মোদী সরকার। এদিনও প্রধানমন্ত্রী বলেছেন, কোভিড যোদ্ধাদের ঋণ শোধ করা হচ্ছে ভ্যাকসিন দিয়ে। গোটা বিশ্বের অর্থনীতিকে গ্রাস করেছে এই মারণ ভাইরাস। শেষপর্যন্ত ভারতেই তৈরি করা গিয়েছে ভ্যাকসিন। আর তার প্রয়োগ শুরু হয়ে গেল। আগামী কয়েকদিন ধরে ধাপে ধাপে ফ্রন্টলাইন ওয়ার্কারদের টিকাকরণ চলবে।

```