হান্দেওয়ারায় শহিদ জওয়ানদের বলিদান দেশ কোনওদিন ভুলবে না, টুইট বার্তা মোদীর
দ্য ওয়াল ব্যুরো: রবিবার সকালে জম্মু-কাশ্মীরের হান্দেওয়ারায় জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে শহিদ হয়েছেন পাঁচ জওয়ান। এই শহিদদের শ্রদ্ধা জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বললেন, তাঁদের এই বলিদান দেশ কোনওদিন ভুলবে না।
শ্রীনগর থেকে ৭০ কিল
শেষ আপডেট: 3 May 2020 11:05
দ্য ওয়াল ব্যুরো: রবিবার সকালে জম্মু-কাশ্মীরের হান্দেওয়ারায় জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে শহিদ হয়েছেন পাঁচ জওয়ান। এই শহিদদের শ্রদ্ধা জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বললেন, তাঁদের এই বলিদান দেশ কোনওদিন ভুলবে না।
শ্রীনগর থেকে ৭০ কিলোমিটার দূরে উত্তর কাশ্মীরের কুপওয়ারা জেলার হান্দেওয়ারায় জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই হয় ভারতীয় সেনার। এই লড়াইয়ে কর্নেল আশুতোষ শর্মা, মেজর অনুজ সুদ-সহ চার জওয়ান ও এক পুলিশকর্মী শহিদ হয়েছেন। খতম হয়েছে দুই জঙ্গিও। শনিবার রাত থেকে শুরু হয় এই গুলির লড়াই। দীর্ঘ ১৬ ঘণ্টা চলার পর থামে এই এনকাউন্টার।
এই ঘটনার পরেই টুইট করে প্রধানমন্ত্রী বলেন, “হান্দেওয়ারায় শহিদ আমাদের জওয়ান ও নিরাপত্তারক্ষীদের সাহসকে সেলাম জানাই। তাঁদের বীরত্ব ও বলিদানকে কোনওদিন দেশ ভুলবে না। তাঁরা দেশের জন্য ও দেশের মানুষকে সুরক্ষিত রাখার জন্য শেষ পর্যন্ত লড়েছেন। তাঁদের পরিবার ও বন্ধুদের আমার সমবেদনা।”
https://twitter.com/narendramodi/status/1256878565506732034?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1256878565506732034&ref_url=https%3A%2F%2Fwww.ndtv.com%2Findia-news%2Fpm-modi-on-soldiers-security-personnel-killed-in-action-in-j-ks-handwara-their-valour-and-sacrifice-will-never-be-forgotten-2222513
টুইট করে শ্রদ্ধা জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। তিনি বলেন, “জম্মু-কাশ্মীরের হান্দেওয়ারায় জঙ্গিদের হাত থেকে আমাদের মাতৃভূমিকে রক্ষা করতে গিয়ে শহিদ জওয়ান ও নিরাপত্তারক্ষীদের আমি মাথা নত করে প্রণাম জানাই। তাঁদের এই বলিদানকে দেশবাসী চিরকাল মনে রাখবেন। তাঁদের পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা।”
https://twitter.com/AmitShah/status/1256886752939315200?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1256886752939315200&ref_url=https%3A%2F%2Fwww.ndtv.com%2Findia-news%2Fpm-modi-on-soldiers-security-personnel-killed-in-action-in-j-ks-handwara-their-valour-and-sacrifice-will-never-be-forgotten-2222513
এদিন সকালে টুইট করে কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেন, “এই বীর শহিদদের পরিবারের পাশে কাঁধ মিলিয়ে গোটা দেশ দাঁড়িয়ে আছে।” আরও একটা টুইট করে তিনি বলেন, “হান্দেওয়ারায় এভাবে আমাদের জওয়ান ও নিরাপত্তারক্ষীদের হারানো খুব কষ্টের। তাঁরা জঙ্গিদের বিরুদ্ধে লড়াইয়ে অসীম সাহস দেখিয়েছেন ও দেশের জন্য নিজেদের বলিদান দিয়েছেন। তাঁদের এই বীরত্ব ও বলিদানকে আমরা কখনও ভুলতে পারব না।”
এই ঘটনার পরে একটি বিবৃতিতে চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত বলেন, “হান্দেওয়ারার এই এনকাউন্টার প্রমাণ করে দিচ্ছে মানুষের সুরক্ষার জন্য নিরাপত্তারক্ষীরা কতটা বদ্ধপরিকর।” ভারতীয় সেনাবাহিনীর প্রধান এমএম নারাভানে ও অন্যান্য আধিকারিকরা এই জওয়ানদের বীরত্বকে শ্রদ্ধা জানিয়েছেন। সেনাবাহিনীর তরফেও একটি টুইট করে জানানো হয়, “নিজেদের দেশের নাগরিকের সুরক্ষার জন্য জওয়ানরা কতটা তৈরি তা এই অপারেশন প্রমাণ করছে। নিজের থেকে দেশ ও কাজকে আগে রেখে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন কম্যান্ডিং অফিসার।”
সেনার তরফে একটি বিবৃতি জারি করে বলা হয়েছে, এনকাউন্টার শুরু হওয়ার আগে কর্নেল আশুতোষ শর্মা ও মেজর অনুজ সুদ ওই এলাকা থেকে গ্রামবাসীদের নিরাপদে বের করে আনেন। তারপরেই জঙ্গিদের সঙ্গে এনকাউন্টার হয়। এই এনকাউন্টারে দুই জঙ্গিও খতম হয়েছে।
এই এনকাউন্টারে পঞ্জাবের বাসিন্দা নায়েক রাজেশ কুমারও শহিদ হয়েছেন। তাঁর পরিবারকে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ ও সরকারি চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরেন্দ্র সিং।