Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
West Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের

খারাপ খাবারের অভিযোগ তুলে বরখাস্ত হওয়া সেই জওয়ানকেই মোদীর বিরুদ্ধে প্রার্থী করলেন অখিলেশ

দ্য ওয়াল ব্যুরো: সেনাবাহিনীতে খারাপ খাবার দেওয়ার প্রতিবাদ করেছিলেন তিনি। ভিডিয়ো করে ছড়িয়েও দিয়েছিলেন সোশ্যাল মিডিয়ায়। তার খেসারতও দিতে হয় বিএসএফ-এর জওয়ান তেজ বাহাদুর যাদবকে। সেনা থেকে বরখাস্ত করা হয় তাঁকে। সেই তেজ বাহাদুর এ বার বারাণসীর প্র

খারাপ খাবারের অভিযোগ তুলে বরখাস্ত হওয়া সেই জওয়ানকেই মোদীর বিরুদ্ধে প্রার্থী করলেন অখিলেশ

শেষ আপডেট: 29 April 2019 12:18

দ্য ওয়াল ব্যুরো: সেনাবাহিনীতে খারাপ খাবার দেওয়ার প্রতিবাদ করেছিলেন তিনি। ভিডিয়ো করে ছড়িয়েও দিয়েছিলেন সোশ্যাল মিডিয়ায়। তার খেসারতও দিতে হয় বিএসএফ-এর জওয়ান তেজ বাহাদুর যাদবকে। সেনা থেকে বরখাস্ত করা হয় তাঁকে। সেই তেজ বাহাদুর এ বার বারাণসীর প্রার্থী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বারাণসী থেকে সমাজবাদী পার্টির প্রার্থী হয়েছেন তেজ বাহাদুর। অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি ও মায়াবতীর বহুজন সমাজবাদী পার্টির জোটের তরফে বারাণসী থেকে আগে প্রার্থী করা হয়েছিল শালিনী যাদবকে। সপ্তাহ খানেক আগে তেজ বাহাদুর যাদব সোশ্যাল মিডিয়ায় আবেদন করেন, তিনি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ভোটে দাঁড়াতে চান। মোদীকে চ্যালেঞ্জ করেন তিনি। তারপরেই শালিনী যাদবের জায়গায় তেজ বাহাদুরকে প্রার্থী করেছে সপা- বসপা জোট। জানা গিয়েছে, মনোনয়ন প্রত্যাহারের দিন শালিনীর মনোনয়ন প্রত্যাহার করে নেওয়া হবে। বারাণসীতে কংগ্রেস প্রার্থী কে হবেন, তা নিয়ে জল্পনা চলছিল অনেকদিন ধরে। শোনা যাচ্ছিল, মোদীর বিরুদ্ধে প্রার্থী হতে পারেন কংগ্রেসের তরফে পূর্ব উত্তরপ্রদেশের দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা গান্ধী বঢড়া। কিন্তু শেষ পর্যন্ত কংগ্রেস প্রার্থী করে সেই অজয় রাইকেই। চোদ্দর লোকসভাতেও মোদীর বিরুদ্ধে প্রার্থী ছিলেন এই অজয়। ২০১৭ সালে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো পোস্ট করেন তেজ বাহাদুর। এই ভিডিয়োয় তিনি সেনা ক্যান্টিনের জলের মতো পাতলা ডাল ও পুড়ে যাওয়া চাপাটির বিষয় তুলে ধরেন। তারপরেই বিএসএফ-এর তরফে তেজ বাহাদুরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। স্বরাষ্ট্রমন্ত্রীও তদন্তের নির্দেশ দেন। এমনকী প্রধানমন্ত্রী মোদীও দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। বিতর্কের মাঝে প্রথমে তেজ বাহাদুরকে সীমান্ত থেকে সরিয়ে দেওয়া হয়। পরে তাঁকে সেনার বিরুদ্ধে মিথ্যে কথা বলার অপরাধে বরখাস্ত করা হয়। বরখাস্ত হওয়ার পরেও একটি ভিডিয়ো প্রকাশ করে তেজ বাহাদুর যাদব বলেন, ঠিকমতো তদন্ত না করেই সিদ্ধান্ত নিয়েছে বিএসএফ। সমাজবাদী পার্টির এই প্রার্থী ঘোষণার পর রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের বক্তব্য, বিরোধীদের আশা ছিল বারাণসীতে মোদীর বিরুদ্ধে শক্তিশালী প্রতিপক্ষ দেবে কংগ্রেস। কিন্তু অজয় রাইকে ফের ওই কেন্দ্রে দাঁড় করিয়ে মোদীকে উপহার দিয়েছে কংগ্রেস। তাই যখনই এই জওয়ান নিজে মোদীর বিরুদ্ধে প্রার্থী হওয়ার ইচ্ছে প্রকাশ করেন, আর দেরি করেনি সপা। কারণ এই জওয়ানের প্রকাশ করা ভিডিয়ো ভাইরাল হয়েছিল। সেই সুবাদে তিনি পরিচিত মুখ। তাই ওই জওয়ানকে দাঁড় করিয়ে বারাণসী থেকে মোদীকে যতটা সম্ভব লড়াইয়ের মুখে ফেলার চেষ্টা করলেন অখিলেশ যাদব।

আরও পড়ুন

https://www.four.suk.1wp.in/narendra-modi-attacks-mamata-banerjee-on-family-politics-issue/

```