Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের জন্য তিন হাজার টাকা পেনশনের ঘোষণা বাজেটে

দ্য ওয়াল ব্যুরো: ভোট বছরে অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের জন্য নতুন পেনশন যোজনা ঘোষণা করে দিল কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। সদ্য বৃহস্পতিবারই প্রকাশ পেয়েছে যে, গত পাঁচ বছরে দেশে কাজের সুযোগ বেড়েছে কম। অনেকের মতে, নোটবন্দির ফলেও সংগঠিত ও অংসগঠি

অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের জন্য তিন হাজার টাকা পেনশনের ঘোষণা বাজেটে

শেষ আপডেট: 1 February 2019 06:26

দ্য ওয়াল ব্যুরো: ভোট বছরে অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের জন্য নতুন পেনশন যোজনা ঘোষণা করে দিল কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার।

সদ্য বৃহস্পতিবারই প্রকাশ পেয়েছে যে, গত পাঁচ বছরে দেশে কাজের সুযোগ বেড়েছে কম। অনেকের মতে, নোটবন্দির ফলেও সংগঠিত ও অংসগঠিত ক্ষেত্রে কর্মসংস্থানে ধাক্কা লেগেছে। এই পরিস্থিতিতে অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক খুশি করতে বড় রকমের সুরাহা ঘোষণা করে দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পীযূষ গোয়েল।

এ দিন বাজেট বক্তৃতায় তিনি জানান, একটি মেগা পেনশন প্রকল্প শুরু করতে চলেছে সরকার। তার নাম, প্রধানমন্ত্রী শ্রম যোগী মন্ধন। কী হবে ওই প্রকল্পের আওতায়? অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের প্রতি মাসে ১০০ টাকা করে জমা করতে হবে। পরিবর্তে ৬০ বছর বয়সের পর আজীবন প্রতি মাসে তিন হাজার টাকা করে পেনশন পাবেন শ্রমিকরা।

কেন্দ্রীয় অর্থমন্ত্রী যখন বাজেটে এই ঘোষণা করছেন, তখন টেবিল চাপড়ে উৎসাহ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সঙ্গে টেবিল চাপড়ে এই ঘোষণাকে স্বাগত জানান ট্রেজারি বেঞ্চের সাংসদরা। পীযূষ গোয়েল জানান, প্রস্তাবিত এই মেগা পেনশন সুবিধা পাবেন অসংগঠিত ক্ষেত্রে ১০ কোটি শ্রমিক। এবং এই পেনশন যোজনা শুরু হওয়ার ফলে তা গোটা পৃথিবীর মধ্যে বৃহত্তম পেনশন যোজনা বলে বিবেচিত হবে।

আরও পড়ুন https://www.four.suk.1wp.in/2019/02/news-national-farmers-to-get-rs-6-thousands-per-year/

```