Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

শাহিনবাগ আন্দোলনে বন্ধ রাস্তা খুলল ৬৯ দিন পর

দ্য ওয়াল ব্যুরো: নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রতিবাদে দিল্লির শাহিনবাগে শুরু হয়েছিল ধর্না। যতদিন গিয়েছে, মানুষের যোগদান বেড়েছে। আর এই আন্দোলনের জেরে বন্ধ হয়ে গিয়েছিল ফরিদাবাদ থেকে নয়ডা যাওয়ার রাস্তা। ৬৯ দিন পরে সেই রাস্তার একটা অংশ খুলল। সুপ্

শাহিনবাগ আন্দোলনে বন্ধ রাস্তা খুলল ৬৯ দিন পর

শেষ আপডেট: 21 February 2020 07:17

দ্য ওয়াল ব্যুরো: নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রতিবাদে দিল্লির শাহিনবাগে শুরু হয়েছিল ধর্না। যতদিন গিয়েছে, মানুষের যোগদান বেড়েছে। আর এই আন্দোলনের জেরে বন্ধ হয়ে গিয়েছিল ফরিদাবাদ থেকে নয়ডা যাওয়ার রাস্তা। ৬৯ দিন পরে সেই রাস্তার একটা অংশ খুলল। সুপ্রিম কোর্টের নির্দেশে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে এই ব্যবস্থা করলেন আইনজীবীরা। যদিও এখনও নয়ডা থেকে দিল্লি যাওয়ার রাস্তা বন্ধ রয়েছে। রাস্তার একটা অংশ খোলায় যানবাহন চলাচলের ক্ষেত্রে কিছুটা সুবিধা হবে বলেই জানিয়েছে পুলিশ। এতদিন এই রাস্তা বন্ধ থাকায় নয়ডা দিল্লি ফ্লাইওয়ের উপর চাপ বাড়ছিল। কয়েক দিন আগেই সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল, আন্দোলন হতেই পারে, কিন্তু সেটা সাধারণ মানুষের সমস্যা করে নয়। তারপরেই সুপ্রিম কোর্টের তরফে আইনজীবী সঞ্জয় হেগড়ে ও সাধনা রামচন্দ্রণ আন্দোলনকারীদের সঙ্গে কথা বলা শুরু করেন। আইনজীবীরা জানিয়েছেন, আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে তাঁরা এই সমস্যার কথা বোঝান। সেইসঙ্গে দেশের শীর্ষ আদালতের নির্দেশের কথাও তাঁদের বলেন। তারপরেই একদিকের রাস্তা খুলতে রাজি হন আন্দোলনকারীরা। কিন্তু যতদিন না নাগরিকত্ব আইন তুলে নেওয়া হচ্ছে, ততদিন তাঁরা শাহিনবাগের আন্দোলন চালিয়ে যাবেন বলে জানিয়েছেন। বৃহস্পতিবার রাতে দুই আইনজীবী দেখা করতে গিয়েছিলেন আন্দোলনকারীদের সঙ্গে। তাঁরা কথা বলেন পুলিশের সঙ্গেও। তারপরেই একদিকের রাস্তা খুলে দেওয়া হয়। এই সিদ্ধান্তে অনেকটাই খুশি আইনজীবীরা। পুলিশদেরও ধন্যবাদ দিয়েছেন তাঁরা। এর ফলে ফরিদাবাদের দিকে যাওয়ার ক্ষেত্রে অনেকটাই সুবিধা হল যাত্রীদের। ১৫ ডিসেম্বর থেকে শাহিনবাগে শুরু হয়েছিল নাগরিকত্ব আইন বিরোধী আন্দোলন। এর ফলে দিল্লি থেকে নয়ডা যাওয়ার ১৩এ রোড বন্ধ হয়ে যায়। এই আন্দোলনের জন্য অন্য কয়েকটি রাস্তা বন্ধ করে দেয় দিল্লি পুলিশও। ফলে নয়ডা, দিল্লি ও ফরিদাবাদের মধ্যে যাত্রী চলাচলে খুব সমস্যা হচ্ছিল। সেই সমস্যারই কিছুটা সমাধান হল।

```