Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মারা গিয়েছেন ঋষি, ১৪০০ কিলোমিটার রাস্তা পেরিয়ে মুম্বই পৌঁছচ্ছেন মেয়ে ঋদ্ধিমা

দ্য ওয়াল ব্যুরো: ঋষি কাপুর হাসপাতালে ভর্তি হওয়ার পরেই লকডাউনের মধ্যে দিল্লি থেকে মুম্বইয়ে ফেরার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে আবেদন করেছিলেন তাঁর মেয়ে ঋদ্ধিমা কাপুর সাহনি। সঙ্গে সঙ্গে মেলে অনুমতি। তারপরেই গাড়ি নিয়ে বেরিয়ে গিয়েছেন

মারা গিয়েছেন ঋষি, ১৪০০ কিলোমিটার রাস্তা পেরিয়ে মুম্বই পৌঁছচ্ছেন মেয়ে ঋদ্ধিমা

শেষ আপডেট: 30 April 2020 08:54

দ্য ওয়াল ব্যুরো: ঋষি কাপুর হাসপাতালে ভর্তি হওয়ার পরেই লকডাউনের মধ্যে দিল্লি থেকে মুম্বইয়ে ফেরার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে আবেদন করেছিলেন তাঁর মেয়ে ঋদ্ধিমা কাপুর সাহনি। সঙ্গে সঙ্গে মেলে অনুমতি। তারপরেই গাড়ি নিয়ে বেরিয়ে গিয়েছেন তিনি। পথেই শুনেছেন বাবার মৃত্যুর খবর। শেষকৃত্যের আগেই মুম্বই পৌঁছে যাবেন ঋদ্ধিমা। ৬৭ বছরের বর্ষীয়ান অভিনেতা ঋষি কাপুর বৃহস্পতিবার সকালে মারা যান। ক্যানসার হয়েছিল তাঁর। গতকাল রাতেই হাসপাতালে ভর্তি করতে হয় তাঁকে। সেই খবর শুনেই তাঁর মেয়ে ৩৯ বছরের ঋদ্ধিমা মুম্বই ফিরবেন বলে ঠিক করেন। দিল্লিতে এক ব্যবসায়ী পরিবারে বিয়ে হয়েছে ঋদ্ধিমার। জানা গিয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে ঋদ্ধিমা আবেদন করেন তাঁকে চার্টার্ড বিমানে ফেরার অনুমতি দেওয়া হোক। তাতে স্বরাষ্ট্রমন্ত্রক জানায়, এই অনুমতি শুধুমাত্র কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দিতে পারবেন। তারপরেই গাড়িতে করে ফেরার অনুমতি চান তিনি। সঙ্গে সঙ্গে অনুমতি মেলে। দিল্লি পুলিশের তরফেও জানানো হয়, অনেক রাতে উনি গাড়িতে ফেরার অনুমতি চান। আমরা সঙ্গে সঙ্গে তা দিয়ে দিই। কারণ এইরকমের ঘটনায় সবসময় ছাড় দেওয়া হচ্ছে।

আরও পড়ুন ইরফান-ঋষির ‘ডি ডে’, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সিনেমার দৃশ্য, স্মৃতির রাস্তায় হাঁটলেন নেটিজেনরা

জানা গিয়েছে, দিল্লি থেকে মুম্বই ১৪০০ কিলোমিটার রাস্তা যেতে প্রায় ১৮ ঘণ্টা সময় লাগার কথা। বাবার শেষকৃত্যের আগেই মুম্বই পৌঁছে যাবেন মেয়ে। শেষ দেখা দেখতে পাবেন তিনি। ঋদ্ধিমার আসার অপেক্ষাতেই রয়েছেন ঋষি কাপুরের স্ত্রী নীতু কাপুর, ছেলে রণবীর কাপুর এবং কাপুর পরিবারের অন্য সদস্যরা। পরপর দু’দিন বলিউডে দুটি নক্ষত্রপতন হল। গতকাল ক্যানসারে মারা গিয়েছেন ইরফান খান। ৫৩ বছর বয়সে মারা যান তিনি। তার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ঋষি কাপুরের মতো নক্ষত্র চলে গেলেন। দু’জনেরই মৃত্যু হল ক্যানসারে। পরপর এই ঘটনায় শোকস্তব্ধ বলিউড। দুই বিশাল মাপের অভিনেতার মৃত্যুতে শোক জ্ঞাপন করেছেন সবাই। লকডাউন থাকায় শেষ শ্রদ্ধা জানাতেও উপস্থিত থাকতে পারছেন না বেশিরভাগ তারকা। এই পরিস্থিতিতে চোখের জলে নয়, বরং হাসিমুখে ঋষি কাপুরকে মনে রাখার অনুরোধ করা হয়েছে কাপুর পরিবারের তরফে।

```