Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

পিনাকী চন্দ্র ঘোষই দেশের প্রথম লোকপাল, সিলমোহর রাষ্ট্রপতির

দ্য ওয়াল ব্যুরো: অবশেষে প্রথম লোকপাল পেল ভারত। সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি পিনাকী চন্দ্র ঘোষকে ভারতের প্রথম লোকপাল হিসেবে নিয়োগ করা হয়েছে। মঙ্গলবার রাতেই রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ তাঁর নিয়োগপত্রে সই করেন। লোকপাল ছাড়া লোকপালের অন্য সদ

পিনাকী চন্দ্র ঘোষই দেশের প্রথম লোকপাল, সিলমোহর রাষ্ট্রপতির

শেষ আপডেট: 20 March 2019 06:40

দ্য ওয়াল ব্যুরো: অবশেষে প্রথম লোকপাল পেল ভারত। সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি পিনাকী চন্দ্র ঘোষকে ভারতের প্রথম লোকপাল হিসেবে নিয়োগ করা হয়েছে। মঙ্গলবার রাতেই রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ তাঁর নিয়োগপত্রে সই করেন। লোকপাল ছাড়া লোকপালের অন্য সদস্যদেরও নিয়োগ করা হয়েছে। লোকপালের আইনসভার সদস্য হিসেবে চারজনকে নিয়োগ করা হয়েছে। এঁরা হলেন, বিচারপতি দিলীপ বি ভোঁসলে, বিচারপতি প্রদীপ কুমার মোহান্তি, বিচারপতি অভিলাষা কুমারী ও বিচারপতি অজয় কুমার ত্রিপাঠি। এঁরা চারজনই হাইকোর্টের প্রাক্তন বিচারপতি। এই আইনসভার সদস্য ছাড়াও লোকপালের আরও পাঁচজনকে লোকপালের সদস্য হিসেবে নিয়োগ করা হয়েছে। এঁরা হলেন, দীনেশ কুমার জৈন, অর্চনা রামাসুন্দরম, মহেন্দ্র সিং ও ড. ইন্দ্রজিৎ প্রসাদ গৌতম। এঁরা প্রত্যেকেই প্রাক্তন আমলা ছিলেন। লোকপাল নিয়োগ করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রধান বিচারপতি রঞ্জন গগৈ, লোকসভার স্পিকার সুমিত্রা মহাজন এবং বিশিষ্ট আইনজীবী মুকুল রোহতগি গত শুক্রবার বৈঠক করেন। এই বৈঠকেই ভারতের প্রথম লোকপাল হিসেবে সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি পিনাকী চন্দ্র ঘোষের নাম উঠে আসে। এই বৈঠকে সিদ্ধান্ত হওয়ার পরেই তা অনুমোদনের জন্য পাঠানো হয় রাষ্টপতি রামনাথ কোবিন্দের কাছে। মঙ্গলবার রাষ্ট্রপতি তাতে সিলমোহর দেন। প্রসঙ্গত, ২০১৭ সালের মে মাসে সুপ্রিম কোর্টের বিচারপতির পদ থেকে অবসর নেন পিনাকী চন্দ্র ঘোষ। তারপর থেকেই তিনি জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য হিসেবে কাজ চালাচ্ছেন। এ বার তিনি নিযুক্ত হলেন দেশের প্রথম লোকপাল হিসেবে।

আরও পড়ুন

https://www.four.suk.1wp.in/honesty-over-dynasty-pm-modi-takes-dig/

```