মঙ্গল গ্রহ নিয়ে গবেষণা না করে মানুষের মঙ্গল নিয়ে করুন, বিজ্ঞানীদের পরামর্শ কেন্দ্রীয় মন্ত্রীর
দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলগ্রহ নিয়ে গবেষণা না করে মানুষের মঙ্গল নিয়ে গবেষণা করার জন্য বিজ্ঞানীদের পরামর্শ দিলেন কেন্দ্রীয় মন্ত্রী প্রতাপ চন্দ্র সারেঙ্গী।
সোমবার রাজস্থানের সিরোহি জেলায় একটি আধ্যাত্মবাদী সংগঠনের অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন কেন্দ
শেষ আপডেট: 1 October 2019 07:35
দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলগ্রহ নিয়ে গবেষণা না করে মানুষের মঙ্গল নিয়ে গবেষণা করার জন্য বিজ্ঞানীদের পরামর্শ দিলেন কেন্দ্রীয় মন্ত্রী প্রতাপ চন্দ্র সারেঙ্গী।
সোমবার রাজস্থানের সিরোহি জেলায় একটি আধ্যাত্মবাদী সংগঠনের অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন কেন্দ্রীয় প্রাণীসম্পদ দফতরের প্রতিমন্ত্রী। সেখানে তিনি বলেন, “আমাদের উচিত আত্মাকে জানা। আমরা অনেকেই আত্মাকে জানি না।” তাঁর কথায়, “ইউরোপে যেমন আধ্যাত্মবাদের সঙ্গে বিজ্ঞানের একটা সংঘাত আছে, ভারতে তা নেই। এ দেশে যুগ যুগ ধরে আধ্যাত্মবাদ আর বিজ্ঞান একসঙ্গে চলছে।”

এরপরই সবাইকে চমকে দিয়ে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, “বিজ্ঞানীরা মঙ্গলগ্রহ নিয়ে অনেক গবেষণা করছেন। আমার মনে হয়, মঙ্গলগ্রহ নিয়ে এত কিছু না করে মানুষের মঙ্গল কী ভাবে করা যায়, তা নিয়ে গবেষণা হোক।”ব্রাহ্মকুমারী নামক সংস্থার অনুষ্ঠানে আরও বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন। তাঁরাও সুর মেলান সারেঙ্গীর সঙ্গে।
মন্ত্রিসভা গঠনের পর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিলেন এই বিজেপি নেতা। তাঁর কুঁড়েঘর থেকে উঠে এসে রাজনীতি করার কাহিনি জেনে চমকে গিয়েছিল দেশবাসী। তবে অনেকে বলছেন, মঙ্গল গবেষণা নিয়ে এই মন্তব্য করে আরও চমকে দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী।
গণেশের মাথা প্লাস্টিক সার্জারির প্রথম উদাহরণ থেকে মহাভারতের যুগে ইন্টারনেট ছিল—বিজেপি নেতাদের এ হেন মন্তব্য নিয়ে কম হইহই হয়নি। এ বার সেই তালিকায় যুক্ত হল সারেঙ্গীর নাম।