Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষের শুভেচ্ছাতেও মুখ্যমন্ত্রীর SIR তোপ! গণতান্ত্রিকভাবে জবাব দেওয়ার আহ্বান রাজ্যবাসীকেইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াই

ভুয়ো রেটিং মামলা: গ্রেফতার রিপাবলিক টিভির সিইও বিকাশ খানচন্দানি

  দ্য ওয়াল ব্যুরো: রিপাবলিক টিভি সহ বেশ কয়েকটি টিভি চ্যানেল টিআরপি বাড়িয়ে দেখায় বলে অভিযোগ উঠেছিল অক্টোবরের গোড়ার দিকে। তা নিয়ে বিস্তর জলঘোলা হয়। মামলা রুজু করে মুম্বই পুলিশ। সেই মামলাতেই এবার গ্রেফতার করা হল রিপাবলিক টিভির সিইও বিকাশ

ভুয়ো রেটিং মামলা: গ্রেফতার রিপাবলিক টিভির সিইও বিকাশ খানচন্দানি

শেষ আপডেট: 13 December 2020 05:55

  দ্য ওয়াল ব্যুরো: রিপাবলিক টিভি সহ বেশ কয়েকটি টিভি চ্যানেল টিআরপি বাড়িয়ে দেখায় বলে অভিযোগ উঠেছিল অক্টোবরের গোড়ার দিকে। তা নিয়ে বিস্তর জলঘোলা হয়। মামলা রুজু করে মুম্বই পুলিশ। সেই মামলাতেই এবার গ্রেফতার করা হল রিপাবলিক টিভির সিইও বিকাশ খানচন্দানিকে। এই নিয়ে ভুয়ো রেটিং মামলায় ১৩ জনকে গ্রেফতার করল মুম্বই পুলিশ। সম্প্রতি সুপ্রিম কোর্টে জোড়া পিটিশন দাখিল করেছিল রিপাবলিক টিভি। একটি আবেদনে রিপাবলিক টিভির এডিটর অর্ণব গোস্বামী মহারাষ্ট্র পুলিশের এক সিনিয়র অফিসারের বিরুদ্ধে সিবিআই তদন্তের আর্জি জানিয়েছিলেন। একই সঙ্গে পিটিশন দাখিল করে বলা হয়েছিল, রিপাবলিক টিভির সমস্ত কর্মীর জন্য পুলিশি নিরাপত্তা দেওয়া হোক। গত সোমবার বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবং ইন্দিরা বন্দ্যোপাধ্যায়ের বেঞ্চে এই মামলার শুনানি ছিল। সওয়াল শোনার পর দুটি আবেদনই খারিজ করে দিয়েছে দুই বিচারপতির বেঞ্চ। মহারাষ্ট্র পুলিশের ডিজি এবং মুম্বইয়ের পুলিশ কমিশনারের বিরুদ্ধে সিবিআই তদন্তের আর্জি জানিয়েছিল রিপাবলিক টিভি। আবেদন করা হয়েছিল, চ্যানেলের সঙ্গে যুক্ত কাউকে যেন মুম্বই পুলিশ গ্রেফতার না করে। কিন্তু আদালত তা গ্রহণ করেনি। তারপর এক সপ্তাহের মাথায় সিইওকে গ্রেফতার করল মুম্বই পুলিশ। ভুয়ো রেটিং মামলার তদন্তে নেমে কার্যত বড়সড় কেলেঙ্কারির অভিযোগ তোলে মুম্বই পুলিশ। বলা হয়, রিপাবলিক টিভি সহ আরও কয়েকটি চ্যানেল কৃত্রিম ভাবে রেটিং বাড়িয়ে দেখাত। কিছু বাড়িতে মাসে টাকা দিয়ে সারাক্ষণ ওই চ্যানেল চালিয়ে রাখতে বলত। এই মামলায় মোট ১৪০ জনের স্বাক্ষ্য গ্রহণ করে মুম্বই পুলিশ। তার মধ্যে ব্রডকাস্ট অডিয়েন্স রিসার্চ কাউন্সিলের ফরেনসিক অডিটরস এবং বেশ কয়েকজন সদস্যের বয়ানও নেওয়া হয়েছিল।

```