Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষের শুভেচ্ছাতেও মুখ্যমন্ত্রীর SIR তোপ! গণতান্ত্রিকভাবে জবাব দেওয়ার আহ্বান রাজ্যবাসীকেইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াই

রিপাবলিক টিভি টিআরপিতে কারচুপি করে দর্শক সংখ্যা বাড়িয়ে দেখায়, অভিযোগ মুম্বই পুলিশের

দ্য ওয়াল ব্যুরো : সর্বভারতীয় ইংরেজি চ্যানেল রিপাবলিক টিভি দাবি করে, টিআরপি রেটিং-এ তারাই দেশের শীর্ষে। মুম্বই পুলিশের সন্দেহ, মিথ্যা করে ট্যাম রেটিং পয়েন্ট বাড়িয়ে দেখায় সাংবাদিক অর্ণব গোস্বামীর চ্যানেল। সেজন্য রিপাবলিক টিভির বিরুদ্ধে শুরু হ

রিপাবলিক টিভি টিআরপিতে কারচুপি করে দর্শক সংখ্যা বাড়িয়ে দেখায়, অভিযোগ মুম্বই পুলিশের

শেষ আপডেট: 8 October 2020 12:02

দ্য ওয়াল ব্যুরো : সর্বভারতীয় ইংরেজি চ্যানেল রিপাবলিক টিভি দাবি করে, টিআরপি রেটিং-এ তারাই দেশের শীর্ষে। মুম্বই পুলিশের সন্দেহ, মিথ্যা করে ট্যাম রেটিং পয়েন্ট বাড়িয়ে দেখায় সাংবাদিক অর্ণব গোস্বামীর চ্যানেল। সেজন্য রিপাবলিক টিভির বিরুদ্ধে শুরু হচ্ছে তদন্ত। আরও দু'টি চ্যানেলের বিরুদ্ধেও টিআরপি বাড়িয়ে দেখানোর অভিযোগ আছে। তিনটি চ্যানেলের প্রতিনিধিকে জিজ্ঞাসাবাদের জন্য বৃহস্পতি অথবা শুক্রবার ডেকে পাঠাতে পারে মুম্বই পুলিশ। মুম্বই পুলিশ এদিন জানায়, টিআরপি বাড়িয়ে দেখানোর অভিযোগে ইতিমধ্যে দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তাদের একজন একটি এজেন্সির প্রাক্তন কর্মী। সেই এজেন্সি রেটিং জানার জন্য 'পিপলস মিটার' বসাত। পুলিশের বক্তব্য, মিথ্যা খবর ছড়ানো নিয়ে তারা তদন্ত করছে। সেই বৃহত্তর তদন্তের অংশ হিসাবে টিআরপি বাড়িয়ে দেখানোর অভিযোগে রিপাবলিক টিভির প্রতিনিধিকে ডেকে পাঠানো হবে। মুম্বইয়ের পুলিশ প্রধান পরমবীর সিং বলেন, অভিযুক্ত চ্যানেলগুলির ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে তদন্ত হবে। পুলিশ দেখবে, তারা কি বিজ্ঞাপন পাওয়ার জন্য অসাধু উপায় অবলম্বন করে? শুধু রিপাবলিক টিভি নয়, আরও কয়েকটি চ্যানেলের ব্যাঙ্ক অ্যাকাউন্টও পরীক্ষা করা হবে। মুম্বইয়ের পুলিশ প্রধান স্পষ্ট বলেন, অভিযুক্ত চ্যানেলের ম্যানেজমেন্টের শীর্ষস্থানীয় কর্তাদের সম্পর্কে তদন্ত করা হবে। তাঁরা যত সিনিয়রই হোন, তদন্ত থেকে রেহাই পাবেন না। যদি দেখা যায়, কেউ অসাধু পথে অর্থ সংগ্রহ করেছেন, তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট তো সিজ হবেই, পরে আরও ব্যবস্থা নেওয়া হবে। https://twitter.com/republic/status/1314162463978319874 পরমবীর সিং বলেন, "অনেক সময় মিথ্যা করে রেটিং বাড়িয়ে দেখানো হয়। চ্যানেলগুলি বিজ্ঞাপন বাবদ বেআইনিভাবে অর্থ সংগ্রহ করে। একে জোচ্চুরি বলেই ধরা হবে।" পরে তিনি বলেন, "অনেক চ্যানেল টিআরপি নিয়ে মিথ্যা তথ্য দেয়। বিজ্ঞাপন বাবদ রাজস্ব বাড়ানোর জন্যই তারা এই কাজ করে।" মুম্বইয়ের পুলিশ প্রধান বলেন, অনেক পরিবারকে বলা হয়, কয়েকটি চ্যানেল সারা দিন চালিয়ে রাখুন। যে পরিবারের কেউ ইংরেজি জানেন না, তাঁরাও ইংরেজি চ্যানেল চালিয়ে রাখেন। সেজন্য তাঁদের মাসে ৪-৫০০০ টাকা দেওয়া হয়। পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছেন রিপাবলিক টিভির মুখ্য সম্পাদক অর্ণব গোস্বামী। সংবাদমাধ্যমে তিনি বলেছেন, “পরম বীর সিং রিপাবলিক টিভির বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছেন। যেহেতু সুশান্ত সিং রাজপুতের মৃত্যু তদন্তে তাঁর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিল রিপাবলিক টিভি, সেই কারণেই এ সব বলছেন তিনি। ওঁর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করবে রিপাবলিক টিভি।” ২০১৭ সালের মে মাসে রিপাবলিক টিভির সম্প্রচার শুরু হয়। তার দুই প্রতিষ্ঠাতা ছিলেন অর্ণব গোস্বামী ও রাজীব চন্দ্রশেখর। ২০১৯ সালে চন্দ্রশেখর তাঁর অংশের শেয়ারের এক বড় অংশ অর্ণবকে বেচে দেন। প্রথমে চন্দ্রশেখরের এশিয়ানেট নিউজ এই চ্যানেলে অর্থ যোগাত।

```