Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
বিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইন

আমজনতার জন্য সুখবর, নির্মীয়মাণ আবাসনের ক্ষেত্রে কমলো জিএসটি

দ্য ওয়াল ব্যুরো: লোকসভা নির্বাচনের আগে ফের সুখবর আমজনতার জন্য। নির্মীয়মাণ আবাসনের জন্য ১২ শতাংশের জায়গায় দিতে হবে ৫ শতাংশ জিএসটি। এমনটাই জানিয়ে দিল জিএসটি ( গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স ) কাউন্সিল। রবিবার কাউন্সিলের বৈঠকের পর এই সিদ্ধান্ত ন

আমজনতার জন্য সুখবর, নির্মীয়মাণ আবাসনের ক্ষেত্রে কমলো জিএসটি

শেষ আপডেট: 24 February 2019 14:41

দ্য ওয়াল ব্যুরো: লোকসভা নির্বাচনের আগে ফের সুখবর আমজনতার জন্য। নির্মীয়মাণ আবাসনের জন্য ১২ শতাংশের জায়গায় দিতে হবে ৫ শতাংশ জিএসটি। এমনটাই জানিয়ে দিল জিএসটি ( গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স ) কাউন্সিল। রবিবার কাউন্সিলের বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। এ ছাড়াও সাধ্যের মধ্যে থাকা আবাসনের ( অ্যাফর্ডেবল হাউজিং ) ক্ষেত্রে জিএসটির পরিমাণ ৮ শতাংশ থেকে কমিয়ে ১ শতাংশ করা হয়েছে। রবিবার জিএসটি কাউন্সিলের ৩৩তম বার্ষিক বৈঠক বসেছিল। এই বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হয়, যে সব আবাসন এখনও তৈরি হচ্ছে বা প্রায় হয়ে গিয়েছে, সেই আবাসন কিনতে গেলে ক্রেতাকে আগে ১২ শতাংশ জিএসটি দিতে হতো। সেই জিএসটি কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। তবে এই ছাড় কেবলমাত্র সেই সব আবাসনের ক্ষেত্রেই পাওয়া যাবে, যেখানে ফ্ল্যাট কেনার সময় কমপ্লিশন সার্টিফিকেট দেওয়া হয় না। যেখানে ফ্ল্যাট কেনার সময়ই সব কাগজপত্র দিয়ে দেওয়া হয়, সেই সব আবাসন এই ছাড়ের আওতার বাইরে বলেই জানানো হয়েছে। বৈঠকের পর সাংবাদিকদের সামনে কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন, "কার্পেট এরিয়া ও দাম, এই দুটি বিষয়ের উপর নির্ভর করে এই সাধ্যের মধ্যে থাকা আবাসন চিহ্নিত করা হয়েছে। মেট্রো শহরের ক্ষেত্রে যে সব আবাসনের কার্পেট এরিয়া ৬০ বর্গমিটারের মধ্যে, বা দাম ৪৫ লক্ষ টাকার মধ্যে, সেগুলিকে আমরা সাধ্যের মধ্যে থাকা আবাসন বলে চিহ্নিত করেছি। মেট্রো শহর ছাড়া অন্য জায়গায় এই কার্পেট এরিয়া বাড়িয়ে ৯০ বর্গমিটার করা হয়েছে। দাম সেই ৪৫ লক্ষ টাকাই আছে। এই সাধ্যের মধ্যে থাকা আবাসনের ক্ষেত্রে জিএসটি'র পরিমাণ ৮ শতাংশ থেকে কমিয়ে ১ শতাংশ করা হয়েছে। ১ এপ্রিল থেকে কার্যকর হবে এই নতুন নিয়ম।" বুধবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই কাউন্সিলের বৈঠক বসেছিল। কিন্তু অনেক রাজ্যের তরফেই আবেদন করা হয়, সামনা সামনি বসে এই বিষয়ে আলোচনা করার জন্য। তাই রবিবার ফের বসে বৈঠক। এই বৈঠকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। এই সিদ্ধান্তের পর অর্থনীতিবীদদের একাংশের মতে, এই ছাড়ের ফলে আবাসন কেনার ক্ষেত্রে ফের গতি আসবে। এর আগে অন্তর্বর্তী বাজেটে রিয়েল এস্টেটের ক্ষেত্রে করের পরিমাণ কমিয়েছিল মোদী সরকার। তবে রাজনৈতিক মহলের একাংশের বক্তব্য, সামনে লোকসভা নির্বাচন। তাই এই সময় কল্পতরু হয়ে উঠেছে মোদী সরকার। বাজেটে একগুচ্ছ প্রকল্পের কথা ঘোষণা করা হয়েছে। তারপর ফের আবাসনের ক্ষেত্রে ছাড় দেওয়া হলো।

আরও পড়ুন

https://thewall.in/news-kolkata-fraud-circle-regarding-heart-operation-busted-in-sskm/  

```