Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

জলের দামে ১০ কোটি স্মার্টফোন আনছে জিও, ডিসেম্বরেই বাজারে আসতে পারে এই মোবাইল

দ্য ওয়াল ব্যুরো: ভারতের টেলিকম বাজারে ফের একটা বড় পদক্ষেপ নিতে চলেছে মুকেশ আম্বানির সংস্থা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। জানা গিয়েছে, কম দামে ১০ কোটি স্মার্টফোন বাজারে আনতে চলেছে জিও। গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম যুক্ত এই মোবাইলে ৪জি, এমন

জলের দামে ১০ কোটি স্মার্টফোন আনছে জিও, ডিসেম্বরেই বাজারে আসতে পারে এই মোবাইল

শেষ আপডেট: 9 September 2020 05:25

দ্য ওয়াল ব্যুরো: ভারতের টেলিকম বাজারে ফের একটা বড় পদক্ষেপ নিতে চলেছে মুকেশ আম্বানির সংস্থা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। জানা গিয়েছে, কম দামে ১০ কোটি স্মার্টফোন বাজারে আনতে চলেছে জিও। গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম যুক্ত এই মোবাইলে ৪জি, এমনকি ৫জি ইন্টারনেট পরিষেবাও ব্যবহার করা যাবে বলে খবর। চলতি বছর ডিসেম্বর মাসে, নইলে আগামী বছরের শুরুতেই এই মোবাইল বাজারে আসবে বলেই জানা গিয়েছে। বুধবার বিজনেস স্ট্র্যান্ডার্ড নামের এক পত্রিকা এই খবর জানিয়েছে। জুলাই মাসে জিও-তে সাড়ে চার বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করে গুগল। তাই গুগলের সঙ্গে মিলেই এই পরিষেবা তৈরি করতে চাইছে তারা। জুলাই মাসেই রিলায়েন্সের কর্ণধার মুকেশ আম্বানি বলেন, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ কম দামে যে স্মার্টফোন নিয়ে আসছে তাতে ৪জি, এমনকি ৫জি পরিষেবাও যাতে ব্যবহার করা যায় তার উপযুক্ত একটি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম তৈরি করবে গুগল। জিও প্ল্যাটফর্মের প্রায় ৩৩ শতাংশ শেয়ার বিক্রি করেছে রিলায়ন্স ইন্ডাস্ট্রিজ। তার মাধ্যমে ২০.২২ বিলিয়ন মার্কিন ডলার পেয়েছে তারা। ফেসবুক, ইনটেল, কোয়ালকমের মতো সংস্থা যুক্ত হয়েছে জিও-র সঙ্গে। তারপরেই ভারতের টেলিকম দুনিয়ায় আরও এক নতুন পদক্ষেপ নিতে চলেছে তারা। সূত্রের খবর, জিও-র তরফে জানানো হয়েছে, কম দামে স্মার্টফোন দেওয়ার মানে এই নয় তার কোয়ালিটি খারাপ হবে। তাই বিভিন্ন মোবাইল প্রস্তুতকারক সংস্থার সঙ্গে কথা বলা হয়েছে। কী ভাবে এই অল্প দামে ভাল ফোন গ্রাহকদের হাতে পৌঁছে দেওয়া যাবে তা নিয়েই আলোচনা হয়েছে। ডিসেম্বরেই বাজারে আসার কথা এই ফোনের। এর আগেও একাধিকবার গ্রাহকদের জন্য ফোন নিয়ে এসেছে জিও। কম দামে সেই ফোন কেনার জন্য এনেছে অনেক অফারও। যেমন চলতি বছরের শুরুতেই ‘২০২০ জিও ফোন হ্যাপি নিউ ইয়ার’ নামের একটি অফার নিয়ে আসে মুকেশ আম্বানির সংস্থা। এই অফারটি জিওর নতুন গ্রাহকদের জন্য। বলা হয়, যাঁরা নববর্ষে জিও ফোন কিনতে চান তাঁরা ফোনটি পেয়ে যাবেন মাত্র ১৫০০ টাকাতেই। শুধু সস্তায় ফোন নয়, সেই সঙ্গে প্রতিদিন ০.৫ জিবি হাই-স্পিড ইন্টারনেট ডেটা পরিষেবা ও আনলিমিটেড ভয়েস কল অফার পাবেন গ্রাহকরা। এছাড়াও এসএমএস এবং অন্যান্য জিও অ্যাপের পরিষেবাও পাবেন তাঁরা। প্ল্যানটির মেয়াদও ৩৬৫ দিন। এবার ফের কম টাকায় মোবাইল আনছে তারা।

```