Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকের

জিও বাজারে আনছে ৩০০০ টাকার স্মার্টফোন, নতুন বছরে বিরাট চমক আম্বানির সংস্থার

দ্য ওয়াল ব্যুরো: নিজেদের ২জি পরিষেবার সুবিধা নেওয়া গ্রাহকদের এবার ৪জি পরিষেবার দিকে টানতে এক নতুন চমক আনছে জিও। মাত্র ৩০০০ টাকাতেই এবার ৪জি সুবিধাযুক্ত স্মার্টফোন পাবেন জিও গ্রাহকরা। ইতিমধ্যেই এই বিষয়ে বিভিন্ন দেশি-বিদেশি মোবাইল প্রস্তুতকার

জিও বাজারে আনছে ৩০০০ টাকার স্মার্টফোন, নতুন বছরে বিরাট চমক আম্বানির সংস্থার

শেষ আপডেট: 27 February 2020 09:44

দ্য ওয়াল ব্যুরো: নিজেদের ২জি পরিষেবার সুবিধা নেওয়া গ্রাহকদের এবার ৪জি পরিষেবার দিকে টানতে এক নতুন চমক আনছে জিও। মাত্র ৩০০০ টাকাতেই এবার ৪জি সুবিধাযুক্ত স্মার্টফোন পাবেন জিও গ্রাহকরা। ইতিমধ্যেই এই বিষয়ে বিভিন্ন দেশি-বিদেশি মোবাইল প্রস্তুতকারক সংস্থার সঙ্গে কথা বলছে রিলায়েন্স জিও। জানা গিয়েছে, জিওর ৫জি পরিষেবার কাজও শুরু হয়ে গিয়েছে। এই সময় এখনও অনেক গ্রাহক ২জি পরিষেবার সুবিধা নিয়ে থাকেন। কারণ তাঁদের ফোনে ২জি পরিষেবা ছাড়া বাকি কিছু সাপোর্ট করে না। এদিকে অন্যান্য কোম্পানির ৪জি পরিষেবা যুক্ত স্মার্টফোনের দাম কমপক্ষে ৫ হাজার টাকার উপর। তাই সবার পক্ষে সেই ফোন কেনা সম্ভব নয়। এখানেই মাস্টারস্ট্রোক দিতে চলেছেন মুকেশ আম্বানি। ২০০০ থেকে ৩০০০ টাকার মধ্যে পাওয়া যাবে স্মার্টফোন। তার মধ্যে জিও ৪জি পরিষেবা ব্যবহার করার সুবিধা থাকবে। মনে করা হচ্ছে এই ফোন বাজারে এলে বেশিরভাগ গ্রাহকই সেই সুবিধা নেওয়ার দিকেই ঝুঁকবেন। জিও-র তরফে জানানো হয়েছে, কম দামে স্মার্টফোন দেওয়ার মানে এই নয় তার কোয়ালিটি খারাপ হবে। তাই বিভিন্ন মোবাইল প্রস্তুতকারক সংস্থার সঙ্গে কথা বলা হচ্ছে। কী ভাবে এই অল্প দামে ভাল ফোন গ্রাহকদের হাতে পৌঁছে দেওয়া যাবে তা নিয়েই আলোচনা চলছে। পাকা কথা হয়ে গেলেই কাজ শুরু হয়ে যাবে। এর আগেও একাধিকবার গ্রাহকদের জন্য ফোন নিয়ে এসেছে জিও। জানা গিয়েছে, চলতি বছরের শুরুর দিকেই রিলায়েন্স জিও বাজারে আনতে চলেছে এমন একটি ফোন যা এই মুহূর্ত সব থেকে কম দামের ফোন হবে। জিও ফোন লাইনট নামে বাজারে আসতে পারে ওই ফোন। দাম হবে মাত্র ৩৯৯ টাকা। জানা গিয়েছে, ৩৯৯ টাকা দামের নতুন জিও ফোনের সঙ্গে থাকবে ৫০ টাকার রিচার্জ অফার প্ল্যান। যা থাকবে মাত্র ২৮ দিনের জন্য। এই অফারে জিও থেকে জিও ফ্রি কল হবে। জিও থেকে অন্য সংস্থার নম্বরে কল করলে মিনিটে ৬ পয়সা করে এফইউপি চার্জ কাটা হবে। প্রতি দিন থাকবে ১০০টা করে ফ্রি এসএমএস। এই ফোনে গ্রাহকেরা ইন্টারনেটের কোনও সুবিধা পাবেন না। এছাড়াও জিও-র গ্রাহকদের জন্য নতুন বছরের ‘২০২০ জিও ফোন হ্যাপি নিউ ইয়ার’ নামের একটি অফার নিয়ে এসেছে মুকেশ আম্বানির সংস্থা। এই অফারটি জিওর নতুন গ্রাহকদের জন্য। যাঁরা নববর্ষে জিও ফোন কিনতে চান তাঁরা ফোনটি পেয়ে যাবেন মাত্র ১৫০০ টাকাতেই। শুধু সস্তায় ফোন নয়, সেই সঙ্গে প্রতিদিন ০.৫ জিবি হাই-স্পিড ইন্টারনেট ডেটা পরিষেবা ও আনলিমিটেড ভয়েস কল অফার পাবেন গ্রাহকরা। এছাড়াও এসএমএস এবং অন্যান্য জিও অ্যাপের পরিষেবাও পাবেন তাঁরা। সেই প্ল্যানটির মেয়াদও ৩৬৫ দিন। এই অফার ইতিমধ্যে চালুও হয়ে গিয়েছে।

```