Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

যৌন হেনস্থার অভিযোগ কমল হাসানের বিরুদ্ধে, বিবরণ দিতে গিয়ে কেঁদে ফেললেন অভিনেত্রী

দ্য ওয়াল ব্যুরো: সিনেমা মুক্তি পেয়েছিল ১৯৮৬ সালের ১ নভেম্বর। প্রায় ৩৪ বছর পর সেই সিনেমার সেটে কী হয়েছিল সেই ঘটনার কথা সামনে আনলেন দক্ষিণী অভিনেত্রী রেখা। সম্প্রতি একটি সাক্ষাৎকারে রেখা বলেছেন, বর্ষীয়ান অভিনেতা কমল হাসান পুন্নাইগাই মান্নানের

যৌন হেনস্থার অভিযোগ কমল হাসানের বিরুদ্ধে, বিবরণ দিতে গিয়ে কেঁদে ফেললেন অভিনেত্রী

শেষ আপডেট: 26 February 2020 08:01

দ্য ওয়াল ব্যুরো: সিনেমা মুক্তি পেয়েছিল ১৯৮৬ সালের ১ নভেম্বর। প্রায় ৩৪ বছর পর সেই সিনেমার সেটে কী হয়েছিল সেই ঘটনার কথা সামনে আনলেন দক্ষিণী অভিনেত্রী রেখা। সম্প্রতি একটি সাক্ষাৎকারে রেখা বলেছেন, বর্ষীয়ান অভিনেতা কমল হাসান পুন্নাইগাই মান্নানের সেটে তাঁকে যৌন হেনস্থা করেছিলেন। পুন্নাগাই মান্নানের পরিচালক ছিলেন বালাচন্দ্রন ও কমল হাসান। সিনেমার নায়কের ভূমিকাতেও ছিলেন কমল। রেখা জানিয়েছেন, একটি দৃশ্যের শ্যুটিং চলাকালীন হঠাৎ কমল হাসান তাঁকে চুমু খেতে শুরু করেন। স্তম্ভিত হয়ে যান তিনি। তাঁর দাবি, ওই দৃশ্যে যে চুম্বন করা হবে সে কথা দুই পরিচালকের কেউ তাঁকে জানাননি। https://twitter.com/Sangeethoffcl/status/1231507632881651714 ওই সাক্ষাৎকারে অভিনেত্রী আরও জানিয়েছেন, সেই সময়ে তাঁর বয়স ছিল ১৬ বছর। ওই ঘটনায় তিনি মানসিক অবসাদে ভুগতে শুরু করেন। কিশোরী বয়সে ওই ঘটনা তাঁর উপর ব্যাপক মানসিক চাপ তৈরি করেছিল। তাঁর কথায়, ওই ঘটনার পর তিনি অনেককে জানিয়েছিলেন ব্যাপারটা। কিন্তু পুন্নাগাই মান্নান সুপার হিট হওয়ার পর কেউ তাঁর কথায় পাত্তা দেননি। তাঁর বক্তব্য, ওই ঘটনার জন্য কমল হাসানের মধ্যে কোনও অনুশোচনা বোধও কাজ করতে দেখেননি তিনি। এই সাকাৎকার সম্প্রচারিত হওয়ার পরই সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের একটা অংশ সরব হয়েছেন, কমল হাসানকে ক্ষমা চাওয়ার দাবিতে। যদিও এ নিয়ে কমল হাসান এ নিয়ে মুখ খোলেননি।

```