Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ভারতের বাজারে এল রেডমি ৯ পাওয়ার স্মার্টফোন, দেখে নিন কী কী সুবিধা রয়েছে মোবাইলে

দ্য ওয়াল ব্যুরো: ভারতের বাজারে নতুন সিরিজের স্মার্টফোন লঞ্চ করল শাওমি-র সাব-ব্র্যান্ড রেডমি। এই নতুন সিরিজের স্মার্টফোনের নাম রেডমি ৯ পাওয়ার। এই সিরিজের মধ্যে একাধিক স্মার্টফোন নিয়ে এসেছে সংস্থা। তার মধ্যে রয়েছে ভ্যানিলা রেডমি ৯, রেডমি ৯ প্

ভারতের বাজারে এল রেডমি ৯ পাওয়ার স্মার্টফোন, দেখে নিন কী কী সুবিধা রয়েছে মোবাইলে

শেষ আপডেট: 17 December 2020 13:07

দ্য ওয়াল ব্যুরো: ভারতের বাজারে নতুন সিরিজের স্মার্টফোন লঞ্চ করল শাওমি-র সাব-ব্র্যান্ড রেডমি। এই নতুন সিরিজের স্মার্টফোনের নাম রেডমি ৯ পাওয়ার। এই সিরিজের মধ্যে একাধিক স্মার্টফোন নিয়ে এসেছে সংস্থা। তার মধ্যে রয়েছে ভ্যানিলা রেডমি ৯, রেডমি ৯ প্রাইম, রেডমি ৯এ, রেডমি ৯আই। নতুন এই ফোনে আছে অত্যাধুনিক একাধিক ফিচার। প্রতিটি স্মার্টফোনের পিছনে রয়েছে কোয়াড-ক্যামেরা। এই নতুন ফোনের প্রসেসর হল স্ন্যাপড্র্যাগন ৬৬২ এসওসি। ৬০০০ মিলিয়ামপিয়ার প্রতি ঘণ্টা ব্যাটারি রয়েছে এই ফোনগুলিতে। যদিও গত মাসে চিনে রেডমি ৯ ৪জি স্মার্টফোন লঞ্চ হয়েছে। সেই ফোনের মতোই করা হয়েছে এই নতুন ফোনগুলি। নতুন লঞ্চ হওয়া এই ফোনগুলিতে দু’রকমের মেমোরি স্টোরেজ রয়েছে। এক ধরনের ফোনের মেমোরি ৬৪ জিবি, র‍্যাম ৪ জিবি। এই ফোনের দাম ১০ হাজার ৯৯৯ টাকা। এছাড়া অন্য এক ধরনের ফোনের মেমোরি ১২৮ জিবি ও র‍্যাম ৪ জিবি। এই ফোনগুলির দাম ১১ হাজার ৯৯৯ টাকা। মাইটি ব্ল্যাক, ব্লেজিং ব্লু, ফিয়ারি রেড ও ইলেকট্রিক গ্রিন, এই চার রংয়ে রয়েছে ফোনগুলি। ২২ ডিসেম্বর থেকে ভারতের বাজারে বিক্রি হবে এই ফোনগুলি। অ্যামাজন ও এমআই ডট কম এবং অন্যান্য রিটেইলারে পাওয়া যাবে এই ফোনগুলি। রেডমি পাওয়ার সিরিজের ফোন ৬.৫৩ ইঞ্চি লম্বা। সেইসঙ্গে ফুল এইচডি ডিসপ্লে ও কর্নিং গোরিলা গ্লাস প্রোটেকশন দেওয়া রয়েছে। এই ফোনের এক্সটেনশন মেমোরি ৫১২ জিবি। এছাড়া মাইক্রো এসডি কার্ডও ব্যবহার করা যায়। প্রতিটি ফোনেই ডুয়াল সিম ব্যবহার করা যায়। ফোনগুলিতে ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা রয়েছে, ৮ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা, ২ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা, ২ মেগাপিক্সেল সেন্সর রয়েছে। এছাড়া প্রতিটি ফোনে ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে। জল লেগে যাতে এই ক্যামেরার লেন্সের কোনও ক্ষতি না হয়, সেই ব্যবস্থাও করা রয়েছে সেখানে। এই ফোনগুলির আরও কয়েকটি ফিচার হল ফিঙ্গার প্রিন্ট স্ক্যানার, স্টিরিও স্পিকার, ৩.৫ মিলিমিটার হেডফোন জ্যাক, ৪জি, ব্লুটুথ, ডুয়াল ব্যান্ড ওয়াইফাই। এই স্মার্টফোনগুলির ওজন ১৯২ গ্রাম। শাওমি জানিয়েছে, এই ফোনগুলিতে যে অভিনব টেকনোলজি রয়েছে, তার মাধ্যমে খুব সহজেই গ্রাহকদের মধ্যে জায়গা করে নেবে এই নতুন সিরিজের ফোন।

```