Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ধর্ষণের সাজায় আইনে বড় বদল চাইলেন খোদ রাষ্ট্রপতি

দ্য ওয়াল ব্যুরো: ধর্ষণের সাজায় আইন সবার জন্য সমান হওয়া উচিত, এমনটাই চাইছেন খোদ ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। বললেন, ধর্ষণের অভিযোগে অভিযুক্ত নাবালকও যাতে ক্ষমা প্রার্থনা না করতে পারে সেই বিষয়ে ভাবা উচিত সংসদের। প্রয়োজন পড়লে সেই আইনে বদল

ধর্ষণের সাজায় আইনে বড় বদল চাইলেন খোদ রাষ্ট্রপতি

শেষ আপডেট: 6 December 2019 10:09

দ্য ওয়াল ব্যুরো: ধর্ষণের সাজায় আইন সবার জন্য সমান হওয়া উচিত, এমনটাই চাইছেন খোদ ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। বললেন, ধর্ষণের অভিযোগে অভিযুক্ত নাবালকও যাতে ক্ষমা প্রার্থনা না করতে পারে সেই বিষয়ে ভাবা উচিত সংসদের। প্রয়োজন পড়লে সেই আইনে বদল আনার অনুরোধ করেছেন রাষ্ট্রপতি। শুক্রবার রাজস্থানের সিরোহিতে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে একথা বলেন কোবিন্দ। রাষ্ট্রপতি বলেন, "মহিলাদের সুরক্ষা সবথেকে গুরুত্বপূর্ণ। পকসো আইনের অধীনে সাজাপ্রাপ্ত অভিযুক্তরও ক্ষমা প্রার্থনা করার অধিকার থাকা উচিত নয়। ক্ষমা প্রার্থনা করার বিষয়টা বিবেচনা করে দেখা উচিত সংসদের।" এদিন ভোরেই হায়দরাবাদের তরুণী পশু চিকিৎসককে খুন ও ধর্ষণের ঘটনায় অভিযুক্ত চার যুবককে এনকাউন্টারে খতম করে পুলিশ। তার কয়েক ঘণ্টা পরেই রাজস্থানে দাঁড়িয়ে কোবিন্দ বলেন, "মহিলাদের উপর এই ধরনের হামলার ঘটনা দেশকে আন্দোলিত করছে। এটা হওয়া কখনওই উচিত নয়। আমাদের সেই দিকেই বেশি নজর দেওয়া উচিত।"

আরও পড়ুন নির্ভয়া কাণ্ডে মৃত্যুদণ্ড মকুবের আর্জি খারিজ করে রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দিল কেন্দ্র

বর্তমান আইন অনুযায়ী ধর্ষণের দায়ে অভিযুক্ত কোনও নাবালকের সাজা ঘোষণার আগে বেশ কিছু বিষয় মাথায় রাখতে হয়। তাদের সাজা অন্যদের তুলনায় কম হয়। সাজা ঘোষণা করা হলেও তার অধিকার থাকে রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনা করার। ২০১২ সালে দিল্লির গণধর্ষণের ঘটনায় অন্যতম অভিযুক্ত এক নাবালক মাত্র তিন বছর জেল খেটেই মুক্তি পেয়ে যায়। তাকে প্রথমে জুভেনাইল হোমে রাখা হয় ও পরে ছেড়ে দেওয়া হয়। বাকিদের ফাঁসির সাজা হলেও সেই নাবালক বর্তমানে দক্ষিণ ভারতে একটি হোটেলে রান্না করে বলে খবর। অথচ সেই ধর্ষণকাণ্ডে নির্ভয়ার সবথেকে বড় ক্ষতি এই নাবালকই করেছিল। নির্ভয়ার যৌনাঙ্গে লোহার রড ঢুকিয়ে দেওয়ার মতো ঘটনা সেই করেছিল। তারপরেও নাবালক হওয়ায় ছাড়া পেয়ে যায় সে। সেই ঘটনা যাতে আর না হয়, তার জন্য আইনে বদল চাইলেন রাষ্ট্রপতি।

```