Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকের

প্রতি ১৬ মিনিটে ধর্ষণ হয় ভারতে, এনসিআরবি-র রিপোর্ট দেখে শিউরে উঠছেন দেশবাসী

দ্য ওয়াল ব্যুরো: উত্তরপ্রদেশে হাথরাস। যোগী রাজ্যের এই রাজ্যের নাম এখন সকলেই জানেন। দলিত তরুণীর উপর হওয়া নৃশংস অত্যাচারের ঘটনা শুনে শিউরে উঠেছেন সমগ্র দেশবাসী। ধর্ষণ করে খুন করা হয়েছে ওই তরুণীকে। এই ঘটনায় উত্তাল হয়েছে দেশ। রাজনৈতিক মহল থেকে

প্রতি ১৬ মিনিটে ধর্ষণ হয় ভারতে, এনসিআরবি-র রিপোর্ট দেখে শিউরে উঠছেন দেশবাসী

শেষ আপডেট: 2 October 2020 05:39

দ্য ওয়াল ব্যুরো: উত্তরপ্রদেশে হাথরাস। যোগী রাজ্যের এই রাজ্যের নাম এখন সকলেই জানেন। দলিত তরুণীর উপর হওয়া নৃশংস অত্যাচারের ঘটনা শুনে শিউরে উঠেছেন সমগ্র দেশবাসী। ধর্ষণ করে খুন করা হয়েছে ওই তরুণীকে। এই ঘটনায় উত্তাল হয়েছে দেশ। রাজনৈতিক মহল থেকে আমজনতার দরবার, জোর জল্পনা চলছে সর্বত্র। এর মধ্যেই ২০১৯ সালের ভিত্তিতে দেশে মহিলাদের উপর নানা ধরনের হওয়া অত্যাচার সংক্রান্ত একটি রিপোর্ট পেশ করেছে ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো (এনসিআরবি)। এই রিপোর্টের পরিসংখ্যান দেখে আঁতকে উঠছেন সকলে। দেশের পরিস্থিতি যে এতটা ভয়ঙ্কর তা আনদাজ করতে পারেননি অনেকে। এক একটি তথ্য চোখের সামনে এলে শিউরে উঠতে হচ্ছে। ভয় কেঁপে ওঠা কিংবা আতঙ্কে সিঁটিয়ে যাওয়া ছাড়া কোনও উপায় নেই। এনসিআরবি-র রিপোর্ট অনুসারে ১। ভারতে প্রতি ১৬ মিনিটে একটি ধর্ষণের ঘটনা ঘটে ২। প্রতি ২ ঘণ্টায় কোনও না কোনও মহিলাকে ধর্ষণের চেষ্টা করা হয় ৩। শালীনতার মাত্রা ছাড়িয়ে অশালীন, অশ্লীল ভাবে প্রতি ৬ মিনিটে একজন মহিলাকে হেনস্থা করা হয় ৪। প্রতি ৪ ঘণ্টায় একজন মেয়ে পাচার হয়ে যায়, নারী পাচার চক্রের শিকার শিশু থেকে তরুণী সব বয়সী মেয়েরাই ৫। প্রতি ৩০ ঘণ্টায় একজন মহিলাকে গণধর্ষণ করে খুন করা হয় এই দেশে ৬। প্রতি ১ ঘণ্টা ১৩ মিনিটে অর্থাৎ ৭৩ মিনিটে পণের দাবিতে নির্যাতিতা হন একজন মহিলা ৭। ২ থেকে ৩ দিন অন্তর দেশের কোনও না কোনও প্রান্ত থেকে অ্যাসিড হামলার খবর প্রকাশ্যে আসে ৮। প্রতি ৪ মিনিটে স্বামী কিংবা শ্বশুর-শাশুড়ির দ্বারা গার্হস্থ্য হিংসার শিকার হন একজন মহিলা ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর এই রিপোর্ট প্রকাশ্যে আসার পর কার্যত মাথায় হাত পড়েছে সাধারণ মানুষ। সংবাদপত্রে, টেলিভিশন চ্যানেলে নিত্যদিনের আলোচনা থেকেও কেউ আন্দাজ করতে পারেননি যে দেশের অবস্থা এতটা খোকলা হয়ে গিয়েছে। মেয়েদের উপর হওয়া নানা অত্যাচার, নির্যাতনের পরিসংখ্যান দেখে শিউরে উঠেছেন দেশবাসী।

```