Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

‘সরকার নয়, ধর্ষণ থামাতে পারে সংস্কার’, উত্তরপ্রদেশের বিজেপি বিধায়কের মন্তব্যে বিতর্ক

দ্য ওয়াল ব্যুরোঃ উত্তরপ্রদেশের হাথরাসে দলিত তরুণীর গণধর্ষণ ও মৃত্যুর ঘটনায় উত্তাল দেশ। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সিবিআই তদন্তের কথা বলেছেন। এর মধ্যেই এবার বিতর্ক আরও বাড়ালেন যোগীরাজ্যেরই এক বিজেপি বিধায়ক। বালিয়ার বিধায়ক সুরে

‘সরকার নয়, ধর্ষণ থামাতে পারে সংস্কার’, উত্তরপ্রদেশের বিজেপি বিধায়কের মন্তব্যে বিতর্ক

শেষ আপডেট: 4 October 2020 03:25

দ্য ওয়াল ব্যুরোঃ উত্তরপ্রদেশের হাথরাসে দলিত তরুণীর গণধর্ষণ ও মৃত্যুর ঘটনায় উত্তাল দেশ। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সিবিআই তদন্তের কথা বলেছেন। এর মধ্যেই এবার বিতর্ক আরও বাড়ালেন যোগীরাজ্যেরই এক বিজেপি বিধায়ক। বালিয়ার বিধায়ক সুরেন্দ্র সিংয়ের বক্তব্য, সরকার বা প্রশাসন নয়, একমাত্র মেয়েদের ভাল সংস্কারই ধর্ষণ থামাতে পারে। এই মন্তব্যের সমালোচনা শুরু হয়েছে। শনিবার সংবাদমাধ্যমের সামনে সুরেন্দ্র সিং একথা বলেন। এক সাংবাদিক তাঁকে প্রশ্ন করেন, “রামরাজ্য বলার পরেও এখানে কেন ধর্ষণের এত ঘটনা ঘটছে?” তার জবাবে সুরেন্দ্র বলেন, “এটা সব মা-বাবার কর্তব্য তাঁদের মেয়েদের ভাল সংস্কার দেওয়া, একটা সাংস্কৃতিক পরিবেশে তাদের বড় করা। আমি একজন বিধায়ক হওয়ার সঙ্গে সঙ্গে একজন শিক্ষক। ধর্ষণের মতো ঘটনা শুধুমাত্র সংস্কার দিয়েই থামানো যায়, শাসন বা তলোয়ার দিয়ে নয়।” বিজেপি বিধায়ক আরও বলেন, “এটা আমার ধর্ম, সরকারের ধর্ম, কিন্তু পরিবারেরও ধর্ম। যখন সরকার সুরক্ষার জন্য প্রতিশ্রুতিবদ্ধ, তখন পরিবারও সন্তানদের মধ্যে ভাল সংস্কার তৈরি করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। সংস্কার ও সরকার মিলেই এক উজ্জ্বল দেশ তৈরি করতে পারবে। এছাড়া কোনও উপায় নেই।” অবশ্য এই প্রথম নয়, এর আগে অনেকবার বিতর্কিত মন্তব্য করেছেন বিজেপি বিধায়ক সুরেন্দ্র সিং। মহাত্মা গান্ধীর হত্যাকারী নাথুরাম গডসেকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন তিনি। এছাড়া চলতি বছরের শুরুতেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়েও বিতর্কিত মন্তব্য করেছিলেন তিনি। এমনিতেই হাথরাসের ঘটনা নিয়ে চাপে যোগী সরকার। আম জনতা থেকে শুরু করে বিরোধী দল, সবাই বিজেপি সরকারের দিকেই আঙুল তুলছে। তারমধ্যে একের পর এক ঘটনা ঘটছে যোগীরাজ্যে। কখনও ভাদোহী, কখনও বলরামপুর, আবার কখনও কানপুর দেহাত। আর বেশিরভাগ ক্ষেত্রেই নিশানা করা হচ্ছে দলিত মেয়েদের। এই ঘটনায় বারবার উত্তরপ্রদেশের জাত-পাত নিয়ে দ্বন্দ্বের কথা সামনে আসছে। ইতিমধ্যেই যোগী আদিত্যনাথ বলেছেন, তাঁর সরকার নারী সুরক্ষায় বদ্ধপরিকর। কিন্তু হাথরাসের ঘটনার পরে আরও অন্তত দুটি ঘটনা সামনে এসেছে, যেখানে ধর্ষণ ও খুনের অভিযোগ উঠেছে। আর এভাবে একের পর এক ঘটনা সামনে আসায় বিক্ষোভ আরও বাড়ছে যোগী প্রশাসনের উপর। তার মধ্যে এবার এই বিতর্কিত মন্তব্য করে উত্তাপ আরও বাড়ালেন সুরেন্দ্র সিং।

```