Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

প্রয়াত কেন্দ্রীয় মন্ত্রী রামবিলাস পাসোয়ান

দ্য ওয়াল ব্যুরো: মাত্র কদিন আগেই হৃদপিণ্ডে অস্ত্রোপচার হয়েছিল তাঁর। দীর্ঘ অসুস্থতায় ভুগে আজ মারা গেলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিহারের লোক জনশক্তি পার্টির সভাপতি রামবিলাস পাসোয়ান। রামবিলাসের ছেলে তথা এলজেপি নেতা চিরাগ পাসোয়ান এই শোক সংবাদ টু

প্রয়াত কেন্দ্রীয় মন্ত্রী রামবিলাস পাসোয়ান

শেষ আপডেট: 8 October 2020 15:33

দ্য ওয়াল ব্যুরো: মাত্র কদিন আগেই হৃদপিণ্ডে অস্ত্রোপচার হয়েছিল তাঁর। দীর্ঘ অসুস্থতায় ভুগে আজ মারা গেলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিহারের লোক জনশক্তি পার্টির সভাপতি রামবিলাস পাসোয়ান। রামবিলাসের ছেলে তথা এলজেপি নেতা চিরাগ পাসোয়ান এই শোক সংবাদ টুইট করে জানিয়েছেন। https://twitter.com/iChiragPaswan/status/1314221533653467137 টুইটে চিরাগ পাসোয়ান লিখেছেন “পাপা...আব আপ ইস দুনিয়া মে নেহি হ্যায় লেকিন মুঝে পাতা হ্যায় আপ জাহা ভি হ্যায় হামেশা মেরে সাথ হ্যায়। মিস ইউ পাপা...” কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকারে উপভোক্তা বিষয়ক মন্ত্রী ছিলেন রামবিলাস। তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। বস্তুত বেশ কিছু দিন ধরেই ভুগছিলেন বিহারের এই পোড় খাওয়া নেতা। গত শনিবার সন্ধে থেকে নতুন কিছু সমস্যা দেখা দেওয়ায় সেদিন গভীর রাতে তাঁর হৃদপিণ্ডে অস্ত্রোপচার করতে হয়েছিল। রবিবার কাক ভোরে সেই খবর জানিয়েছিলেন চিরাগ। চিরাগ এও জানিয়েছিলেন, কদিন পর ফের একটি অস্ত্রোপচার করতে হতে পারে। কিন্তু দ্বিতীয়বার অস্ত্রোপচার হওয়ার আগেই আজ লড়াই থেমে যায় রামবিলাসের। বিহারের খাগাড়িয়ায় অনগ্রসর শ্রেণির এক পরিবারে পাসোয়ানের জন্ম। পিছিয়ে পড়াদের সামাজিক ক্ষমতায়ণের উদ্দেশেই রাজনীতিতে পা রেখেছিলেন তিনি। ৬৯ সালে সংযুক্ত সোশালিস্ট পার্টির হয়ে প্রথম বার বিহার বিধানসভার সদস্য হন তিনি। পরে জয়প্রকাশ নারায়ণের একান্ত অনুগত হয়ে জরুরি অবস্থার বিরুদ্ধে আন্দোলনে নেমে পড়েন তিনি। গোটা জরুরি অবস্থার মেয়াদেই তিনি জেলে বন্দী ছিলেন। পরে প্রথমে লোক দলে যোগ দেন, তার পর মোরাজি দেশাইয়ের সঙ্গে হাত মেলান। শেষমেশ ২০০০ সালে জনতা দল থেকে ভেঙে বেরিয়ে লোক জনশক্তি পার্টি তৈরি করেন রামবিলাস। লোকসভায় ৮ বার নির্বাচিত হয়েছিলেন রামবিলাস। সংসদীয় রাজনীতিতে কোনও রাজনীতিকের জন্য তা কম গরিমার নয়। বিহার তথা সর্বভারতীয় রাজনীতিতে রামবিলাসকে অনেকেই রাজনীতির হাওয়া মোড়গ বলতেন। ২০০৪ সালে লোকসভা ভোটে যখন সব রকম মতামত সমীক্ষা বাজপেয়ী সরকারকে এগিয়ে রেখেছিল, সেই সময়েই এনডিএ ছেড়েছিলেন রামবিলাস। সনিয়া গান্ধীর বাসভবন দশ নম্বর জনপথের পাশেই থাকতেন রামবিলাস। সে সময়ে সনিয়া বাড়ি থেকে বেরিয়ে হেঁটে রামবিলাসের বাড়ি চলে গেছিলেন জোট নিয়ে আলোচনা করতে। এনডিএ পরাস্ত হয়েছিল। ভোটে জিতে কেন্দ্রে ফের মন্ত্রী হয়েছিলেন রামবিলাস। আবার চোদ্দ সালে লোকসভা ভোটের অনেক আগেই এনডিএ-র সঙ্গে সখ্য শুরু করেন রামবিলাস। তার পর মোদী-অমিত শাহর শরিক হয়ে কেন্দ্রে মন্ত্রী হন। বিহারের এ হেন পোড় খাওয়া রাজনীতিকের এ বার রাজ্যের বিধানসভা ভোটটাই দেখা হল না। এমনিতে লোক জনশক্তি পার্টির নীতীশ কুমারের সঙ্গে বনিবনা হচ্ছে না। ছেলে চিরাগ দাপুটে হলেও রাজনীতি অভিজ্ঞতা কম। এই কঠিন সময়ে ছেলেকে ভোটের ময়দানে একা রেখেই চলে গেলেন রামবিলাস পাসোয়ান।

```