Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রামমন্দিরের ভূমিপূজন ভার্চুয়াল হতে পারত, মন্তব্য উদ্ধব ঠাকরের

দ্য ওয়াল ব্যুরো: করোনা সংকটের সময়ে রামমন্দিরের ভূমিপূজনের জমায়েত নিয়ে প্রশ্ন তুললেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। তাঁর সাফ কথা, এই সময়ে পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে ভিডিও কনফারেন্স তথা ভার্চুয়াল ভূমিপূজন হতে পারত। উদ্ধব ঠাকরে শিব

রামমন্দিরের ভূমিপূজন ভার্চুয়াল হতে পারত, মন্তব্য উদ্ধব ঠাকরের

শেষ আপডেট: 26 July 2020 08:49

দ্য ওয়াল ব্যুরো: করোনা সংকটের সময়ে রামমন্দিরের ভূমিপূজনের জমায়েত নিয়ে প্রশ্ন তুললেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। তাঁর সাফ কথা, এই সময়ে পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে ভিডিও কনফারেন্স তথা ভার্চুয়াল ভূমিপূজন হতে পারত।

উদ্ধব ঠাকরে শিবসেনার সভাপতি। রাম জন্মভূমি আন্দোলনে শিবসেনারও ভূমিকা কম ছিল না। তাও স্মরণ করিয়ে দেন বালাসাহেব-পুত্র। রবিবার শিবসেনার মুখপত্র সামানায় উদ্ধবের এই বক্তব্য প্রকাশিত হয়েছে। উদ্ধবের বক্তব্য, লক্ষ লক্ষ রামভক্তদের কাছে এটা একটা বড় দিন। অনেক আবেগ জড়িয়ে রয়েছে। তাঁদের আটকে যদি বড় মাথারা সেখানে গিয়ে ভূমিপূজন করেন তাহলে তাঁদের ভাবাবেগে ধাক্কা লাগবে। তিনি আরও বলেন, “রামমন্দির কোনও সাধারণ মন্দির নয়। এর পিছনে রয়েছে লম্বা ইতিহাস।”

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী বলেছেন, "আমি চাইলে ওই অনুষ্ঠানে যেতে পারি। কিন্তু আমি চাই না লক্ষ লক্ষ রাম ভক্তকে আটকে দিয়ে নিজে যেতে। এটা তাঁদের আবেগের সঙ্গে তঞ্চকতা করা হবে।" ২০১৮ সালে মহারাষ্ট্র থেকে কয়েক হাজার শিব সৈনিককে নিয়ে অযোধ্যায় গিয়ে ধর্নায় বসেছিলেন উদ্ধব। সরযূ নদের তীরে বসে দাবি জানিয়েছিলেন, দ্রুত রাম মন্দির নির্মাণের ফয়সালা করতে হবে। তারপর ২০১৯ সালের নভেম্বর মাসে সুপ্রিম কোর্ট ঐতিহাসিক অযোধ্যা মামলার রায় দেয়। আগামী ৫ অগস্ট অযোধ্যায় রামমন্দিরের ভূমিপূজন হবে। রামজন্মভূমি চত্বরে ভূমিপূজনের সময় উপস্থিত থাকবেন দেড়শ থেকে ২০০ জন। সেখানে সামাজিক দূরত্ব মেনে চলা হবে বলে জানিয়েছে ট্রাস্ট। ১৯৮৮ সালে যখন প্রথমবার রামমন্দিরের নক্সা করা হয়, তখন তার উচ্চতা ছিল ১৪১ ফুট। পরে তা বাড়ানো হয়েছে ২০ ফুট। প্রথম নক্সার সঙ্গে মন্দিরে নতুন দু’টি মণ্ডপ যুক্ত করা হয়েছে। ভূমিপূজনের পরে মন্দির তৈরি হতে তিন বছর লাগবে বলে মনে করা হচ্ছে। ভূমিপূজনের আগে তিনদিন ধরে অযোধ্যায় বৈদিক মতে যাগযজ্ঞ হবে। ৫ অগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৪০ কেজি ওজনের রুপোর ইট দিয়ে মন্দিরের শিলান্যাস করবেন। শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র জানিয়েছে, অযোধ্যার নানা জায়গায় বসানো হবে জায়ান্ট স্ক্রিন। তাতে সবাই ভূমি পূজনের অনুষ্ঠান দেখতে পাবেন।

```