Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষের শুভেচ্ছাতেও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াই

সংক্রমণ বাড়তেই সীমান্ত বন্ধ করার সিদ্ধান্ত রাজস্থান সরকারের

দ্য ওয়াল ব্যুরো: হরিয়ানা, দিল্লি, কর্ণাটকের পথে এবার হাঁটছে রাজস্থান সরকার। সংক্রমণ বাড়ায় এক সপ্তাহের জন্য সীমান্ত বন্ধ করার সিদ্ধান্ত নিল রাজস্থান সরকার। বুধবার এই সিদ্ধান্ত জানিয়েছে তারা। রাজস্থান প্রশাসনের তরফে জানানো হয়েছে, চারটি

সংক্রমণ বাড়তেই সীমান্ত বন্ধ করার সিদ্ধান্ত রাজস্থান সরকারের

শেষ আপডেট: 10 June 2020 08:04

দ্য ওয়াল ব্যুরো: হরিয়ানা, দিল্লি, কর্ণাটকের পথে এবার হাঁটছে রাজস্থান সরকার। সংক্রমণ বাড়ায় এক সপ্তাহের জন্য সীমান্ত বন্ধ করার সিদ্ধান্ত নিল রাজস্থান সরকার। বুধবার এই সিদ্ধান্ত জানিয়েছে তারা। রাজস্থান প্রশাসনের তরফে জানানো হয়েছে, চারটি রাজ্যের সঙ্গে তাঁদের সীমান্ত রয়েছে। এই চারটি রাজ্য হল উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, পঞ্জাব ও হরিয়ানা। বর্তমানে রাজস্থানে সংক্রমণ দ্রুত হারে বাড়ছে। আর তাই আগামী এক সপ্তাহ সীমান্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধুমাত্র যাঁরা জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত ও যাঁদের পাস রয়েছে তাঁরাই অন্য রাজ্য থেকে রাজস্থানে প্রবেশ করতে পারবেন বা রাজ্য থেকে যেতে পারবেন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয়েছে বুধবার সকাল ৮টা পর্যন্ত মরু রাজ্যে আক্রান্তের সংখ্যা ১১,২৪৫। মৃত্যু হয়েছে ২৫৫ জনের। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১২৩ জন আক্রান্ত হয়েছেন। একই পরিস্থিতি এর আগে ভারতের অন্যান্য রাজ্যেও দেখা গিয়েছে। কখনও হরিয়ানা প্রশাসন, কখনও দিল্লি, কিংবা কখনও কর্নাটক সরকার, যখনই রাজ্যে সংক্রমণ ছড়িয়েছে, সীমান্ত সিল করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিছুদিন পরে ফের সীমান্ত খুলে দেওয়া হয়েছে। কেন্দ্রের তরফে অবশ্য নির্দেশিকা জারি করে বলা হয়েছে, কোনও রাজ্যের সীমান্ত জরুরি পরিষেবার জন্য বন্ধ করা যাবে না। অর্থাৎ জরুরি পরিষেবার ক্ষেত্রে এক রাজ্য থেকে অন্য রাজ্যে যাতায়াত করতে হলে কাউকে আটকানো যাবে না। অবশ্য বাকি ক্ষেত্রে দুই রাজ্যের পারস্পরিক সিদ্ধান্তের উপরেই সবটা ছেড়েছে কেন্দ্র। ফলে অনেক রাজ্য পরিস্থিতি অনুযায়ী এই সীমান্ত বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। ভারতে দিন দিন বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। বুধবার সকালে দেশে আক্রান্তের সংখ্যা পৌনে তিন লাখ ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে ৭৭৪৫ জনের। যদিও এর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১,৩৫,২০৬ জন। অর্থাৎ এই প্রথমবার দেশে অ্যাকটিভ রোগীর তুলনায় সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা বেশি। এই মুহূর্তে দেশে অ্যাকটিভ রোগীর সংখ্যা ১,৩৩,৬৩২ জন।

```