Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বড় ঘোষণা রেলের, ২০২৪ সালের মধ্যে সব ট্রেন ইলেকট্রিকে চলবে

দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় রেলের এক নতুন রূপরেখার কথা ঘোষণা করলেন কেন্দ্রীয় রেল, বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযুষ গোয়েল। বললেন, ২০২৪ সালের মধ্যে সব ট্রেন ইলেকট্রিকে চলবে। ২০৩০ সালের মধ্যে পুরো রেল নেওয়ার্ককেই ইলেকট্রিকের আওতায় নিয়ে আসা হবে। এমন হল

বড় ঘোষণা রেলের, ২০২৪ সালের মধ্যে সব ট্রেন ইলেকট্রিকে চলবে

শেষ আপডেট: 27 January 2020 11:37

দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় রেলের এক নতুন রূপরেখার কথা ঘোষণা করলেন কেন্দ্রীয় রেল, বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযুষ গোয়েল। বললেন, ২০২৪ সালের মধ্যে সব ট্রেন ইলেকট্রিকে চলবে। ২০৩০ সালের মধ্যে পুরো রেল নেওয়ার্ককেই ইলেকট্রিকের আওতায় নিয়ে আসা হবে। এমন হলে ভারতই হবে প্রথম দেশ, যার এত বড় রেল নেটওয়ার্ক পুরোটাই চালনা করা হবে ইলেকট্রিকের মাধ্যমে। ইন্ডিয়া-ব্রাজিল বিজনেস ফোরামের এক আলোচনাসভায় একথা বলেন রেলমন্ত্রী। তিনি বলেন, “পরিবেশের প্রতি আমাদের দায়িত্ব পালনের ক্ষেত্রে আমরা বদ্ধপরিকর। আমরা ২০২৪ সালের মধ্যে রেল নেটওয়ার্কের যতটা সম্ভব ইলেকট্রিকের আওতায় নিয়ে আসা যায় তার চেষ্টা করছি। আশা করছি এই সময়ের মধ্যে সব ট্রেন ইলেকট্রিকে চালানো শুরু হয়ে যাবে।” এই আলোচনাসভায় পীযূষ গোয়েল আরও বলেন, “২০৩০ সালের মধ্যে আমাদের পরিকল্পনা রয়েছে পুরো রেল নেটওয়ার্ককেই ইলেকট্রিকের আওতায় নিয়ে আসা। ফলে রেল থেকে কোনও রকমের পরিবেশ দূষণ হবে না। এটা সম্পূর্ণ ইলেকট্রিকে চলবে। এত বড় রেল নেটওয়ার্ক থাকা দেশের পুরোটাই ইলেকট্রিকে চালানোর ক্ষেত্রে বিশ্বের প্রথম দেশ হবে ভারত।” রেলের পরিষেবা আরও বাড়ানোর ক্ষেত্রে ব্রাজিলের সাহায্য নেওয়া হবে বলেও জানিয়েছেন রেলমন্ত্রী। বেশ কিছুদিন থেকেই রেল থেকে যাতে পরিবেশ দূষণ কম হয়, তার চেষ্টা চালাচ্ছে রেলমন্ত্রক। নীতি আয়োগের তথ্য অনুযায়ী ২০১৪ সালে রেল থেকে নির্গত কার্বন ডাই অক্সাইডের পরিমাণ ৬.৮৪ মিলিয়ন টন। এই পরিমাণ ধীরে ধীরে কমানোর চেষ্টা করা হচ্ছে। আর তার একমাত্র উপায় হল ইলেকট্রিকের সাহায্যে ট্রেন চালানো। সেই পথেই এগোচ্ছে ভারত। গত বছরই ইলেকট্রিকের মাধ্যমে ট্রেন চালানোর পরিকল্পনার কথা জানিয়েছিলেন পীযূষ গোয়েল। তিনি বলেছিলেন, বর্তমানে ট্রেনে কয়লার জোগান দেওয়ার জন্য যে খনিগুলো কাজে লাগানো হয়, একবার ট্রেন ইলেকট্রিকে চলতে শুরু করলে সেই খনিগুলোকে অন্য কাজে ব্যবহার করা সম্ভব হবে। এতে আমাদের সম্পদের কার্যকারিতা আরও বাড়বে। বিশ্বের চতুর্থ বৃহত্তম রেল নেটওয়ার্ক ভারতের। আমেরিকা, রাশিয়া ও চিনের পরেই ভারতের রেল নেটওয়ার্ক রয়েছে। ভারতের মোট ৬৭ হাজার ৩৬৮ কিলোমিটার লম্বা রেল লাইন রয়েছে। ৭৩০০ স্টেশন রয়েছে। প্রতিদিন প্রায় ১৩ হাজার প্যাসেঞ্জার ট্রেনে করে দেশের ২ কোটি ৩০ লক্ষ মানুষ যাতায়াত করেন। দেশের অর্থনীতির এই প্রাণকেন্দ্রের দিকে এবার নজর দিয়েছে সরকার। তারই ঘোষণা করে দিলেন রেলমন্ত্রী।

```