Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রেলে বন্ধ হল ব্রিটিশ আমলের ‘খালাসি’ প্রথা, এই মুহূর্তে নতুন নিয়োগ নয়, জানাল মন্ত্রক

দ্য ওয়াল ব্যুরো: রেলে এবার বন্ধ হল ব্রিটিশ আমলের ‘খালাসি’ প্রথা। এই খালাসি অর্থাৎ বাংলো পিওনরা রেলের বিভিন্ন আধিকারিকদের বাড়িতে কাজ করতেন। এই পদের জন্য নতুন নিয়োগ না করার বিজ্ঞপ্তি জারি করেছে রেলবোর্ড। অর্থাৎ ডাক ব্যবস্থার পরে ব্রিটিশ আমলের

রেলে বন্ধ হল ব্রিটিশ আমলের ‘খালাসি’ প্রথা, এই মুহূর্তে নতুন নিয়োগ নয়, জানাল মন্ত্রক

শেষ আপডেট: 7 August 2020 06:06

দ্য ওয়াল ব্যুরো: রেলে এবার বন্ধ হল ব্রিটিশ আমলের ‘খালাসি’ প্রথা। এই খালাসি অর্থাৎ বাংলো পিওনরা রেলের বিভিন্ন আধিকারিকদের বাড়িতে কাজ করতেন। এই পদের জন্য নতুন নিয়োগ না করার বিজ্ঞপ্তি জারি করেছে রেলবোর্ড। অর্থাৎ ডাক ব্যবস্থার পরে ব্রিটিশ আমলের আরও এক পদে দাঁড়ি টানতে চলেছে রেলমন্ত্রক।

বৃহস্পতিবার রেলমন্ত্রকের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে একথা জানানো হয়েছে। এই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, টেলিফোন অ্যাটেন্ডেন্ট কাম ডাক খালাসির পদে নতুন নিয়োগ হবে কিনা তা এখনও আলোচনা সাপেক্ষ রয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “টেলিফোন অ্যাটেন্ডেন্ট কাম ডাক খালাসির পদে নতুন নিয়োগের বিষয়টি এখনও রেলবোর্ডের আলোচনার মধ্যে রয়েছে। তাই এই মুহূর্তে এই পদে নতুন কোনও নিয়োগ হবে না, বা নিয়োগ সংক্রান্ত কোনও নির্দেশিকাও জারি হবে না।”

মন্তকের তরফে জারি বিবৃতিতে আরও বলে হয়েছে, “১ জুলাই ২০২০ সাল পর্যন্ত যেসব সিদ্ধান্ত কার্যকরী করার প্রস্তাব রেলবোর্ডের কাছে এসেছিল সেগুলি পুনরায় পর্যালোচনা করে দেখা হচ্ছে। তাই এই মুহূর্তে এই সংক্রান্ত কোনও নিয়োগ রেলে হবে না। প্রতিটি শাখাকে তা জানিয়ে দেওয়া হল। একবার বোর্ডের তরফে সিদ্ধান্ত নেওয়া হলে তা জানিয়ে দেওয়া হবে।”

কিছুদিন আগে রেলমন্ত্রক জানায়, লুপ্ত হতে চলেছে ডাক মেসেঞ্জার পদ। রেলে ডাক মেসেঞ্জারের মাধ্যমে গোপনীয় নথিপত্র এক দফতর থেকে অন্য দফতরে পাঠানোর রেওয়াজ চালু হয় বহু কাল আগে। সেই সময়ে যোগাযোগ ব্যবস্থার আর কোনও উপায় না থাকাতেই তৈরি হয়েছিল এই পদ। কিন্তু তার পরে যোগাযোগ ব্যবস্থার উন্নতি হলেও ওই পদ ও ডাক পাঠানোর রীতি রয়ে গিয়েছিল রেলে। পিওন শ্রেণির কর্মীরাই ডাক মেসেঞ্জারের কাজ করতেন। তাতে দাঁড়ি টানার সিদ্ধান্ত নেয় ভারতীয় রেল। এর বদলে ভিডিও কনফারেন্সিং করে কাজ মেটানোর সিদ্ধান্ত নিয়েছে রেল বোর্ড।

খরচ কমানোর জন্যই যে এই পুরনো পদ্ধতি বদল করা হল তা স্পষ্টই জানিয়েছে রেল। ২৪ জুলাই প্রকাশিত রেলের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, খরচ কমানো এবং সঞ্চয় বাড়ানোর লক্ষ্যে রেল বোর্ড এই সিদ্ধান্ত নিয়েছে। গোপন নথিপত্র এখন থেকে ইমেলের মাধ্যমে পাঠানো হবে। এছাড়াও আলোচনার দরকার হলে ভিডিও কনফারেন্স করে তা হবে। এর ফলে শুধু কর্মী সংখ্যা কমবে তাই নয়, পরিবহণ, স্টেশনারি, ফ্যাক্স ইত্যাদি বাবদ খরচও কমানো যাবে। এটাও ঠিক যে, এখন বেশিরভাগ যোগাযোগ ইমেল মারফত হওয়ার ফলে ডাক মেসেঞ্জারদের কাজও কমে গিয়েছিল।

দেশে করোনাভাইরাস সংক্রমণের জেরে দীর্ঘ দিন বন্ধ নিয়ম মাফিক ট্রেন চলাচল। শ্রমিক স্পেশাল ছাড়াও কিছু রুটে প্যাসেঞ্জার ট্রেন চললেও তেমন যাত্রী হচ্ছে না। লোকসানে চলা রেল এই পরিস্থিতিতে সব শূন্যপদে আপাতত নিয়োগ স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে ভারতীয় রেল আর্থিক ব্যয়ে রাশ টানতে ৫০ শতাংশ শূন্যপদ বিলোপের সিদ্ধান্তও নিয়েছে। তবে সুরক্ষার ক্ষেত্রে যে সব পদ রয়েছে সেগুলিকে এই সিদ্ধান্তের বাইরে রাখা হয়েছে। রেলওয়ের এমন কিছু শূন্যপদ রয়েছে, যা সুরক্ষার স্বার্থে রাখা দরকার বলে মনে করছে রেল। সেই সব পদেই এখন শুধু নিয়োগ হবে। আপাতত সুরক্ষা ছাড়া অন্য ক্ষেত্রে কোনও পদ সৃষ্টি করা হবে না। সুরক্ষার সঙ্গে যুক্ত পদগুলিতে নিয়োগও স্থগিত হবে না।


```