Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

১০০ শতাংশ টিকাকরণ সম্পূর্ণ, হার্ড ইমিউনিটির দিকে এগোচ্ছে এই জেলা

দ্য ওয়াল ব্যুরো: দেশে দ্রুতগতিতে টিকাকরণ শেষ করার বার্তা দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সে পথেই এগোচ্ছে দেশের এই রাজ্য। খবর মিলেছে, ১০০ শতাংশ টিকাকরণ শেষ হযে গেছে রাজ্যের একটি জেলায়। অন্তত সকলকে একটি করে ভ্যাকসিনের ডোজ দেওয়া শেষ হয়

১০০ শতাংশ টিকাকরণ সম্পূর্ণ, হার্ড ইমিউনিটির দিকে এগোচ্ছে এই জেলা

শেষ আপডেট: 26 August 2021 05:10

দ্য ওয়াল ব্যুরো: দেশে দ্রুতগতিতে টিকাকরণ শেষ করার বার্তা দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সে পথেই এগোচ্ছে দেশের এই রাজ্য। খবর মিলেছে, ১০০ শতাংশ টিকাকরণ শেষ হযে গেছে রাজ্যের একটি জেলায়। অন্তত সকলকে একটি করে ভ্যাকসিনের ডোজ দেওয়া শেষ হয়ে গেছে। সেকেন্ড ডোজের প্রক্রিয়াও প্রায় শেষের দিকেই। এরপর শিশুদের টিকাকরণ শুরু হলে সে প্রস্তুতিও আগেভাগেই নেওয়া আছে। টিকাকরণের এই সাফল্য দেখা গেছে ছত্তীসগড়ের রায়গড়ে। রাজ্যের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল বলেছেন, ডাক্তার ও নার্সদের উদ্যোগ এবং পরিশ্রমেই এটা সম্ভব হয়েছে। রায়গড়ের ১৬ লাখ ৯৪ হাজার বাসিন্দার মধ্যে ১০ লাখ ৪২ হাজার টিকার একটি ডোজ পেয়ে গেছেন। সেকেন্ড ডোজও শেষ হতে চলেছে অধিকাংশের। বাকি ১৮ বছরের কমবয়সীদের জন্য প্রস্তুতিও রাখা হয়েছে বলে জানা গেছে। রাজ্যের স্বাস্থ্য দফতর জানিয়েছে, প্রতিটি ব্লকের প্রতি বাড়ি ঘুরে ঘুরে টিকাকরণ করা হয়েছে। জেলার প্রতি ব্লকে ক্যাম্প করা হয়েছে। বাড়ি বাড়ি ঘুরে টিকার ইঞ্জেকশন নেওয়ার জন্য মানুষজনকে বোঝানো হয়েছে। প্রাপ্তবয়স্কদের একজনও যাতে বাকি না থাকেন সেটা দায়িত্ব নিয়ে দেখা হয়েছে। অগস্টের প্রথম সপ্তাহের মধ্যেই ১০০ শতাংশ টিকাকরণ শেষ করে ফেলার টার্গেট নেওয়া হয়েছিল। তাতেই সাফল্য এসেছে। রায়গড়ের পাঁচটি ব্লক যথা কিরোডিমাল নগর, ঘারগোডা, বামারকেলা, পুসর ও তামনার ব্লকে টিকাকরণ সম্পূর্ণ হয়েছে। স্বাস্থ্য দফতর জানাচ্ছে, ১০০ শতাংশ মানুষ টিকার প্রথম ডোজ পেয়ে যাওয়ায়, হার্ড ইমিউনিটির দিকে এগোচ্ছে রায়গড়। খুব দ্রুত এই জেলাকে কোভিড-মুক্ত ঘোষণা করা হতে পারে।

```