Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

কাশ্মীরের রাজ্যপালকে পাল্টা রাহুল : 'প্লেন চাই না, গিয়ে কথা বলার স্বাধীনতা চাই'

দ্য ওয়াল ব্যুরো: শনিবার ওয়ার্কিং কমিটির বৈঠক চলাকালীন কাশ্মীরে আইনশৃঙ্খলার অবনতির অভিযোগ তুলেছিলেন সদ্য প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। তার উত্তরে জম্মু-কাশ্মীরের রাজ্যপাল সত্যপাল মালিক জানান, রাহুলকে তিনি বিমান পাঠাবেন, তিনি এসে দেখে

কাশ্মীরের রাজ্যপালকে পাল্টা রাহুল : 'প্লেন চাই না, গিয়ে কথা বলার স্বাধীনতা চাই'

শেষ আপডেট: 13 August 2019 08:06

দ্য ওয়াল ব্যুরো: শনিবার ওয়ার্কিং কমিটির বৈঠক চলাকালীন কাশ্মীরে আইনশৃঙ্খলার অবনতির অভিযোগ তুলেছিলেন সদ্য প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। তার উত্তরে জম্মু-কাশ্মীরের রাজ্যপাল সত্যপাল মালিক জানান, রাহুলকে তিনি বিমান পাঠাবেন, তিনি এসে দেখে যান কাশ্মীরের পরিস্থিতি কেমন। তার উত্তর দিলেন রাহুল। বললেন, তাঁদের প্লেনের দরকার নেই, কিন্তু জম্মু-কাশ্মীরের সাধারণ মানুষ, ভারতীয় সেনা ও স্থানীয় নেতাদের সঙ্গে যেন স্বাধীনভাবে তাঁদের দেখা করতে দেওয়া হয়। মালিকের বক্তব্যের জবাবে এ দিন টুইটারে রাহুল বলেন, "প্রিয় মালিকজি, বিরোধীদের একটি প্রতিনিধিদল এবং আমি আপনাকে জম্মু-কাশ্মীর ও লাদাখের কিছু জায়গায় নিয়ে যাব। আমাদের প্লেনের দরকার নেই। কিন্তু এটা নিশ্চিত করুন, সেখানে যেন আমরা স্বাধীনভাবে সাধারণ মানুষ, স্থানীয় নেতা ও সেনা আধিকারিকদের সঙ্গে কথা বলতে পারি।" https://twitter.com/rahulgandhi/status/1161173893895163904?s=12 সোমবার জম্মুতে রাহুল গান্ধীর বক্তব্যের প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাজ্যপাল সত্যপাল মালিক বলেন, “আমি রাহুল গান্ধীকে কাশ্মীরে আমন্ত্রণ জানাচ্ছি। ওনার জন্য দিল্লিতে প্লেন পাঠাতেও রাজি। উনি কাশ্মীরে আসুন, এসে দেখে যান এখানকার পরিস্থিতি ঠিক কেমন!” রাজ্যপাল আরও বলেন, “রাহুল গান্ধীকে একজন দায়িত্বশীল নেতা হিসাবেই জানি, ওনার এ ধরনের কথা বলা উচিত হচ্ছে না”। কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপ ও রাজ্যকে দুটি কেন্দ্রীয় শাসিত অঞ্চলে ভাগ করে দেওয়ার প্রশ্নে গোড়া থেকে আপত্তি জানাচ্ছে কংগ্রেস। তাদের বক্তব্য, কাশ্মীরের মানুষের মত না নিয়ে এক তরফা এই পদক্ষেপ করেছে বিজেপি সরকার। সংখ্যাগরিষ্ঠতার দাপটে কাশ্মীরের মানুষের ভাবাবেগ দমন করা হচ্ছে। এই সব অভিযোগের রাজনৈতিক মোকাবিলা করছে বিজেপি। এ বার রাজ্যপালও তাতে সামিল হলেন। ৩৭০ ধারা বাতিলের প্রসঙ্গে সোমবার রাজ্যপাল বলেন, "এই পদক্ষেপের নেপথ্যে কোনও ধর্মীয় বা সাম্প্রদায়িক কারণ নেই। কাশ্মীর তথা গোটা ভারতের সব নাগরিকের স্বার্থেই এই পদক্ষেপ করা হয়েছে। লেহ, কার্গিল, জম্মু, রাজৌরি, পুঞ্চ সহ উপত্যকার কোথাও সাম্প্রদায়িক ঘটনাও ঘটেনি”। রাজ্যপাল আরও অভিযোগ করেন, রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে কেউ কেউ অশান্তি পাকানোর চেষ্টা করছে। উস্কানিও দিচ্ছে। এ ব্যাপারে এক শ্রেণির বিদেশি সংবাদমাধ্যমেরও সমালোচনা করেন রাজ্যপাল। তাঁর কথায়, “বিদেশি সংবাদমাধ্যম কিছু চেষ্টা করছে দেখছি, তাদের সতর্ক করা হয়েছে। সব হাসপাতালের দরজা খোলা রয়েছে। সেখানে গিয়ে দেখুন, কেউ বুলেটের আঘাতে আহত হয়েছেন কিনা। চার জনের গায়ে রবার বুলেট লেগেছে। তাও পায়ে লেগেছে। কোনও গুরুতর আঘাত লাগেনি কারও।” প্রসঙ্গত, গত শনিবার কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক যখন চলছিল, তখন রাজ্যসভার বিরোধী দলনেতা তথা কাশ্মীরের বর্ষীয়ান কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ একটি ভিডিও ফুটেজ সবাইকে দেখান। ওই ফুটেজ দেখানোর জন্য রাহুলকেও বৈঠকে ডাকা হয়েছিল। তার পর ওয়ার্কিং কমিটির বৈঠক থেকে বেরিয়ে কাশ্মীর নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি।

```