Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষের শুভেচ্ছাতেও মুখ্যমন্ত্রীর SIR তোপ! গণতান্ত্রিকভাবে জবাব দেওয়ার আহ্বান রাজ্যবাসীকেইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াই

শপথ নিয়ে সই করতেই ভুলে গেলেন রাহুল, মনে করালেন রাজনাথ

দ্য ওয়াল ব্যুরো : চতুর্থ বারের জন্য সাংসদ নির্বাচিত হয়েছেন তিনি। সোমবার সংসদে ছিল সপ্তদশ লোকসভার শপথ গ্রহণ। সেখানে শপথ নেওয়ার পর রেজিস্টারের সই করতেই ভুলে গেলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। অবশ্য সঙ্গে সঙ্গে তাঁকে এ কথা মনে করিয়ে দেন কেন্দ্

শপথ নিয়ে সই করতেই ভুলে গেলেন রাহুল, মনে করালেন রাজনাথ

শেষ আপডেট: 17 June 2019 15:43

দ্য ওয়াল ব্যুরো : চতুর্থ বারের জন্য সাংসদ নির্বাচিত হয়েছেন তিনি। সোমবার সংসদে ছিল সপ্তদশ লোকসভার শপথ গ্রহণ। সেখানে শপথ নেওয়ার পর রেজিস্টারের সই করতেই ভুলে গেলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। অবশ্য সঙ্গে সঙ্গে তাঁকে এ কথা মনে করিয়ে দেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সেইসঙ্গে সেখানে উপস্থিত বেশ কিছু কর্মচারী ও সাংসদ তাঁকে এ কথা বলার পর রেজিস্টারে সই করেন রাহুল। এ বারের লোকসভায় অমেঠী ও ওয়ানাড়, দুটি কেন্দ্র থেকে দাঁড়িয়েছিলেন রাহুল। নিজের পুরনো কেন্দ্র অমেঠীতে বিজেপি প্রার্থী স্মৃতি ইরানির কাছে হেরে গেলেও কেরলের ওয়ানাড় কেন্দ্র থেকে জিতেছেন রাহুল। সেখানকার সাংসদ হিসেবেই এ দিন শপথ নিলেন তিনি। সোমবার বিকেলে সংসদে ইংরেজিতে নিজের শপথবাক্য পাঠ করেন রাহুল। তারপর নিজের বসার জায়গার দিকে চলে যান তিনি। তখনই রাজনাথ সিং তাঁকে মনে করান, সাংসদের রেজিস্টারে সই করতে ভুলে গিয়েছেন তিনি। রাহুল ফের ফিরে এসে সই করেন। তখনই সনিয়া গান্ধী সহ বাকি কংগ্রেস সাংসদরা হাততালি দেন। শপথ নেওয়ার কয়েক মিনিট পরেই নিজের টুইটার অ্যাকাউন্টে সে কথা বলেন রাহুল। তিনি আরও বলেন, তাঁর কেন্দ্র ওয়ানাড়ের উন্নতির জন্য যতটা সম্ভব কাজ করবেন তিনি। এ দিন দেশের ৫৪২ নবনিযুক্ত সাংসদের শপথ গ্রহণ অনুষ্ঠান ছিল। প্রথমেই প্রোটেম স্পিকার বীরেন্দ্র কুমারকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দ। তারপর বীরেন্দ্র কুমার বাকিদের শপথবাক্য পাঠ করান। দিনের শুরুতে শপথ নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গোটা সংসদ 'মোদী মোদী' চিৎকারে ভরে যায়। রাহুলকে লোকসভায় হারিয়ে স্মৃতি ইরানি শপথ নেওয়ার সময়ও হাততালির রোল ওঠে সংসদে। বাংলার সাংসদরা যখন শপথ নিচ্ছিলেন তখন গোটা সংসদ জুড়ে 'জয় শ্রী রাম' ধ্বনি ওঠে। ঠিক তখনই বিজেপির তরফে দাবি ওঠে রাহুল গান্ধী কোথায়? তার উত্তরে কংগ্রেস সাংসদরা বলেন, তিনি এখানেই রয়েছেন। কিছুক্ষণের মধ্যেই চলে আসবেন। লোকসভা ও রাজ্যসভাতে কংগ্রেস নেতা কে হবেন, তা অবশ্য এখনও ঘোষণা করেনি কংগ্রেস। তাঁরা চাইছেন, রাহুল গান্ধীই দায়িত্ব নিন। কিন্তু লোকসভা নির্বাচনের খারাপ ফলের পর রাহুল গান্ধী কংগ্রেস সভাপতির পদ থেকে ইস্তফা দিতে চেয়েছিলেন। তাঁর বক্তব্য ছিল, গান্ধী পরিবারের বাইরের কাউকে কংগ্রেস সভাপতির দায়িত্ব দেওয়া হোক। কিন্তু কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠকে সবাই রাহুলকে অনুরোধ করেন, তিনি যেন নিজের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করেন। কংগ্রেস নেতারা চান, তিনিই কংগ্রেস সভাপতি থাকুন। শেষ পর্যন্ত রাহুল কংগ্রেস সভাপতি থাকবেন কি না, সেই সিদ্ধান্তও এখনও নিতে পারেনি দলের ওয়ার্কিং কমিটি।

```