Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকের

মোদীকে সরাসরি 'দুর্নীতিবাজ' বললেন রাহুল

দ্য ওয়াল ব্যুরো: যত ভোট এগিয়ে আসছে, ততই যেন ঝাঁঝ বাড়াচ্ছেন রাহুল গান্ধী। এর আগে বলেছিলেন ‘নরেন্দ্র মোদী চোরদের চৌকিদার।’ আর বৃহস্পতিবারের দুপুরে নয়াদিল্লিতে সাংবাদিক সম্মেলন করে কংগ্রেস সভাপতি সরাসরি তির ছুড়ে দিলেন মোদীর দিকে। এত দিন বলছিলে

মোদীকে সরাসরি 'দুর্নীতিবাজ' বললেন রাহুল

শেষ আপডেট: 11 October 2018 12:00

দ্য ওয়াল ব্যুরো: যত ভোট এগিয়ে আসছে, ততই যেন ঝাঁঝ বাড়াচ্ছেন রাহুল গান্ধী। এর আগে বলেছিলেন ‘নরেন্দ্র মোদী চোরদের চৌকিদার।’ আর বৃহস্পতিবারের দুপুরে নয়াদিল্লিতে সাংবাদিক সম্মেলন করে কংগ্রেস সভাপতি সরাসরি তির ছুড়ে দিলেন মোদীর দিকে। এত দিন বলছিলেন ঘুরিয়ে। আজ একেবারের সরাসরি। বললেন, “ভারতের প্রধানমন্ত্রী দুর্নীতিগ্রস্ত। আমি আবার বলছি, ভারতের প্রধানমন্ত্রী এক জন দুর্নীতিগ্রস্ত মানুষ।”
রাফায়েল কাণ্ড নিয়ে সাংবাদিক সম্মেলন করে কেন্দ্রীয় সরকার, এবং বিজেপি-র বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান রাহুল। তাঁর কথায়, “রাফায়েল নিয়ে ব্যাপক দুর্নীতি করেছে সরকার। অনিল আম্বানিকে বরাত পাইয়ে দিতে প্রধানমন্ত্রী নিজেই সেই দুর্নীতির কাণ্ডারি।”
রাফায়েল নিয়ে প্রাক্তন ফরাসি রাষ্ট্রপতি ওঁল্যাদের মন্তব্যের পর থেকেই জাতীয় রাজনীতি সরগরম। এর মধ্যেই রাফায়েল কেনার চুক্তিপত্রের বয়ান নিয়ে শুরু হয় চাপান-উতোর। তাতে নাকি লেখা ছিল, অনিল আম্বানির সংস্থাকে বরাত ‘দিতেই হবে।’ যদিও নির্মাতা সংস্থা দাসো বিবৃতি দিয়ে জানিয়েছে, তারা নিজেদের সিদ্ধান্তেই বেছে নিয়েছিল অনিল আম্বানির সংস্থাকে। তাতে যদিও উত্তেজনা কমেনি। রাহুল এ দিন বলেন, “যে প্রধানমন্ত্রী এখন দুর্নীতিতে ডুবে গেছেন, তিনিই ক্ষমতায় আসার আগে দুর্নীতি নিয়ে গলা তুলে কথা বলেছিলেন।”
শুধু মোদী নন। সনিয়া-পুত্রের নিশানায় এ দিন ছিলেন প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমনও। প্রসঙ্গত, বুধবারই ফ্রান্স সফরে গেছেন নির্মলা। রাহুল এ দিন বলেন, “হঠাৎ কী এমন দরকার পড়ল যে প্রতিরক্ষামন্ত্রীকে ফ্রান্সে উড়ে যেতে হলো? আবার তিনি পরিদর্শনে যাবেন দাসোর দফতরেই।” কংগ্রেস সভাপতির আরও সংযোজন, “উনি আসলে গেছেন যৌথ বয়ান বানাতে। যাতে একসঙ্গে, এক সুরে মিথ্যে কথা বলতে পারেন।” রাহুল গান্ধী আরও বলেন, “রাফায়েল শুধু প্রতিরক্ষা ক্ষেত্রে সীমাবদ্ধ নয়। কারণ এর সিদ্ধান্ত নিয়েছিলেন প্রধানমন্ত্রী স্বয়ং।”

```