Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বোতলে মূত্র ভরে ছোড়ার অভিযোগ জামাত সদস্যদের বিরুদ্ধে, দায়ের হল এফআইআর

দ্য ওয়াল ব্যুরো: গাজিয়াবাদের হাসপাতাল থেকে উত্তর রেলের কোয়ার্টারে কোয়ারেন্টাইন সেন্টারে জামাত সদস্যদের অভব্য আচরণের খবর আগেই সামনে এসেছিল। এবার বোতলে মূত্র ভরে তা ছোড়ার অভিযোগ উঠল তাবলিঘি জামাতে যোগদানকারী কয়েকজনের বিরুদ্ধে। দিল্লির দ্বারকা

বোতলে মূত্র ভরে ছোড়ার অভিযোগ জামাত সদস্যদের বিরুদ্ধে, দায়ের হল এফআইআর

শেষ আপডেট: 8 April 2020 06:05

দ্য ওয়াল ব্যুরো: গাজিয়াবাদের হাসপাতাল থেকে উত্তর রেলের কোয়ার্টারে কোয়ারেন্টাইন সেন্টারে জামাত সদস্যদের অভব্য আচরণের খবর আগেই সামনে এসেছিল। এবার বোতলে মূত্র ভরে তা ছোড়ার অভিযোগ উঠল তাবলিঘি জামাতে যোগদানকারী কয়েকজনের বিরুদ্ধে। দিল্লির দ্বারকা এলাকার ওই ঘটনায় এফআইআর দায়ের করেছে পুলিশ। দ্বারকা এলাকার একটি বহুতলের দু'টি ফ্লোরকে কোয়ারেন্টাইন কেন্দ্র করেছে দিল্লি সরকার। সেখানেই রয়েছেন বেশ কয়েকজন জামাত সদস্য। অভিযোগ, মঙ্গলবার সন্ধেবেলা উপর থেকে মূত্র ভর্তি বোতল ছোড়া হয়েছে। ওই কোয়ারেন্টাইন কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত এক চিকিৎসক এফআইআর দায়ের করেছেন। অভিযোগে ওই চিকিৎসক লিখেছেন, অন্যদের মধ্যে করোনাভাইরাস ছড়িয়ে দিতেই বোতলে মূত্র ভরে তা বহুতলের উপর থেকে ছুড়েছে জামাত সদস্যরা। তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশ। বুধবার সকালে প্রকাশিত কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী সারা দেশে করোনা আক্রান্তের সংখ্যা পাঁচ হাজার পেরিয়ে গেছে। যার মধ্যে প্রায় দেড় হাজার নিজামুদ্দিন ফেরত জামাত সদস্য। সংক্রমণে নিজামুদ্দিনের জমায়েত কতটা ভূমিকা নিয়েছে দু'দিন আগেই সেই তথ্য দিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রকের যুগ্ম সচিব লব আগরওয়াল। তাঁর দেওয়া পরিসংখ্যান অনুযায়ী ভারতে মোট আক্রান্তের ৩০ শতাংশের নিজামুদ্দিন যোগ রয়েছে। তিনি আরও বলেন, এখন ভারতে ৪.১ দিনে আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হচ্ছে। নিজামুদ্দিনের ঘটনা না ঘটলে তা হত ৭.৪ দিনে। অর্থাৎ অর্ধেক দিনে দ্বিগুণ হচ্ছে সংক্রামিতের সংখ্যা। গাজিয়াবাদের হাসপাতালে চিকিৎসাধীন কয়েকজন জামাত সদস্যের বিরুদ্ধে বীস্ফোরোজ অভিযোগ উঠেছে। তারা নাকি ওয়ার্ডের মধ্যে পোশাক খুলে ঘুরে বেড়াচ্ছে। নার্সদের থেকে বিড়ি-সিগারেট চাইছে। গাজিয়াবাদ পুলিশ তাদের বিরুদ্ধে এনআইএ আইনে মামলা রুজু করেছে। উত্তর রেলের কোয়ার্টারের কোয়ারেন্টাইনে থাকা জামাত সদস্যদের বিরুদ্ধে চিকিৎসক নার্সদের গায়ে থুথু ছেটানোর অভিযোগ উঠেছিল। এবার সেই যুক্তি হল দিল্লি।

```